অর্থবছরের প্রথম ৯ মাস:
লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আহরণে ঘাটতি
, ২৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতির হার দাঁড়িয়েছে ২০.৩৮ শতাংশ। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
লক্ষ্যের তুলনায় ঘাটতি থাকলেও এ সময় রাজস্ব আহরণে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধির দেখা পেয়েছে এনবিআর। সংস্থাটির হিসাবে একক মাস হিসেবে চলতি অর্থবছরের মার্চে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ৯.৬৪ শতাংশ। আর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় মোট রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ২.৭৬ শতাংশ।
ঘাটতির বিষয়ে এনবিআরের সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, ঈদের ছুটিতে একটা বড় সময় চলে গেছে। তখন আহরণ বন্ধ ছিল। এছাড়া বিপিসির দেয়া ৫ হাজার কোটি টাকাও মার্চের হিসাবে আসেনি। কারখানা স্থানান্তর জটিলতার কারণে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকেও দেড় হাজার কোটি টাকা কম আয় হয়েছে। এপ্রিলে এ সাড়ে ৬ হাজার কোটি টাকাসহ মোট আহরণ বাড়বে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, রাজস্ব আহরণের এ তথ্য সঠিক নয়। আইবাস এখনো সব রাজস্ব রিয়াল টাইম দেখাতে পারে না। যেমন আইবাসে সম্পূরক শুল্ক বা রেগুলেটরি শুল্কের কোড নেই। কাস্টমস খাতে প্রকৃতপক্ষে আহরণ ৭৭ হাজার ৫৩৯ কোটি টাকা, যা বিগত বছরের চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। তবে আমদানি প্রবৃদ্ধির তুলনায় এ হার ১ শতাংশ কম। চিনি, ভোজ্যতেল, চাল ইত্যাদি পণ্যে জনকল্যাণে ছাড় দিয়ে শূন্য হারে আমদানি করা হয়েছে। এসব পণ্য আমদানি ব্যাপক হারে বেড়েছে। যদিও এতে শুল্ককর আসেনি তেমন। তাছাড়া বিপিসি ও পেট্রোবাংলার আর্থিক সংকটের কারণে ব্যাপক বকেয়া রেখেই পণ্য খালাস দিতে হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ঠিকমতো সার পাই না-তেলের দামও বাড়ছে, এ বছর কী হয় আল্লাহই জানে’
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাবেক ওসি রাকিবুলের অডিওর সত্যতা মিলেছে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যন্ত্রাংশ ঘোষণায় বন্দরে এলো বিএমডব্লিউ রেসিং কার ও ৫ ট্রাক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষক-কর্মকর্তাদের বেতন আটকে দিলেন চুয়েট ভিসি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিল্ডিং রেগুলেটরি অথরিটিকে শক্তিশালী করা হচ্ছে -গণপূর্তমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নির্বাচিত সরকারকে বিপাকে ফেলতে চায় ‘পতিত দোসররা’ -রিজভী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিষিদ্ধ দলের কর্মকান্ড চালাতে দেয়া হবে না -ডিবি প্রধান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবীণদের মর্যাদাপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পদে রূপান্তরের আহ্বান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্মার্ট ঢাকা নয়, আগে বাসযোগ্য ঢাকা চাই -রাজউক চেয়ারম্যান
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্নবা উদ্ভিদের ছোট ছোট গোলাপি-বেগুনি ফুলের গুচ্ছ ও সবুজ পাতা। ভেষজ উদ্ভিদটি ‘লাল মাকড়সা’ নামেও পরিচিত। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়ন চব্বিশ এলাকার রাস্তার ধার থেকে তোলা।
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)