বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট:
ঝুঁকি নিয়েই চলছে শিশুদের চিকিৎসা
, ১৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ সাদিস, ১৩৯৪ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু দশ বছর পেরিয়ে গেলেও সেখান থেকে চিকিৎসাসেবা সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। কারণ এই ব্লকেই রয়েছে ৪টি আইসিইউ, ডেঙ্গু ও হাম ওয়ার্ড এবং অধিকাংশ অপারেশন থিয়েটার। ভূমিকম্পে ফাটল ধরা আর শর্ট সার্কিটের ভয়ংকর ঝুঁকিতে থাকা ভবনটিতে একটু বড় ধরনের কোনো দুর্যোগ হলেই ঘটতে পারে ভয়াবহ প্রাণহানির ঘটনা। শুধু অবকাঠামোগত ঝুঁকিই নয়Ñ রোগীর ক্রমবর্ধমান চাপ, প্রকট অর্থসংকট, সিটি স্ক্যানসহ আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং জনবলসংকটে ধুঁকছে দেশের শিশু চিকিৎসার এই শীর্ষ প্রতিষ্ঠান।
হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম জানান, ১৯৭২ সালে অধ্যাপক তোফায়েল আহমেদের উদ্যোগে ২০ শয্যার ছোট পরিসরে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বর্তমান জায়গাটি বরাদ্দ দেন। পরে এ, বি ও সি ব্লকের মাধ্যমে হাসপাতালের পরিসর বাড়ানো হয়। বর্তমানে শয্যাসংখ্যা ৭০৪। নতুন ‘সি’ ব্লকের কাজ শেষ হলে যুক্ত হবে আরও প্রায় ১১০টি শয্যা।
তবে সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো প্রায় পাঁচ দশক আগে নির্মিত ‘এ’ ব্লক। অধ্যাপক ডা. মির্জা জিয়াউল ইসলাম বলেন, “আমাদের বেশিরভাগ রোগী এই ব্লকে থাকেন। এখানে পিআইসিইউ, এনআইসিইউ, সার্জিক্যাল আইসিইউ ও মেডিসিন আইসিইউ রয়েছে। ডেঙ্গু ও হাম ওয়ার্ড এবং অধিকাংশ অপারেশন থিয়েটারও এখানে। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও নিরুপায় হয়ে আমাদের এখানেই চিকিৎসাসেবা চালিয়ে যেতে হচ্ছে। আমাদের দরকার এই ব্লকটিকে সম্পূর্ণ পরিত্যাগ করে নতুন হাসপাতাল কমপ্লেক্স তৈরি করা”।
ভবনটির সমস্যা কেবল জরাজীর্ণতা নয়; পরিচালকের দাবি, পাশের পঙ্গু হাসপাতালের (নিটোর) পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যায় শিশু হাসপাতালেও পানি উপচে পড়ে। ছাদ ও বিভিন্ন ফাটল চুইয়ে পানি ঢুকে বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিটের ঝুঁকি তৈরি করে। পুরনো তারের সঙ্গে আইসিইউ ও এসির বাড়তি বিদ্যুতের চাপ পরিস্থিতি আরও জটিল করেছে।
পরিচালক বলেন, আমি এখানে অন্তত তিন থেকে চারবার শর্ট সার্কিটের মুখোমুখি হয়েছি। হঠাৎ আগুন ধরে গেলে দৌড়ে গিয়ে নেভাতে হয়েছে। ২০২৪ সালের মার্চে শর্ট সার্কিটের আগুনে আমাদের কার্ডিয়াক আইসিইউ পুড়ে যায়।
এ ব্লকে একসঙ্গে প্রায় ৪০০ রোগী, তাদের মা-বাবা এবং ২০০ জন চিকিৎসাকর্মী থাকেন। ফলে ভবনটির নিরাপত্তাহীনতা এখন একটি টিকটিক করা বোমার মতো। এ সংকট নিরসনে নতুন ‘সি’ ব্লক নির্মাণের কাজ ২০২৮ সালের জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চ্যাটজিপিটির পরামর্শে খিঁচুনির ওষুধের মাত্রা কমিয়ে যুক্তরাষ্ট্রে প্রকৌশলীর মৃত্যু - ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দস্যুর ভয় আর ঋণের বোঝা নিয়ে জেলেদের সাগরে যাত্রা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকের পথ খোলা রেখে যত্রতত্র অভিযান
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যাটারিচালিত রিকশা চার্জে নতুন নিয়ম
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৭ সালের নভেম্বরে তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হাতেগোনা গোলাপি বাস, চলার পথ ও সূচি জানেন না অনেকেই
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢামেকের অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ন্ত্রণে পাঁচ হোতা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবতাবিরোধী অপরাধের মামলায় হানিফের মৃত্যুদ-
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দক্ষ জনশক্তি ও একাধিক ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘ন্যূনতম মজুরি নির্ধারণে বৈশ্বিক বাজারের বাস্তবতা দেখতে হবে’
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আয়েশি’ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমার ছেলেকে হত্যা করা হয়েছে: তাহসিফের বাবা
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












