ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে?
, ০১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রাম। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘মুড়ির গ্রাম’ নামে। প্রায় ছয় দশক ধরে গ্রামটির মানুষ হাতে মুড়ি ভেজে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। তবে সময়ের সঙ্গে কমেছে মুড়ি ভাজার উনুন ও কারিগরের সংখ্যা। উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী বাড়েনি মুড়ির দাম। ফলে ঐতিহ্যবাহী এই শিল্প এখন টিকে থাকার লড়াই করছে।
স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সূত্রে জানা গেছে, প্রায় ছয় দশক আগে গ্রামটিতে হাতে মুড়ি ভাজার কাজ শুরু হয়। একসময় কয়েকশ পরিবার এই পেশার সঙ্গে যুক্ত ছিলো। কুমিল্লার পাশাপাশি ফেনী, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যেতো লক্ষীপুরের হাতে ভাজা মুড়ি। বর্তমানে গ্রামটিতে মাত্র ২৫ থেকে ৩০টি পরিবার এ কাজের সঙ্গে যুক্ত।
যেভাবে তৈরি হয় হাতে ভাজা মুড়ি:
সরেজমিনে দেখা যায়, গ্রামের অনেক বাড়ির উঠোনেই রয়েছে মুড়ি ভাজার চুলা। মুড়ি ভাজার জন্য বিশেষভাবে প্রস্তুত করা চাল কিনে আনা হয়। প্রথমে চাল পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রাখা হয়। পরে শুকিয়ে ঝরঝরে করা হয়। এরপর আগে থেকে পাতিলে গরম করে রাখা বালুর মধ্যে চাল ঢেলে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই চাল ফুটে মুড়িতে রূপ নেয়। পরে বালু ও মুড়ি ছিদ্রযুক্ত বিশেষ মাটির পাত্রে ঢেলে আলাদা করা হয়। সবশেষে বস্তায় ভরে তা পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে।
নারীরা মূলত চুলার পাশে বসে মুড়ি ভাজার কাজ করেন। বাড়ির পুরুষরা পরে চালনি দিয়ে মুড়ি পরিষ্কার, প্যাকেটজাত ও বাজারজাত করেন। অনেক পরিবার এখনও কাঠ ও তুষের আগুন ব্যবহার করে মুড়ি ভাজেন।’
স্থানীয়দের দাবি, এই পদ্ধতিতে তৈরি মুড়ির স্বাদ ও ঘ্রাণ আলাদা।
মুড়ি উৎপাদনকারীরা জানান, একসময় শতাধিক পরিবার মিলেও মুড়ির চাহিদা পূরণ করতে পারতো না। এখন পরিবারগুলোর উৎপাদন মিলিয়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ মণ মুড়ি তৈরি হয়।
কর্মসংস্থানের ভরসা:
লক্ষীপুরের মুড়ি শিল্পে শতাধিক নারী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। কেউ চাল প্রস্তুত করেন, কেউ মুড়ি ভাজেন, আবার কেউ প্যাকেটজাত ও বাজারজাতকরণের কাজ করেন।
লক্ষীপুরের গ্রামীণ নারীদের মতে, স্বামীর সংসারের পাশাপাশি বাড়ির মেয়েদের প্রতিদিন মুড়ি ভেজে ২৫০ থেকে ৩০০ টাকা উপার্জন করা সম্ভব। এই কাজই অনেক নারীর সংসার চালানোর প্রধান ভরসা। এতে পরিবারের আর্থিক সচ্ছলতাও এসেছে।’
স্থানীয়দের মতে, গ্রামীণ নারীদের কর্মসংস্থানে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে স্বল্পশিক্ষিত নারীদের জন্য এটি আয়ের সুযোগ তৈরি করেছে। তবে আগের তুলনায় মুড়ির উৎপাদন, চাহিদা ও কাজ কমেছে। শ্রমের তুলনায় পারিশ্রমিক কম হওয়ায় অনেকে পেশা ছেড়ে দিচ্ছেন।
লক্ষীপুর গ্রামের ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, একসময় দীর্ঘ লাইন দিয়েও এখানকার হাতে ভাজা মুড়ি পাওয়া কঠিন ছিলো। এখন সেই চিত্র বদলে গেছে। শ্রমের যথাযথ মূল্য না পাওয়ায় অনেকে এই পেশা ছেড়ে দিয়েছেন।
স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, ‘এই ঐতিহ্যবাহী শিল্প টিকিয়ে রাখতে সরকারি সহায়তা প্রয়োজন। তারা সহজ শর্তে ঋণ, আধুনিক যন্ত্রপাতি, গ্যাস ও জ্বালানিতে ভর্তুকি এবং বাজারজাতকরণে সহায়তা পেলে টিকে যেতে পারে এই হাতে ভাজা মুড়ির গ্রাম।’
ছয় দশক ধরে লক্ষীপুরের চুলায় জ্বলছে ঐতিহ্যের আগুন। সেই আগুনে ভাজা মুড়ি আজও স্বাদ ও ঘ্রাণে আলাদা। কিন্তু বাড়তি উৎপাদন খরচ, কম লাভ, বাজার প্রতিযোগিতা আর পেশা বদলের কারণে ধীরে ধীরে নিভে যাচ্ছে অনেক উনুন। স্থানীয়দের দাবি ও সরকারি সহযোগিতার আশ্বাস বাস্তবায়িত হলে হয়তো আবারও চুলায় আগুন জ্বলবে, আর লক্ষীপুরের ‘মুড়ির গ্রাম’ ফিরে পাবে তার হারানো জৌলুস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












