হাজার কোটি টাকা ব্যয়ে ফিরতে পারে ফেনী-বিলোনিয়া রেলপথ
, ২২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ সাদিস, ১৩৯৪ শামসী সন , ০৩ নভেম্বর, ২০২৬ খ্রি:, ১৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সম্প্রতি আয়োজিত ফেনী জেলা উন্নয়ন ও সমন্বয় সভায় বন্ধ থাকা ফেনী-বিলোনিয়া রেলপথে প্রাথমিকভাবে অন্তত দুটি ছোট বগি দিয়ে হলেও ট্রেন চালুর আনুষ্ঠানিক প্রস্তাব দেন ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ। তিনি রেলওয়ের বেদখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি সীমিত পরিসরে ট্রেন চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আবেদন জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। প্রস্তাবের বিষয়ে তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান। একই সঙ্গে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি। তবে এখন পর্যন্ত ট্রেন চলাচল শুরুর সুনির্দিষ্ট তারিখ কিংবা চূড়ান্ত অনুমোদনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে দুই বগির প্রস্তাবটি কতটা বাস্তবায়িত হবে, সেটিই এখন স্থানীয়দের প্রধান প্রশ্ন।
রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯২৯ সালে ফেনী থেকে বিলোনিয়া পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার দীর্ঘ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছিল। ফেনী থেকে শুরু হয়ে বন্ধুয়া, দৌলতপুর, আনন্দপুর, পীরবক্স মুন্সিরহাট, নতুন মুন্সিরহাট, ফুলগাজী, চিথলিয়া, পরশুরাম হয়ে বিলোনিয়া পর্যন্ত বিস্তৃত ছিল এই রুট। পরবর্তীতে সড়ক যোগাযোগের উন্নয়নের সঙ্গে সঙ্গে রেলপথে যাত্রী ও আয় কমতে থাকে। একপর্যায়ে লোকসানের অজুহাত দেখিয়ে ১৯৯৭ সালের ১৭ আগস্ট রেলওয়ে কর্তৃপক্ষ এই রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে।
ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালু করতে প্রয়োজনীয় সম্ভাব্য ব্যয় নিয়ে নানা হিসাব-নিকাশ চলছে। প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে প্রতি কিলোমিটারে নতুন রেলপথ নির্মাণে আনুমানিক ৩০ কোটি টাকা ব্যয় ধরে হিসাব করলে পুরো প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ৮১০ থেকে ৯০০ কোটি টাকার প্রয়োজন হতে পারে। দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় অধিকাংশ স্লিপার নষ্ট হয়ে গেছে, সেতু-কালভার্ট জীর্ণ হয়ে পড়েছে। ফলে বাংলাদেশ রেলওয়ের চূড়ান্ত কারিগরি সমীক্ষা ও সম্ভাব্যতা যাচাইয়ের পরই চালুর প্রকৃত ব্যয় নির্ধারণ করা সম্ভব হবে।
এ বিষয়ে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু জানান, ফেনীর সর্বস্তরের মানুষ চাইলে এটি অবশ্যই পুনরায় চালু হতে পারে। তবে বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে আমরা মুহুরী ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছি, যাতে স্থানীয় মানুষকে টেকসই উপায়ে বন্যা থেকে রক্ষা করা সম্ভব হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গৃহবধূর ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে কথিত ইমাম গ্রেপ্তার
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে পরিবর্তনের অনুমতি দেবে বিআরটিএ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শ্রমিক আন্দোলন নিয়ে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী: পুলিশ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বায়ুদূষণ রোধে ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে সময় দিল হাইকোর্ট
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে’
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশের সব প্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি নির্দেশনা
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হকারদের জন্য দ্রুতই বিকল্প ব্যবস্থা -ডিএনসিসি প্রশাসক
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ই-পাসপোর্টে প্রতারণা, ৯ টাকার ‘টোপে’ ফাঁকা ব্যাংক হিসাব
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৩শ’ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলের তোড়া দিয়ে ছাত্রদলের প্রতিবাদ
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












