মাতারবাড়ী দিয়ে ভারতের ‘সেভেন সিস্টার্স’কে বঙ্গোপসাগরে যুক্ত করতে চায় জাপান!
, ০৮ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে চট্টগ্রামের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নির্মাণে জাপানি ঋণ নিয়ে আলোচনা হবে।
এদিকে, জাপানি কূটনৈতিক সূত্রে জানা গেছে, মাতারবাড়ী ঘিরে একটি বিশেষ শিল্প প্রক্রিয়াকরণ শৃঙ্খল বা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন গড়ে তোলার পরিকল্পনা করছে টোকিও। এই উদ্যোগের মাধ্যমে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ ঘটতে পারে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে।
টোকিওভিত্তিক কূটনৈতিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ২০৩১ সাল পর্যন্ত মাতারবাড়ী ইন্ডাস্ট্রিয়াল পোর্ট ও বাণিজ্যিক হাবসহ একাধিক প্রকল্পের জন্য জাপানি আর্থিক সহায়তা চাইতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রস্তুতির অংশ হিসেবে তিনি গত আগস্টে মাতারবাড়ী পরিদর্শন করেন এবং প্রকল্পের পরবর্তী প্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে অবহিত হন।
প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে এটিই হবে বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর। বর্তমানে বড় আকারের পণ্যবাহী জাহাজের জন্য বাংলাদেশকে শ্রীলঙ্কার কলম্বো, সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার বিভিন্ন বন্দরের ওপর নির্ভর করতে হয়।
জাপানি কূটনীতিকদের পরিকল্পনা অনুযায়ী, এই মাতারবাড়ী বন্দরটি এমন একটি ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইনের অংশ হবে, যা বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে (সেভেন সিস্টার্স) বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে সরাসরি যুক্ত করবে। এর আগে থাইল্যান্ডের ব্যাংককের সঙ্গে কম্বোডিয়া ও ভিয়েতনামের সংযোগকারী একই ধরনের একটি ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন প্রকল্প করে দিয়েছে জাপান।
তৎকালীন আওয়ামী সরকারের সময়ে ফেনী নদীর ওপর ‘মৈত্রী সেতু’ তৈরি করা হয়েছিল, যা ভারতের ত্রিপুরা ও উত্তর-পূর্বাঞ্চলের সাথে চট্টগ্রাম এবং মাতারবাড়ী বন্দরের সরাসরি যোগাযোগের পথ খুলে দেয়। কিন্তু পরবর্তীতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, ফলে সেতুটি চালু করা সম্ভব হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৈয়দপুর রেলওয়ে কারখানায় আর বাজে না লোহার ঘণ্টা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চুরির নাটক সাজিয়ে নিজের সন্তানকে বিক্রি করলেন বাবা
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মাসেও হয়নি, ৫ দিনেই সেই সড়ক সংস্কার!
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাশিয়ায় গিয়ে ‘যুদ্ধে’ নিহত আরও এক বাংলাদেশি
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী বছরের ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌদিতে মৃত্যুদন্ড হওয়া ২ জন সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন -প্রধানমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে সবচেয়ে বেশি হরিলুট হচ্ছে স্বাস্থ্যখাতে -এমপি নাসের
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরাও অংশ নিতে পারবে -আইনমন্ত্রী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর, ফাঁদে পড়লেন ইশরাক ভাই -পাটওয়ারী
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথমবারের মতো বসছে ইউএনও সম্মেলন
২০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












