বিদ্যুৎ বিলে চলছে ‘ডাকাতি’
, ১৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৯ জুলাই, ২০২৬ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জাপান গার্ডেন সিটির পাশেই অবস্থিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এনওসিএস আদাবর ডিভিশনাল কার্যালয়। গত রোববার এক ভুক্তভোগীর সঙ্গে কথা হলো সেখানে। নিজেকে উত্তর আদাবরের বাসিন্দা পরিচয় দিয়ে তিনি বললেন, “অস্বাভাবিক বিল বিষয়ে অভিযোগ দিতে এসেছিলাম।”
আরও জানালেন, তার অ্যাপার্টমেন্টের কমন মিটারে আগে ৭ থেকে ৮ হাজার টাকা বিল আসত। গত দুই মাস ধরে সেটা ৪০ হাজার টাকার ওপরে আসছে। গত কয়েক দিন ধরে আসছি, কিন্তু কোনো প্রতিকারই পাচ্ছি না।
ওই ভুক্তভোগী বাসিন্দা শুধু নন, আরও অনেক গ্রাহকই বিদ্যুৎ বিভাগ থেকে গত কয়েক মাস ধরে এমন অস্বাভাবিক বিল পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গত জুন মাসেও বিদ্যুৎ বিল নিয়ে এমন তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তখন তোলপাড় উঠেছিল সারা দেশে। রাজধানীসহ দেশের কোনো কোনো জায়গায় বিক্ষোভ এবং মানববন্ধনও করেছিলেন সাধারণ গ্রাহকরা।
অধিকাংশ গ্রাহকেরই অভিযোগ, সরকারের বিদ্যুতের দাম ঘোষণার পর মে মাসের বিদ্যুৎ ব্যবহারের বিল, যেটা জুন মাসে আসে, সেটিতে মাত্রাতিরিক্ত বিল এসেছে। এ নিয়ে বিক্ষোভ ধূমায়িত হতে থাকলে সরকারের পক্ষ থেকে বিতরণ কোম্পানিগুলোকে অভিযোগগুলো তদন্ত করে দেখার ও বিল বেশি আসার কারণ উদঘাটনের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ভুক্তভোগী গ্রাহকদের স্থানীয় বিদ্যুৎ অফিস অথবা নির্ধারিত হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হলেও অধিকাংশ গ্রাহক প্রতিকার পাচ্ছেন না।
তবে ডিপিডিসির নির্বাহী পরিচালক অপারেশন (অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান বলেন, অতিরিক্ত বিল আসার সুযোগ নেই। অতিরিক্ত গরম ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে বিল আগের থেকে বেশি হচ্ছে। প্রায় ১৯ লাখ গ্রাহকের মধ্যে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। তবে আমাদের কাছে যেসব অভিযোগ আসছে আমরা তা খতিয়ে দেখছি এবং সঙ্গে সঙ্গে সমাধান করার চেষ্টা করছি।
অনুসন্ধানে জানা গেছে, শুধু রাজধানী নয়, বিদ্যুৎ বিলের ক্ষেত্রে সারা দেশেই এমন ঘটনা ঘটছে। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের সঙ্গে এবার যোগ হয়েছে ‘ভুতুড়ে বিদ্যুৎ বিল’-এর অভিযোগ। একদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, অন্যদিকে প্রকৃত ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল আসায় চরম ভোগান্তি ও ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা।
এদিকে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে চরম অসন্তোষ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে গ্রাহকদের মধ্যে। গত সোমবার দুপুরে হিলি পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বিলের অভিযোগ জানাতে অসংখ্য গ্রাহক ভিড় করেছেন সহকারী মহাব্যবস্থাপকের (এজিএম) কক্ষের সামনে। প্রায় সবার হাতেই আগের ও বর্তমান মাসের বিল। একের পর এক গ্রাহকের প্রশ্ন, বিদ্যুৎ ব্যবহার না বাড়লেও বিল এত বাড়ল কীভাবে?
হাকিমপুর উপজেলার ১নং খট্টা ইউনিয়নের বাসিন্দা বিপ্লব হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে আমরা দিশেহারা হয়ে গেছি। দুই মাস আগেও আমার বিদ্যুৎ বিল ছিল দুই হাজার থেকে দুই হাজার দুইশ টাকার মধ্যে। গত মাসে সেটি বেড়ে দাঁড়ায় তিন হাজার সাতশ টাকা, আর চলতি মাসে এসেছে সাত হাজার টাকারও বেশি। আমাদের ব্যবহারে তেমন কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই অতিরিক্ত বিল কোথা থেকে এলো?’
এদিকে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুতের ভুতুড়ে বিল প্রত্যাহার, সঠিক বিল প্রণয়ন এবং গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। গত রবিবার সকালে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেওয়া স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানানো হয়। স্মারকলিপিতে অতিরিক্ত (ভুতুড়ে) বিদ্যুৎ বিল পুনঃযাচাই করে ভুল বিল অবিলম্বে বাতিল ও সংশোধনসহ সাত দফা দাবি জানানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)