ডিপি ওয়ার্ল্ডের চুক্তির প্রতিবাদে বন্দর শ্রমিকদের নতুন কর্মসূচি ঘোষণা
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
ইসরাইল-দুবাইভিত্তিক বিতর্কিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের প্রস্তাবের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বন্দর শ্রমিকদের নেতৃত্বাধীন সংগঠন 'চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ'।
গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন জানান, আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মানববন্ধন এবং ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় ফকিরহাট থেকে ওয়ান স্টপ এলাকা পর্যন্ত মিছিল করবে সংগঠনটি।
এনসিটি চুক্তির প্রস্তাবের প্রতিবাদ করায় ১৫ জন বন্দর কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বন্দরের শূন্য পদে নিয়োগ এবং বিদেশি অপারেটরের কাছে টার্মিনাল হস্তান্তরের সব কার্যক্রম বন্ধের দাবিও জানায় পরিষদ।
ইব্রাহিম খোকন বলেন, আমরা বিশ্বাস করি সরকার বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং কোনো বিদেশি কোম্পানিকে এনসিটি বা চট্টগ্রাম বন্দরের অন্য কোনো স্থাপনা পরিচালনার সুযোগ দেবে না।
পরিষদের সভাপতি হুমায়ুন কবির বলেন, ২০০৮ সাল থেকে এনসিটি পরিচালিত হচ্ছে এবং এটি এরই মধ্যে আধুনিক কনটেইনার-হ্যান্ডেলিং সরঞ্জামে সজ্জিত।
তিনি বলেন, বর্তমান পরিচালন পরিস্থিতিতে এনসিটিতে কোনো বিনিয়োগের প্রয়োজন নেই। কোনো বিদেশি কোম্পানির কাছে এটি হস্তান্তরের মানে হলো, এমন একটি সম্পদ দিয়ে দেওয়া যা এরই মধ্যে বিপুল পরিমাণ রাজস্ব তৈরি করছে।
হুমায়ুন কবির দাবি করেন, এনসিটি থেকে বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা নিট মুনাফা হয়।
বিদেশি অপারেটর আনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আজ থেকে পাঁচ বছর পর ডিপি ওয়ার্ল্ড যে পরিমাণ কনটেইনার হ্যান্ডেল করার প্রস্তাব দিয়েছে, চট্টগ্রাম বন্দর বর্তমানে তার চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডেল করছে।
টার্মিনালের বিদ্যমান অবকাঠামো ও পরিচালন ক্ষমতার কথা উল্লেখ করে তিনি বলেন, এর ব্যবস্থাপনা কোনো বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার তেমন কোনো যৌক্তিকতা নেই।
হুমায়ুন কবির বলেন, প্রস্তাবিত এই চুক্তির কারণে ডক শ্রমিক, মার্চেন্ট শ্রমিক এবং এনসিটিতে কর্মরত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রায় এক হাজার কর্মীসহ বন্দর শ্রমিক ও কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন।
তিনি বলেন, আমরা গত দুই বছর ধরে চেষ্টা করে একজন খালাসিও নিয়োগ দিতে পারিনি।
নিয়োগ বন্ধ থাকার এই পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী এক বছরের মধ্যে বন্দরের বেশ কয়েকটি বিভাগ পরিচালনগত সমস্যার সম্মুখীন হতে পারে বলে তিনি সতর্ক করেন।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এই কর্মসংস্থানের ভিত্তি ধরে রাখা এবং তা সম্প্রসারণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এ ছাড়া ১৫ জন বন্দর কর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান ইব্রাহিম খোকন।
এনসিটি ইস্যুতে বিক্ষোভে জড়িত কর্মীদের বিরুদ্ধে এর আগে ব্যবস্থা নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ।
ইব্রাহিম খোকন দাবি করেন, টার্মিনালটি বিদেশিদের দ্বারা পরিচালিত হলে দেশের প্রধান সমুদ্রবন্দরের ওপর বিদেশি প্রভাব বাড়বে, পুঁজি পাচার হবে এবং কর্মসংস্থান হারাবে।
তিনি বলেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিলে চট্টগ্রাম বন্দরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতে পারে, যা অর্থনীতি ও সাপ্লাই চেইনকে ব্যাহত করবে।
এনসিটিতে পরিচালন সরঞ্জামের প্রাপ্যতা আন্তর্জাতিক মানের নিচে বা প্রায় ৭০ শতাংশে নেমে এসেছে বলে সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, তারও সমালোচনা করেন ইব্রাহিম খোকন।
তিনি এই দাবিকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেন, বন্দরের নথিপত্র, সরঞ্জাম কেনার রেকর্ড এবং মেরিটাইম লজিস্টিক বিশেষজ্ঞদের তথ্য বিশ্লেষণ করলে এই দাবির সত্যতা মেলে না।
তিনি আরও জানান, ডিপি ওয়ার্ল্ডের হয়ে বন্দরের ভেতরে যে কোম্পানিটি জরিপ চালিয়েছে, তার ৭৫ শতাংশ কর্মীই ভারতীয় নাগরিক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইতালিতে স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধের পরিকল্পনা, বিদেশি শিক্ষার্থী নিয়েও কড়াকড়ি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিনাজপুরে শিশু হত্যা ও মামলা নিতে পুলিশের টালবাহানার অভিযোগে মহাসড়ক অবরোধ, আগুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এমপি নজরুলের সেই স্ত্রীর মৃত্যু, মরদেহ উদ্ধারের ঘটনায় যেসব প্রশ্ন সামনে আসছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক খুন
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুলের কথা বলে নদীতে নামে ৪ বন্ধু, ৩ জনের করুণ পরিণতি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি সংকট কাটাতে ৬ প্রকল্পে নজর
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাত ৮টায় দোকান বন্ধ: বিক্রি কমেছে ৩০% পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ৪শ হটস্পটে ১৪শ ছিনতাইকারী, কতটা নিরাপদ রাজধানী?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












