নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে নকল ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট (সম্পূরক খাদ্য) বিক্রির সঙ্গে জড়িত রয়েছে বেশ কিছু প্রতারক চক্র। মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছে এ চক্রের সক্রিয় সদস্য রাজু মিয়া। ডিবি পুলিশ গত বৃহস্পতিবার রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার ও জব্দ করে বিপুল পরিমাণ নকল পণ্য।
এ ব্যাপারে ডিবি-মতিঝিল বিভাগের এডিসি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানিয়েছেন, তাদের কাছে তথ্য ছিল যে, একটি চক্র দীর্ঘদিন ধরে অনলাইনে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পা বাকি অংশ পড়ুন...
ডিম খাওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন অনেকের ভাবনায় আসে যে, ডিম কুসুমসহ খাওয়া ভালো নাকি কুসুম ছাড়া।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প প্রতিষ্ঠান গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেহানা বেগম জানান, এটি নির্ভর করে প্রত্যেকের শারীরিক অবস্থার ওপর। একজন সুস্থ ব্যক্তির ক্ষেত্রে প্রতিদিন কুসুমসহ ডিম খাওয়ায় কোনো বাধা নেই।
ডিমের দুই-তৃতীয়াংশ সাদা অংশ আর এক-তৃতীয়াংশ হচ্ছে হলুদ অংশ বা কুসুম। সাদা অংশে থাকে প্রোটিন এবং হলুদ অংশ বা কুসুমে থাকে ফ্যাট বা স্নেহ, প্রোটà বাকি অংশ পড়ুন...
ভোলা সংবাদদাতা:
ভোলার লালমোহনে নকল হাইব্রিড ধানের ফাঁদে পড়ে কৃষকের ৩২ একর জমির ধান নষ্ট হয়ে গেছে। উচ্চ ফলনশীল মনে করে তারা নকল ধানের ফাঁদে পরে বড় অংকের ক্ষতির সম্মুখীন হয়েছেন।
চলতি মৌসুমে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের কাজিরাবাদ গ্রামে ২০ জন কৃষক হাইব্রিড ধান রোপণ করেন। কিন্তু চারা থেকে ধান বের হওয়ার পর শীষ শুকিয়ে সব ধান সাদা হয়ে ক্ষেতে নেতিয়ে পড়েছে।
এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসারের কাছে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জানা গেছে, দেবীর চর বাজারের বীজ ব্যবসায়ী কামালের কাছ থেকে কৃষকরা এ ধান কিনেছেন। ধান নষ্ট হওয়ার পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধ বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত হয় এই অধ্যাদেশ।
সাইবার নিরাপত্তা আইন ২০২৩ রহিত করে অধ্যাদেশ জারি করেছে অন্তর্র্বতীকালীন সরকার। সাইবার সুরক্ষা নিশ্চিতকরণ এবং সাইবার স্পেসে সংঘটিত অপরাধ শনাক্তকরণ, প্রতিরোধ, দমন ও উক্ত অপরাধ বিচার এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নকল্পে প্রণীত হয় এই অধ্যাদেশ।
গত বুধবার (২১ মে) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি ৪০ রোহিঙ্গাকে সাগরে ছুড়ে ফেলে মিয়ানমারে ফিরতে বাধ্য করেছে বলে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে বয়ে যাচ্ছে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড়। এরই মধ্যে এই অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে জাতিসংঘের বিশেষজ্ঞ দল।
গত ৮ মে সন্ধ্যায় দিল্লির এক তরুণ রোহিঙ্গা শরণার্থী মিয়ানমার থেকে একটি ফোনকল পান। ফোনের অন্যপাশে ছিলেন তার বাবা-মা। তরুণ বলেন, বাবা-মা জানান, তাদের সমুদ্রের মাঝখানে ফেলে দেওয়া হয়েছিল।
মাত্র দুই দিন আগেই ওই তরুণ দেখেছিলেন, পুলিশ তাদের বাড়ি থেকে তার বাবা-মাসহ আরও ৪১ জনকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ফো বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। তারা তাদের বাবার দীর্ঘদিনের কারাবন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন, যাতে ইমরান খানকে মুক্ত করা যায়।
