বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে ৮ জেলায় প্রায় সাড়ে ১৮ হাজার আবেদন
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৮ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০১ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
তৃণমূল পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের উদ্যোগে অর্থায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচিতে আট জেলা থেকে ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। প্রাথমিক পর্যায়ের আবেদন গ্রহণ শেষে আগামী ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় এ কার্যক্রম শুরু হবে। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের প্রতিনিধিত্বকারী আট জেলার সব উপজেলা থেকে আবেদন নেওয়া হয়। জেলাগুলো হলো মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আগ্রহী তরুণ উদ্যোক্তারা নিজ নিজ উপজেলার তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেন।
বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে নেত্রকোনা জেলা থেকে। এ জেলায় আবেদনকারীর সংখ্যা ৫ হাজার ৩৫১। দ্বিতীয় অবস্থানে থাকা রংপুরে জমা পড়েছে ২ হাজার ৭৪৫টি আবেদন। এ ছাড়া নওগাঁয় ২ হাজার ৪৫৬টি এবং ঝিনাইদহে ২ হাজার ১৯১টি আবেদন জমা হয়েছে।
অন্যদিকে, হবিগঞ্জ থেকে ১ হাজার ৫৫২টি, ভোলা থেকে ১ হাজার ৫৪৫টি, মানিকগঞ্জ থেকে ১ হাজার ৩৪৩টি এবং ফেনী থেকে ১ হাজার ২৬১টি আবেদন পাওয়া গেছে।
কর্মসূচির পরবর্তী ধাপে বাকি ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা আগামী ১ থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ জন্য নির্ধারিত আবেদন ফরম পূরণ করে নিজ নিজ উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে হবে।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। কর্মসূচির বিস্তারিত নির্দেশিকা বাংলাদেশ ব্যাংক ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নম্বর-০৫-এর মাধ্যমে জারি করে। নির্দেশিকাটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং এসএমই পোর্টালে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির মূল লক্ষ্য উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে তাঁদের উদ্যোগে অর্থায়নের সুযোগ তৈরি করা। এর মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিসর বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক।
কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ব্যাংক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নাটোরে ‘মৌচাক’ বেকারির কারখানায় অভিযান, মালিক আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসার লাইসেন্সে বাংলাদেশ ব্যাংকের সমন্বিত সার্কুলার জারি
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ওআইসিকে আধুনিক ও শক্তিশালী করার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণের বারসহ বৃদ্ধ আটক
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী সব ফ্লাইট
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিখোঁজের ৫ মাস পর কিশোরের কঙ্কাল উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানায় আগুন
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টঙ্গীতে মার্কেটে আগুন, পুড়ল ৯ দোকান
১৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












