চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে: রফিকুল ইসলাম
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মুহম্মদ রফিকুল ইসলাম বলেছেন, ‘চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে।’
, ০৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৮ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
তিনি বলেন, ‘এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থার সংকট সৃষ্টি হতে পারে।’
অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘অধ্যাপক ডা. আসাদ একজন স্বনামধন্য চিকিৎসক। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের বিভাগীয় প্রধান। তার ওপর হামলার ভিডিও দেখলে স্পষ্ট বোঝা যায়, পরিকল্পিতভাবে তার সিএনজি থামিয়ে হামলা করা হয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।’
তিনি বলেন, ‘এর মাত্র দুদিন আগে ডা. হাসিব নামের আরেকজন চিকিৎসককে হাত-পা বাঁধা অবস্থায় পূর্বাচল থেকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসকদের ওপর এ ধরনের হামলা ও নিপীড়ন অত্যন্ত উদ্বেগজনক।’
বর্তমান সরকারের সময়ে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমানে একটি গণতান্ত্রিক সরকারের ধারা অব্যাহত রয়েছে। জনবান্ধব এই সরকার একটি জবাবদিহিমূলক সরকার হিসেবে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করছে। ঠিক এমন একটি সময়ে চিকিৎসকদের ওপর গুপ্ত হামলার ঘটনা ঘটছে, যা উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।’
চিকিৎসকদের ওপর হামলা অব্যাহত থাকলে এর নেতিবাচক প্রভাব দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতির ওপর পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘চিকিৎসকদের ওপর হামলা ও নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক-রোগীর মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য আকৃষ্ট করতে নানা ধরনের সুযোগ তৈরি করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে রোগীদের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে যেতে পারেন। এটি বাংলাদেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের চিকিৎসক ও রোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি করে তৃতীয় কোনো পক্ষকে লাভবান করার চেষ্টা হচ্ছে কি না, এসব ঘটনার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কি না-তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।’
মানববন্ধনে বক্তারা চিকিৎসকদের কর্মস্থল ও কর্মস্থলের বাইরে নিরাপত্তা নিশ্চিত করা, চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের বিরুদ্ধে হয়রানি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুসাররাত সুলতানা সুমি, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ ফোরামের আহ্বায়ক ডা. মির্জা আসাদুজ্জামান, সদস্য সচিব ডা. আল আমীন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বাদশা, ডা. মঞ্জুর, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. রায়হান, সদস্য সচিব ডা. মেশকাতসহ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও বিভিন্ন মেডিকেলের শিক্ষার্থীবৃন্দ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহেশখালীতে চালু ভাসমান এলএনজি টার্মিনাল, গ্যাস সরবরাহ শুরু
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনৈতিক সম্পর্কের কথা জানার পর জামাত নেতা গাজী নজরুল প্রলোভন দেখান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারত থেকে অস্ত্র ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে উদ্ধার বিপুল অস্ত্র
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইট বন্ধ করেও থামানো যাচ্ছে না অনলাইন জুয়া
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আহ্বান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিমাগারে পচছে আলু, প্রতিদিনই ফেলা হচ্ছে গাড়ি ভরে
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যুৎ-জ্বালানিতে সংকট সামলাতে হিমশিম, সামনে বড় চ্যালেঞ্জ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পর্তুগালে বোরকা নিষিদ্ধ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনামূল্যে জরুরি চিকিৎসা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণ মন্ত্রী
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না চট্টগ্রামের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসায়ীর পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ, তদন্ত কমিটি গঠন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর প্রলোভন দেখান গাজী নজরুল
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