এই প্রথমবারের মতো ইমরান খানের ছেলেরা তাদের বাবার বন্দিত্ব নিয়ে প্রকাশ্যে কথা বললেন। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে একটি আদালত তাদের সাপ্তাহিকভাবে বাবার সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছিলো, তারা বলছেন-এই ফোনকলগুলো খুবই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় শিক্ষার্থীদের অসদুপায় বেড়েছে। এক্ষেত্রে সহযোগিতা করছে এক শ্রেণির শিক্ষক। অনুষ্ঠিত চারটি পরীক্ষাতেই বই খুলে লেখা, বাইরে থেকে দেওয়াল টপকে কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ, শিক্ষকের সামনে দেখাদেখি ও আলোচনা করে উত্তরপত্রে লেখার বেশ কিছু ঘটনা ঘটেছে।
ইতিমধ্যে ভাইরাল হয়েছে শিক্ষকের সামনে বই খুলে পরীক্ষা দেয়ার ভিডিও। দেওয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহের ছবিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে একজন শিক্ষকের কারাদ- দেওয়া হয়à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ২০.৩৮ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
লক্ষ্যের তুলনায় ঘাটতি থাকলেও এ সময় রাজস্ব আহরণে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির দেখা পেয়েছে এনবিআর। সংস্থাটির হিসাবে একক মাস হিসেবে চলতি অর্থবছরের মার্চে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৯.৬৪ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ২.৭৬ শতাংশ।
ঘাটতির বিষয়ে এনবিআরের সদস্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি নিয়োগ, পদায়ন, বদলি, বিদেশে চাকরির বিষয়ে ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতারণার ফাঁদে কেউ যেন ফেঁসে না যান, সে বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশের নকল বানিয়ে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারি করছে একটি প্রতারক চক্র।
সত বাকি অংশ পড়ুন...
অর্থনৈতিক দিক দিয়ে গোটা মুসলমান সমাজকে নিষ্পেষিত ও নির্মূল করার নীতি গ্রহণ করেছিলো ইংরেজ নৌদস্যুরা। মুসলিম আমলে সকল প্রকার সরকারী চাকরীতে সিংহভাগ ছিল মুসলমানদের। ইংরেজ এদেশের মালিক মোখতার হওয়ার পর ধীরে ধীরে মুসলমানগণ সকল বিভাগের চাকরী থেকে বিতাড়িত হতে লাগলেন। শেষে সরকারের বিঘোষিত নীতিই এই হয়ে দাঁড়ালো যে, কোনও বিভাগে চাকরী খালি হলেই বিজ্ঞাপনে এ কথার বিশেষভাবে উল্লেখ থাকতো যে মুসলমান ব্যতীত অন্য কেউ প্রার্থী হতে পারে। ইংরেজ সরকার বাজেয়াপ্ত আইন পাশ করে মুসলমান বাদশাহগণ কর্তৃক প্রদত্ত সকলপ্রকার জায়গীর, আয়মা, লাখেরাজ, আলত বাকি অংশ পড়ুন...
পবিত্র রমাদ্বান শরীফ মাস প্রায় শেষ হতে চলছে। ঘনিয়ে আসছে পবিত্র ঈদুল ফিতর। এ বছরের জন্য দেশের ৯৮ ভাগ অধিবাসী মুসলমানদের মধ্যে দিন দিন বিস্তারিত হচ্ছে ঈদ উৎসবের আমেজ। চলছে ভালো খাওয়া-দাওয়ার প্রস্তুতি। প্রায় ৪০ কোটি মুসলমানের দেশে পবিত্র ঈদের মসলার বাজারও অনেক বড়। কিন্তু এ মসলা কীভাবে তৈরি হচ্ছে তার খবর কী আমরা রাখি।
বিভিন্ন ঘাসের বীজ, চাল ও ডালের গুঁড়া, ধানের তুষে রঙ মিশিয়ে এসব মসলা তৈরি ও বিক্রি করা হয়। রাজধানী ঢাকার কারওয়ান বাজার, শ্যামবাজার, মৌলভীবাজার, মিরপুর, টঙ্গী এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় এ ধরনের মসলা তৈরির কারখা বাকি অংশ পড়ুন...












