ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি ফ্যাসিবাদবিরোধী শিক্ষকদের
, ১৩ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৮ জুলাই, ২০২৬ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় নীল দলের শিক্ষকরা ১ আগস্টের সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাষ্ট্রদ্রোহী মহলের ষড়যন্ত্রের ক্রীড়নক’ আখ্যা দিয়ে আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে ৩০ জুলাই সরকারের পদত্যাগ দাবিকারী সাদা দলের শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার হুমকি দেয়া হয় বলেও অভিযোগ করা হয়।
এছাড়া ৩ আগস্ট নীল দলের ব্যানারে আয়োজিত র্যালি ও মানববন্ধনের মাধ্যমে কোটা আন্দোলনকে ঘিরে সংঘটিত সহিংসতার জন্য আন্দোলনকারীদেরই দায়ী করা হয়েছে বলেও উল্লেখ করা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, ৩ আগস্ট এক দফা দাবি ঘোষণার পর নীল দলের কয়েকজন শিক্ষক গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে সমর্থন জানান এবং সেখানে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের সুপারিশ করা হয়। এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের কাছে সরবরাহ, ১৭ জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা এবং ওই সময় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগও স্মারকলিপিতে উত্থাপন করা হয়।
ফ্যাসিবাদবিরোধী শিক্ষকমণ্ডলী অভিযোগ করেন, গত ১৭ বছরে ভিন্নমতের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নীল দলের শিক্ষকরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি। তারা গেস্টরুম ও গণরুম সংস্কৃতি অস্বীকার করেছেন, এ বিষয়ে সাদা দলের শিক্ষকদের বক্তব্যের বিরোধিতা করেছেন এবং ভিন্নমতের শিক্ষকদের হয়রানি ও পদোন্নতিতে বঞ্চিত করেছেন।
এসব অভিযোগের ভিত্তিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধ এবং অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে অধ্যাপক ড. আবুল কালাম সরকার, অধ্যাপক মহিউদ্দিন, কাজী মাহফুজুল হক সুপন, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দীন, ড. শান্টু বড়ুয়া, মুহম্মদ ইসরাফিল প্রাং, ড. মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৪ দিনের রিমান্ডে ভারতীয় নাগরিক
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)