যে কারণে ভেনেজুয়েলার তেলের টাকা কাতারের ব্যাংকে রাখছে ট্রাম্প
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভেনেজুয়েলার তেল বিক্রি করে প্রাপ্ত অর্থ সরাসরি দেশে না পাঠিয়ে কাতারের ব্যাংকে জমা রাখছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশ্লেষকদের মতে, পাওনাদারদের হাত থেকে অর্থ রক্ষা এবং ভেনেজুয়েলার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতেই এই ‘অফশোর’ ব্যাংকিংয়ের পথ বেছে নিয়েছে হোয়াইট হাউস।
কেন কাতারের ব্যাংক?
দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলা আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থা থেকে কার্যত বিচ্ছিন্ন। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভেনেজুয়েলার তেলের অর্থ যেন পশ্চিমা কোনো পাওনাদার বা আইনি জটিলতায় আটকে না যায়, তা নিশ্চিত করতেই কাতারকে মধ্যস্থতাকারী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ট্রাম্প প্রশাসন প্রায় ৫০ কোটি ডলারের তেল বিক্রি করেছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকেই এই অর্থ ভেনেজুয়েলায় পৌঁছানো শুরু হয়েছে। দেশটির স্থানীয় ব্যাংকগুলোও নগদ অর্থের জোগান নিয়ে বিজ্ঞাপন দিতে শুরু করেছে।
ট্রাম্পের নির্বাহী আদেশ ও আইনি সুরক্ষা:
ট্রাম্প একটি বিশেষ নির্বাহী আদেশ জারি করেছে, যার ফলে ভেনেজুয়েলার এই অর্থের ওপর কোনো পক্ষ আইনি দাবি বা ‘লিয়েন’ আরোপ করতে পারবে না। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলার তেল আয়ের ওপর যাদের দাবি আছে, তারা যেন এই অর্থের নাগাল না পায় এবং এই অর্থ যেন সরাসরি দেশটির মানবিক কাজে ব্যয় হয়।
তবে কাতারকে বেছে নেওয়ার পেছনে ঐতিহাসিক কারণও রয়েছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতায় কাতার দীর্ঘকাল ধরে ভূমিকা রাখছে। এমনকি বাইডেন প্রশাসনের সময়ও ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল হলে একই প্রক্রিয়ায় কাতারের মাধ্যমে লেনদেন সম্পন্ন হয়েছিলো।
স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ও সমালোচকদের উদ্বেগ:
এই প্রক্রিয়া নিয়ে ওয়াশিংটনে বইছে সমালোচনার ঝড়। ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন একে ‘আইনবহির্ভূত’ এবং ‘দুর্নীতিকে উৎসাহিত করার মতো পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছে। সমালোচকদের মতে- স্বচ্ছতার অভাব: অর্থ কাতারে রাখা হলে যুক্তরাষ্ট্রের আইনি নজরদারি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে, যা এই তহবিলকে একটি ‘গোপন তহবিলে’ পরিণত করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যে কোন কোন দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে?
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তৃতীয় দিনের মতো বাড়লো তেলের দাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন যুক্তরাষ্ট্র ও সন্ত্রাসী ইসরায়েলের মাথাব্যথা বাড়াচ্ছে ইরানের যেসব অস্ত্র
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে হামলার প্রতিবাদে পাকিস্তানজুড়ে বিক্ষোভ - মার্কিন কনস্যুলেট ঘেরাও, নিহত ২৩
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮৮৭
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের হামলায় বাহরাইনে মার্কিন ঘাঁটির কমান্ড-ভবন ধ্বংস
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান, লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে জাহাজ ঢুকলেই আগুন ধরিয়ে দেওয়া হবে -ইরান
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার ১৩০০ কর্মী ছাঁটাই করছে জুম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েল, ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ ইসরায়েল, ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)