SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%পাওনাদার%' OR titleBn LIKE '%পাওনাদার%' OR descriptionEn LIKE '%পাওনাদার%' OR descriptionBn LIKE '%পাওনাদার%' OR slug LIKE '%পাওনাদার%' OR metaTag LIKE '%পাওনাদার%' OR metaDescription LIKE '%পাওনাদার%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
১৫ বছর আগে লেনদেনে ১০০ টাকা কম দিয়েছিলেন বি-বাড়িয়ার শমসের আলী। সেই পাওনা পরিশোধ করতে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়ার খড়মপুরে যান এই বয়োজ্যেষ্ঠ।
জুমুয়াবার সকালে তিনি পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের বাড়িতে হাজির হন। তবে টাকাটি গ্রহণ করে তাকেই আবার আপ্যায়নের জন্য ফেরত দিয়েছেন দুলাল।
শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানোর বিষয়ে লেনদেন করেছিলেন দুলালের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করা নিজের দায়িত্ব বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন।
তিনি বলেন, ১ টাকা হোক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মানবপাচার ও অনিয়মিত অভিবাসনে তথ্য-প্রযুক্তির ব্যবহার ক্রমে আশঙ্কাজনক হারে বাড়ছে। পাচারকারীরা অনলাইন ব্যবহার করে গ্রুপ খুলে ইউরোপের নৌকার ছবি ও যোগাযোগ নম্বর দিয়ে প্রচারণা চালিয়ে যুবকদের প্রলুব্ধ করছে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কম্পিউটার অপারেটর বা কল সেন্টারের লোভনীয় চাকরির ভুয়া বিজ্ঞাপন দিয়ে যুবকদের ফাঁদে ফেলা হচ্ছে।
মাদারীপুরের শিবচরের বাসিন্দা মাহতাব মৃধা ইউরোপ যাওয়ার স্বপ্নে ২০২২ সালে দালালের মাধ্যমে অবৈধ পথে লিবিয়ায় যান। ইতালি যাওয়ার উদ্দেশে সাগর পাড়ি দিতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সাতটি হাওর জেলায় দুই লাখ ৩৬ হাজারের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এই জেলাগুলো হলো-সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিম খান বলেন, ‘প্রতি বছর মৌসুমের মধ্যেই ফসল কাটার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার বাঁধ ভেঙে যাওয়া আর এপ্রিলে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে এই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও জানান, হাওরাঞ্চলের মোট ফসলি জমির প্রায় ১১ শতাংশ বা ৪৯ হাজার ৭৩ হেক্টর জমির বোরো ধা বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
অনলাইন জুয়ার দেড় কোটি টাকার ভাগ-বণ্টন নিয়ে রাজস্ব বিভাগের কর্মচারী আমিনুল ইসলাম গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। ফাঁস নেয়ার আগে সরকারি এই কর্মচারী তার মৃত্যুর জন্য এক ব্যাংক কর্মকর্তাকে দায়ী করে যায়।
আমিনুল ইসলাম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার সৈয়দপুর তহসিল অফিসের অফিস সহকারী। তার বাড়ি পাশের চাতুটিয়া গ্রামে।
আমিনুল উল্লেখ করে, গোপালপুর অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সাদেক আরমান তাকে অনলাইন জুয়ায় আনেন। একপর্যায়ে তার কাছ থেকে দেড় কোটি টাকা ধার নেন। সেই টাকা তিনি আর ফেরত দিচ্ছিলেন না। উল্টো তার ক বাকি অংশ পড়ুন...
পাওনাদারের যাকাত আদায়ের বিধান :
(পূর্বে প্রকাশিতের পর)
আরেকটি বিধান হলো কোন ব্যক্তি কাউকে কোন কিছু কেনার জন্যে টাকা দিলো। টাকা গ্রহীতা যদি উক্ত বস্তু বা টাকা ফেরত দেয় উক্ত যাকাত আদায়ের নিয়ম নি¤œরূপ হবে-
উদাহরণস্বরূপ কোন ব্যক্তি টাকা গ্রহীতাকে একটি জমি ক্রয়ের জন্যে কিছু টাকা দিলো। এমতাবস্থায় বাসস্থানের উদ্দেশ্যে অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে যদি জমি কেনার জন্যে টাকা দিয়ে থাকে তাহলে সে টাকার যাকাত দিতে হবে না।
এখন, টাকা গ্রহীতা যদি জমি না দিয়ে টাকা ফেরত দেয়; আর সে টাকা যদি নিছাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় তাহলে সে টাকারও যাকাত দি বাকি অংশ পড়ুন...
