বাবার কারাদণ্ডের বিষয়ে নীরবতা ভাঙলেন ইমরান খানের ছেলেরা
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান। তারা তাদের বাবার দীর্ঘদিনের কারাবন্দিত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন, যাতে ইমরান খানকে মুক্ত করা যায়।
এই প্রথমবারের মতো ইমরান খানের ছেলেরা তাদের বাবার বন্দিত্ব নিয়ে প্রকাশ্যে কথা বললেন। এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে একটি আদালত তাদের সাপ্তাহিকভাবে বাবার সঙ্গে যোগাযোগের অনুমতি দিয়েছিলো, তারা বলছেন-এই ফোনকলগুলো খুবই অনিয়মিত এবং যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।
কাসিম বলেন, ‘আমরা আইনি সব পথ চেষ্টা করেছি। আমরা এমন কোনো পথ বাদ দেইনি, যা দিয়ে মনে করেছি যে বাবাকে মুক্ত করা যেতে পারে। আমরা কখনোই ভাবিনি তিনি এতদিন জেলে থাকবেন। এখন পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। তাই আমাদের কাছে এখন কোনো বিকল্প পথ নেই। তাই আমরা এখন প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে পাকিস্তানের ওপর চাপ তৈরি হোক।
কারণ, বর্তমানে বাবা অমানবিক পরিবেশে আছেন। তাকে মৌলিক মানবাধিকার দেওয়া হচ্ছে না... সরকারের পক্ষ থেকে কিছুই করা হচ্ছে না। আমরা চাই বিশ্বজুড়ে চাপ সৃষ্টি হোক।’
আইনি প্রক্রিয়া কাজ করছে না জানিয়ে সুলেমান বলেন, ‘আমরা সবরকম আইনি পথ চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজ করেনি। সবকিছু একেবারে স্তব্ধ হয়ে গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এখন এসব নিয়ে খুব একটা কিছু দেখা যাচ্ছে না।’ সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)