সরকারি প্রজ্ঞাপন প্রতারক চক্র নিয়ে সতর্ক বার্তা
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সরকারি নিয়োগ, পদায়ন, বদলি, বিদেশে চাকরির বিষয়ে ভুয়া প্রজ্ঞাপন ছড়িয়ে দেওয়ার মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতেছে একটি সংঘবদ্ধ চক্র। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রতারণার ফাঁদে কেউ যেন ফেঁসে না যান, সে বিষয়ে দেশবাসীকে অবহিত করার জন্য গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশের নকল বানিয়ে কর্মকর্তার সই জাল করে ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারি করছে একটি প্রতারক চক্র।
সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন, বদলি-সংক্রান্ত আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। এ ধরনের কোনো প্রজ্ঞাপন যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকে করা যেতে পারে।
চলতি বছর ফেব্রুয়ারি মাসেই সরকারি সংস্থার নামে ভুয়া প্রজ্ঞাপন জারির একটি ঘটনা আলোচনায় আসে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট ও সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর নামে অনলাইনে একটি প্রজ্ঞাপন জারি করেছিল একটি প্রতারক চক্র। একই ধরনের আরো কিছু ভুয়া প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে দেখা যায় সম্প্রতি। এসব প্রজ্ঞাপনের টার্গেট থাকে প্রতারণার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)