পাওনাদারের যাকাত আদায়ের বিধান :
নিছাব পরিমাণ মাল অর্থাৎ ৫২.৫ তোলা রৌপ্য অথবা ৭.৫ তোলা স্বর্ণ অথবা তার সমমূল্যের টাকা যদি কোন ব্যক্তির নিকট এক বছর পূর্ণ মালিকানাধীন থাকে তাহলে তার উপর যাকাত ফরয হবে। তখন উক্ত ছাহেবে নিছাবকে তার টাকার শতকরা আড়াই টাকা যাকাত দেয়া ফরয।
আর যাকাত আদায়ের জন্যে শর্ত হচ্ছে যাকাতের মাল গরীব-মিসকীন বা দরিদ্রকে মালিক করে দেয়া। কিন্তু মালিক না করে যদি যাকাতের নিয়তে খেতে দেয়া হয়, তাতে যাকাত আদায় হবে না। কেননা তা মালিক করে দেয়া হয়নি শুধুমাত্র তা খেতে দেয়া হয়েছে।
উদাহরণস্বরূপ কোন পাওনাদার যদি তার ফরয যাকাত আদা বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরাসরি দেশে না পাঠিয়ে কাতারের ব্যাংকে জমা রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে, পাওনাদারদের হাত থেকে অর্থ রক্ষা এবং ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই ‘অফশোর’ ব্যাংকিংয়ের পথ বেছে নিয়েছে হোয়াইট হাউস।
কেন কাতারের ব্যাংক?
দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের অর্থ য বাকি অংশ পড়ুন...
নেত্রকোনা সংবাদাদতা:
কয়েকজনের কাছ থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলো বেদেনা আক্তার। টাকা পরিশোধ করতে পাওনাদাররা তাকে চাপ দিচ্ছিলো। তাই নিজের বাড়ির গোয়ালঘর থেকে একটি ষাঁড় স্বামীকে না জানিয়ে বিক্রির পরিকল্পনা করে সে। এ জন্য বাবার বাড়ির এলাকা থেকে চোর ভাড়া করে বেদেনা আক্তার। গত শনিবার রাতে ভাড়া করা চোরদের নিয়ে ষাঁড় চুরি করছিলো। কিন্তু চুরির ঘটনা টের পেয়ে যায় তার স্বামী হেলাল উদ্দিন। সে ষাঁড় চুরিতে বাধা দিতে গেলে স্ত্রীসহ পাঁচজন মিলে হেলালকে মুখ ও হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে।
নেত্রকোনা সদর উপজেলার কৃষক হেলাল উদ্দিনকে হত্যায় আদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দীর্ঘদিনের অনিয়ম, শাসনব্যবস্থার দুর্বলতা ও খেলাপি ঋণের জটিলতায় বিপর্যস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাত পুনর্গঠনে অবশেষে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ‘ব্যাংক রেজুলিউশন অর্ডিন্যান্স-২০২৫’ অনুযায়ী ৯টি এনবিএফআই আনুষ্ঠানিকভাবে অবসায়নের প্রক্রিয়া শুরু করতে কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
গত রোববার (৩০ নভেম্বর) গভর্নর ড. আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খাতের স্থিতিশীলতা ফেরাতে এটিকে নিয়ন্ত্রকের এখনও পর্যন্ত সবচে বাকি অংশ পড়ুন...
বাংলাদেশে প্রতিনিয়ত ভেজাল খাবার খেয়ে দেশের ৪৫ কোটি মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। বাংলাদেশে জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিরাপদ খাবার তৈরি এবং বিক্রয়ের ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন জরুরি। দৈনিক আল ইহসান শরীফের অনুসন্ধানে জানা গেছে, দেশের প্রায় সব ভোগ্যপণ্যের মধ্যে ভেজাল ঢুকে গেছে। বেশি লাভের আশায় অনেকে খাদ্যে ভেজাল মেশাচ্ছে। শক্ত হাতে এগুলো প্রতিরোধ করা সম্ভব না হওয়ায় এ সংকট ভয়াবহ আকার ধারণ করেছে।
স্বীকৃত হিসাব অনুযায়ীই বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৩ কোটি। কিন্তু প্রকৃত সংখ্যা ৯ কোটিরও বেশি। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় গত বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না। ’
মৃত চালকের নাম শামসুদ্দিন (৩২), বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার সামাসপুর গ্রামে। তার স্ত্রী জানিয়েছেন, তার (শামসুদ্দিন) অনেক ঋণ আছে; মামলাও হয়েছে। বুধবার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ বাজারে শামসুদ্দিনের মোটর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় গত বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না।’
মৃত চালকের নাম শামসুদ্দিন (৩২), বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার সামাসপুর গ্রামে। তার স্ত্রী জানিয়েছেন, তার (শামসুদ্দিন) অনেক ঋণ আছে; মামলাও হয়েছে। বুধবার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ বাজারে শামসুদ্দিনের মোটরসা বাকি অংশ পড়ুন...












