‘চিকিৎসক-রোগীর আস্থার সংকট তৈরি হলে লাভবান হবে পার্শ্ববর্তী দেশ’
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর ক্রমাগত হামলা ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম বলেছেন, চিকিৎসকদের ওপর পরিকল্পিতভাবে গুপ্ত হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় চিকিৎসক সমাজের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হওয়ার পাশাপাশি চিকিৎসক ও রোগীর পারস্পরিক আস্থার সংকট সৃষ্টি হতে পারে।
গত শনিবার ‘সারাদেশে ক্রমাগত চিকিৎসক নিপীড়নের প্রতিবাদ’ শীর্ষক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
চিকিৎসকদের ওপর হামলা অব্যাহত থাকলে এর নেতিবাচক প্রভাব দেশের স্বাস্থ্যব্যবস্থা ও অর্থনীতির ওপর পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, চিকিৎসকদের ওপর হামলা ও নিরাপত্তাহীনতার কারণে চিকিৎসক-রোগীর মধ্যে আস্থার সংকট তৈরি হতে পারে। পার্শ্ববর্তী দেশগুলো বাংলাদেশের রোগীদের চিকিৎসাসেবার জন্য আকৃষ্ট করতে নানা ধরনের সুযোগ তৈরি করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে রোগীদের একটি বড় অংশ পার্শ্ববর্তী দেশে চিকিৎসা নিতে যেতে পারেন। এটি বাংলাদেশের অর্থনীতির জন্যও ক্ষতিকর।
তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসক ও রোগীদের মধ্যে আস্থার সংকট তৈরি করে তৃতীয় কোনো পক্ষকে লাভবান করার চেষ্টা হচ্ছে কি না, এসব ঘটনার পেছনে কোনো পরিকল্পিত ষড়যন্ত্র আছে কি না- তা অবশ্যই খতিয়ে দেখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিলার না আসায় গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকরা
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলএনজি সংকটে সামিট
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘লোডশেডিং-গ্যাস সংকটের পর এখন পানি আসছে না, কার কাছে বলব এই দুঃখ’
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিদ্যুৎ বিতরণ সিস্টেম বেসরকারিকরণ হচ্ছে না’
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিতর্কিত লিংকনকে প্রতিমন্ত্রী করায় বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড়
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মারাত্মক রূপ নিয়েছে ঢাকার যানজট
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন আরও এক পুলিশ কর্মকর্তা
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর লেনদেন বেড়ে দ্বিগুণ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ হাজার টাকায় বড় ভাইকে খুন করালেন আপন ভাই
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)