SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%মানববন্ধন%' OR titleBn LIKE '%মানববন্ধন%' OR descriptionEn LIKE '%মানববন্ধন%' OR descriptionBn LIKE '%মানববন্ধন%' OR slug LIKE '%মানববন্ধন%' OR metaTag LIKE '%মানববন্ধন%' OR metaDescription LIKE '%মানববন্ধন%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের প্রস্তাবের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বন্দর শ্রমিকদের নেতৃত্বাধীন সংগঠন 'চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'।
গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফকিরহাট থেকে ওয়ান স্টপ এলাকা পর্যন্ত মিছিল করবে সংগঠনটি।
এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তের জাল বুনছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার আনুষ্ঠানিকভাবে তাগিদ দিলেও ভারত তা শুনছে না। বরং বাংলাদেশের প্রতিনিধি দল ব্রিকস সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তের পরদিনই আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের নাটক সাজানো হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্ বাকি অংশ পড়ুন...
চাঁদপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ ও সদর সিনিয়র সিভিল জজের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অশোভন আচরণের অভিযোগ তুলে তাদের অনতিবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টুর সভাপতিত্বে সংগঠনের নেতারা ও আইনজীবীরা বক্তব্য দেন।
সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, আইনজীবী বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া গ্রামে মধুমতী নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে দুটি মসজিদ, প্রায় ৫০০ একর ফসলি জমি ও ১২০ থেকে ১৩০টি বসতঘরসহ বিভিন্ন স্থাপনা।
নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরখোলাবাড়িয়া এলাকায় মধুমতী নদীর পাড়ে ভাঙনকবলিত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে গত বছর পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আল হেরা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম বলেছেন, চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থার সংকট সৃষ্টি হতে পারে।
গত শনিবার ‘সারাদেশে ক্রমাগত চিকিৎসক নিপীড়নের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
চি বাকি অংশ পড়ুন...
শনিবার (২২ আগস্ট) ‘সারা দেশে ক্রমাগত চিকিৎসক নিপীড়নের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
তিনি বলেন, ‘এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থার সংকট সৃষ্টি হতে পারে।’
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘অধ্যাপক ডা. আসাদ একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান। তার ওপর হামলার ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায়, পরিকল্পিতভাবে তার সিএ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পেশাগত অধিকার, মর্যাদা ও সেবার মান উন্নয়নে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি। একই সঙ্গে ২০০৯ সালের বিধি অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র অক্ষুণœ রাখার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে নিকাহ রেজিস্ট্রাররা নানা প্রশাসনিক ও পেশাগত সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে অধিক্ষেত্র সংকোচন, শূন্য পদে নিয়োগ জটিলতা, নিয়োগের ধারাবাহ বাকি অংশ পড়ুন...
ভুক্তভোগীদের দাবি, ৫০ থেকে ৬০ জনের কাছ থেকে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা নেওয়া হলেও অনেককেই দেওয়া হয়নি কাঙ্ক্ষিত অনুমতি। পরে টাকা ফেরতের আশ্বাস দিয়ে গত ২২ জুলাই বদলির পর রাতের আঁধারে কর্মস্থল ত্যাগ করেন ওই কর্মকর্তা।
এ ঘটনায় মঙ্গলবার মৌডুবী বাজারে শতাধিক ভুক্তভোগী মানববন্ধন করে টাকা ফেরত ও অভিযুক্ত কর্মকর্তার বিচার দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় ইউপি সদস্য মহাসীন ভুঁইয়া অভিযোগ করেন, তিনি ও তার ছোট ভাই মিজানুর রহমান ভুইয়ার কাছ থেকে দুই দফায় মোট ৩ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন সোয়েব খান| এরপর তাদের নির্দিষ্ট চরে মাছ ধরার বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
ছাত্রীকে অশ্লীল হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক রেজাউলকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিন্ডিকেটের ২৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মাহবুবুর রহমান বলেন, অধ্যাপক রেজাউলের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদন হয়।
রেজিস্ট্রারের কার্যালয় বাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
নৌপথে অতিরিক্ত বার্দিং চার্জ প্রত্যাহার, নিয়মিত ড্রেজিং ও চাঁদাবাজি বন্ধসহ আট দফা দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক পরিবহন সংস্থা। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) কর্তৃক আরোপিত অতিরিক্ত বার্দিং চার্জ এবং জাহাজের দৈনিক অবস্থান ও রক্ষণাবেক্ষণ ফি ব্যবসায়ীদের ওপর অযৌক্তিক আর্থিক চাপ সৃষ্টি করছে। এতে নৌপরিবহন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাপান গার্ডেন সিটির পাশেই অবস্থিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এনওসিএস আদাবর ডিভিশনাল কার্যালয়। গত রোববার এক ভুক্তভোগীর সঙ্গে কথা হলো সেখানে। নিজেকে উত্তর আদাবরের বাসিন্দা পরিচয় দিয়ে তিনি বললেন, “অস্বাভাবিক বিল বিষয়ে অভিযোগ দিতে এসেছিলাম।”
আরও জানালেন, তার অ্যাপার্টমেন্টের কমন মিটারে আগে ৭ থেকে ৮ হাজার টাকা বিল আসত। গত দুই মাস ধরে সেটা ৪০ হাজার টাকার ওপরে আসছে। গত কয়েক দিন ধরে আসছি, কিন্তু কোনো প্রতিকারই পাচ্ছি না।
ওই ভুক্তভোগী বাসিন্দা শুধু নন, আরও অনেক গ্রাহকই বিদ্যুৎ বিভা বাকি অংশ পড়ুন...
জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান, ফ্যাসিবাদকে সমর্থন ও গত ১৭ বছরে নিপীড়নের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যক্রম নিষিদ্ধ এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলীর’ ব্যানারে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় ঢাবির অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নীল দলের শিক্ষকরা ১ আগস্টের সংবা বাকি অংশ পড়ুন...












