সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা দূর করতে পরিকল্পিত কর্মসূচি নিতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
, ০১ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করতে হলে পরিকল্পিতভাবে কর্মসূচি হাতে নিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, একটি হাসপাতালে অব্যবস্থাপনা দেখে সেখানে ব্যবস্থা নিলে শুধু ওই হাসপাতালের পরিস্থিতির উন্নতি হবে, কিন্তু তাতে সারাদেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হবে না। এজন্য দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (৩১ অক্টোবর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার বিষয়ে ড. এম এ মুহিত বলেন, ‘ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার প্রজননস্থল মূলত ময়লা-আবর্জনাযুক্ত জায়গা। গত পাঁচ-ছয় বছর ধরে দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এ রোগ প্রতিরোধে দুটি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, মানুষের যেন রোগ না হয়, সেজন্য মশা নিয়ন্ত্রণ করতে হবে। এ ক্ষেত্রে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো কাজ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, জনগণকে সচেতন হয়ে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছেন। সারাদেশে এ কাজ চলছে। পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তিন মাস আগেই এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। ফলে এখন ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট, হাসপাতালে শয্যা না পাওয়া কিংবা চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর মতো অভিযোগ শোনা যাচ্ছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিষ্টির দোকানে ক্রেতার খরা, হতাশ ব্যবসায়ীরা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পলায়ন ও অসদাচরণের ঘটনায় চাকরি গেল ৭ পুলিশ কর্মকর্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টঙ্গীতে ইয়াবা তৈরির গোপন ল্যাবের সন্ধান
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ছেলেপেলে পাঠাতে হলে ১ কোটি দিতে হবে’, হুমকি দিয়ে গ্রেপ্তার
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সংবিধানের ধারাবাহিকতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি গায়ের জোরের শামিল’
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলকাতায় উগ্র হিন্দুত্ববাদীদের বাংলাদেশ মিশন ঘেরাও করে ঔদ্ধত্বপূর্ণ দাবি!
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামাত -রাশেদ খাঁন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শূন্যপাস প্রতিষ্ঠান একীভূত করা হতে পারে -শিক্ষামন্ত্রী
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠন আজ
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অপারেশনের জন্য অপেক্ষা দিনের পর দিন
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বর্ণের ভরিতে এক লাফেই কমলো সাড়ে ৫ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












