নিজস্ব সংবাদদাতা:
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর এ বাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই সঙ্গে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৯ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রোববার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সম্প্রতি আয়োজিত ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে প্রাথমিকভাবে অন্তত দুটি ছোট বগি দিয়ে হলেও ট্রেন চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। তিনি রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রস্তাবের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে বড় কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার কাজ চলমান রয়েছে। দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লককে কেন্দ্র করে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই কৃষকদের তথ্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা, প্রাক-পাইলটিংয়ের মাধ্য বাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) আবহাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বৈশ্বিক বাজারে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয় শতকোটি ডলারে উন্নীত করার মহাপরিকল্পনা বাস্তবায়নে মেরিকালচার ও কাঁকড়া খাতের সমন্বিত রূপরেখা চূড়ান্ত করছে সরকার। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে সামুদ্রিক চাষ ব্যবস্থাপনা বিষয়ক পৃথক জাতীয় নীতিমালা ও নির্দেশিকার খসড়া তৈরি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে জাতীয় অর্থনীতিতে রপ্তানি আয় এসেছে প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার।
আন্তর্জাতিক সমুদ্রসীমায় মৎস্য আহরণ সুশৃঙ্খল রাখতে ‘গভীর সমুদ্রে মৎস্য আহরণ নির্দেশিকা ২০২৬’ চূড়ান্ত করেছে মৎস্য অধিদপ্তরॠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চট্টগ্রামের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি ঋণ নিয়ে আলোচনা হবে।
এদিকে, জাপানি কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ঘিরে একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে টোকিও। এই উদ্যোগের মাধ্যমে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ ঘটতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে।
টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তরুণ উদ্যোক্তাদের ব্যবসা শুরুতে সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আবেদন শুরু হচ্ছে দেশের আরও ৫৬ জেলায়। আগামী ১ নভেম্বর থেকে এসব জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ করা হবে। এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংকঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রাথমিক পর্যায়ে আট জেলায় আবেদন গ্রহণ করা হয়। গত ১৬ সেপ্টেম্বà বাকি অংশ পড়ুন...
তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের উদ্যোগে অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ের আবেদন গ্রহণ শেষে আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় এ কার্যক্রম শুরু হবে। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামী ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলাচল শুরু করবে 'মহানগর এক্সপ্রেস'। এর ফলে প্রথমবারের মতো কোনো ট্রেন পরিবর্তন ছাড়াই পর্যটন শহর কক্সবাজারে যাওয়ার সুযোগ পাবেন যাত্রাপথের বিভিন্ন স্টেশনের যাত্রীরা।
ট্রেনটি বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করে। এটি কক্সবাজার এক্সপ্রেস বা পর্যটক এক্সপ্রেসের মতো সরাসরি বা বিরতিহীনভাবে চলবে না, বরং যাত্রাপথে বিভিন্ন জেলার স্টেশনে থামবে।
নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীর মতো স্টেশনের যাত্রী, যারা এতদিন কক্সবাজারের সরাসরি ট্রেনগুলোতে উঠতে পারতেন না, তাঠবাকি অংশ পড়ুন...
রাজধানীর প্রায় সর্বত্রই পাওয়া যায় হাতে ভাজা মুড়ি। বড় করপোরেট প্রতিষ্ঠানের মেশিনে ভাজা মুড়ির পাশাপাশি স্বাদে অনন্য এই মুড়ির চাহিদাও ব্যাপক। এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে? খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় হাতে ভাজা মুড়ির বড় একটি অংশ দিনের পর দিন সরবরাহ করে আসছে কুমিল্লার একটি গ্রাম।
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রাম। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘মুড়ির গ্রাম’ নামে। প্রায় ছয় দশক ধরে গ্রামটির মানুষ হাতে মুড়ি ভেজে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। তবে সময়ের সঙ্গে কমেছে মুড়ি ভাজার উনুন ও কারিগরের সংখ্যা। উৎপাদন খরচ বাড়লেও à বাকি অংশ পড়ুন...












