নিজস্ব সংবাদদাতা:
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের শ্রমজীবী মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রধান প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার ১০০ শয্যার করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার এবং চট্টগ্রামে এই ছয়টি জায়গায় হাসপাতাল তৈর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং সৌজন্য সাক্ষাৎ করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাষ্ট্রপতির প্রেস সচিব মো: সরওয়ার আলম এ কথা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের ফ্রেমওয়ার্ক চুক্তি স্বাক্ষর এবং চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষযটি উল্লেখ করে বলেন, ‘এসব উদ্যোগ বাংলাদেশের যোগাযোগব্যবস্থা, শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, একটি হাসপাতালে অব্যবস্থাপনা দেখে সেখানে ব্যবস্থা নিলে শুধু ওই হাসপাতালের পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তাতে সারাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। এজন্য দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৩১ অক্টোবর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অস্ত্রোপচারের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু অস্ত্রোপচারের সিরিয়াল পেতেই অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন। কোনো কোনো রোগীকে অপেক্ষা করতে হচ্ছে এক মাস পর্যন্ত। এতে একদিকে বাড়ছে রোগীদের শারীরিক কষ্ট, অন্যদিকে দীর্ঘ হচ্ছে চিকিৎসার ভোগান্তি। হাসপাতালটিতে অপারেশন থিয়েটার (ওটি) সংকটের পাশাপাশি প্রয়োজনীয় জনবলের অভাবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে অর্থোপেডিক ও নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচারের অপেক্ষমাণ রোগীর চাপ বেশি। সময়মতো অপারেশন না হওয়ায় রোগী ও স্বজনদেà বাকি অংশ পড়ুন...
শনিবার (৩১ অক্টোবর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে আহত রিকশাচালক হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে পল্টন কালভার্ট রোড এলাকায় একটি দ্রুতগামী প্রাইভেটকার এক রিকশাচালককে চাপা দেয়। পরে নিশ্চিত হওয়া যায় যে, ঘাতক গাড়িটি সিআইডির সাবেক প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি এবং ঘটনার সময় গাড়িটির স্টিয়ারিংয়ে ছিলেন তার ছেলে।
দুর্ঘটনার পরপরই আহত রিকশাচালককে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এদিকে খবর ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, এখন সেগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অবকাঠামোগতভাবে ৮৫০ শয্যার উপযোগী রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালকে কাগজে-কলমে এক হাজার ৩৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। কিন্তু বাস্তবে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছেন দুই হাজার একশরও বেশি। সে অনুপাতে বাড়েনি অবকাঠামো, জনবল ও অন্য সুযোগ-সুবিধা। এর ওপর প্রায় ছয় বছর ধরে অচল হয়ে পড়ে আছে এমআরআই যন্ত্র। ফলে চিকিৎসা নিতে আসা মানুষের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে বিভিন্ন বিভাগ। রোগীর তুলনায় সীমিত শয্যা, জনবল সংকট, অচল চিকিৎসা সরঞ্জাম ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মিলিয়ে সরকারি এই হাসপাতালের সেবাব্যবস্থায় বহুমà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বহু রোগীকে অসুখের পাশাপাশি ভুগতে হচ্ছে দারিদ্র্য, ঋণ ও অনিশ্চয়তার সঙ্গে। ক্যানসার, কিডনি রোগ, হৃদরোগ, লিভার সিরোসিস, স্ট্রোক, ডায়াবেটিস ও থ্যালাসেমিয়ার মতো জটিল ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং তাদের পরিবারের জীবনসংগ্রাম অনেক করুণ। চিকিৎসার লাগামহীন ব্যয়ে পুরো পরিবারে নেমে আসছে চরম বিপর্যয়।
চিকিৎসা চালাতে গিয়ে অনেক পরিবার সঞ্চয় হারাচ্ছে, জমিজমা বিক্রি করছে, ঋণগ্রস্ত হচ্ছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হলে সংকট আরো গভীর হচ্ছে। ধারাবাহিক চিকিৎসাব্যয়ের চাপে অনেকে ঋণ করেন, জমিজ বাকি অংশ পড়ুন...
ফযীলত ও মর্যাদা:
ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভয়-ডর শূণ্য দুঃসাহসী। খুব দৌঁড়াতে পারতেন। একবার ‘মাররুজ জাহরান’ নামক স্থানে একটি খরগোশ তাড়া করে ধরে ফেলেন। অথচ উনার সমবয়সী ছেলেরা খরগোশটির পিছনে তাড়া করে ফিরে আসে। বড় হয়ে তিনি নিপুণ অশ্বারোহী ও দক্ষ তীরন্দাজ হন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকের জন্য এবং শরীয়তে উনার প্রগাঢ় ইলিম (জ্ঞান) থাকার জন্য সমাজে উনার যথেষ্ট গুরুত্ব ছিলো। প্রতিটি মানুষ উনাকে সম্মান, শ্রদ্ধা ও মুহব্বত মুবারকের চোখে দেখতো। উনার ছাত্র প্রখ্যাত তাবেয়ী হযরত বাকি অংশ পড়ুন...
পবিত্র বিছাল শরীফ:
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিছাল শরীফ অর্থাৎ ওফাত শরীফের তারিখ নিয়ে মতভেদ রয়েছে। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতে হিজরী ৯৩ সনে তিনি ইন্তিকাল করেন এবং তখন উনার বয়স মুবারক হয়েছিলো ১০৩ বছর। (ইছাবা)
কারণ হিজরতের পূর্বে উনার বয়স মুবারক ছিলো ১০ বছর। (উসুদুল গাবা, সিয়ারু আলামিন নুবালা)
বিছাল শরীফের পূর্বে তিনি কয়েক মাস অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। উনাকে দেখার জন্য উনার মুহব্বতকারী, ভক্ত-অনুরক্তদের ভীড় লেগেই থাকতো। দূর দূরান্তর থেকে দলে দলে লোকজন উনাকে এক নজর দেখার জন্য আসতো। বিছাল শরীফের সময় ঘনিয়ে আসলà বাকি অংশ পড়ুন...












