মৎস্য রপ্তানি আয় শতকোটি ডলারে নেয়ার লক্ষ্য
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২১ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৫ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
বৈশ্বিক বাজারে মৎস্য ও মৎস্যজাত পণ্যের রপ্তানি আয় শতকোটি ডলারে উন্নীত করার মহাপরিকল্পনা বাস্তবায়নে মেরিকালচার ও কাঁকড়া খাতের সমন্বিত রূপরেখা চূড়ান্ত করছে সরকার। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা অর্জনে সামুদ্রিক চাষ ব্যবস্থাপনা বিষয়ক পৃথক জাতীয় নীতিমালা ও নির্দেশিকার খসড়া তৈরি করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে এ খাত থেকে জাতীয় অর্থনীতিতে রপ্তানি আয় এসেছে প্রায় ৪৫ কোটি মার্কিন ডলার।
আন্তর্জাতিক সমুদ্রসীমায় মৎস্য আহরণ সুশৃঙ্খল রাখতে ‘গভীর সমুদ্রে মৎস্য আহরণ নির্দেশিকা ২০২৬’ চূড়ান্ত করেছে মৎস্য অধিদপ্তর। এই রূপরেখায় বাংলাদেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের লাইসেন্স প্রদান, আহরিত মাছের হিসাব সংরক্ষণ, ডিজিটাল নজরদারি, নাবিকদের সার্বিক নিরাপত্তা এবং অবৈধ মৎস্য আহরণ দমনের সুস্পষ্ট নির্দেশনা রাখা হয়েছে। সামুদ্রিক জীববৈচিত্র্য সুরক্ষায় কুয়াকাটা ও সালিমপুরকে নতুন সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করায় বর্তমানে দেশে সংরক্ষিত অঞ্চল ও রিজার্ভের সংখ্যা দাঁড়িয়েছে সাতে। এ ছাড়া নীল অর্থনীতির গবেষণা ও প্রসারে চলতি অর্থবছরের জাতীয় বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২০০ কোটি টাকা, যার মধ্যে বিশেষ গবেষণা তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা।
সমুদ্রভিত্তিক এই সামগ্রিক কর্মপরিকল্পনায় মৎস্য খাতের পাশাপাশি তেল-গ্যাস অনুসন্ধানকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান আবদুল মান্নান জানান, বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে তুলনামূলক সহজ ও আকর্ষণীয় শর্তে তেল-গ্যাস অনুসন্ধানের প্রস্তাব রাখা হয়েছে। উপকূলীয় ভোলা ও ফেনীতে নতুন গ্যাসক্ষেত্র পাওয়ার পর সাগরেও জ্বালানির মজুত পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। ২০২৬ সালের অফশোর বিডিং রাউন্ড ঘিরে গ্যাসের দাম নির্ধারণ নীতি সংশোধন, পাইপলাইন নির্মাণে সহায়তা এবং অনুসন্ধানে ব্যর্থ হলেও আর্থিক প্রণোদনার মতো সুযোগ রাখা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকার ঘাটতি, দুদকের মামলা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নেশার টাকা না দেয়ায় মাকে জবাই করে হত্যা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের হাট গেন্ডারিয়া
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি অফিসে অর্থের ঘাটতিই অর্থ আত্মসাতের প্রমাণ নয় -হাইকোর্ট
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি -বাংলাদেশ ব্যাংক
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দলের সঙ্গে মুনাফেকি করলে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না -আইনমন্ত্রী
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘ভারতের প্রশংসায় শেখ হাসিনা, ফিরবেন ডিসেম্বরেই’
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফুটে থাকা রঙিন ফুল ও ফুলের কুঁড়ির মাঝে দেখা যাচ্ছে ছোট্ট সবুজ কামরাঙ্গা। রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার রাস্তার পাশের দৃশ্য।
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিএনপি নেতার হঠাৎ মনে হলো, সরকারি পুকুরের মাছগুলো তার!
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা
২১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












