যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১১)
, ২৪ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ৩০ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
পাওনাদারের যাকাত আদায়ের বিধান :
নিছাব পরিমাণ মাল অর্থাৎ ৫২.৫ তোলা রৌপ্য অথবা ৭.৫ তোলা স্বর্ণ অথবা তার সমমূল্যের টাকা যদি কোন ব্যক্তির নিকট এক বছর পূর্ণ মালিকানাধীন থাকে তাহলে তার উপর যাকাত ফরয হবে। তখন উক্ত ছাহেবে নিছাবকে তার টাকার শতকরা আড়াই টাকা যাকাত দেয়া ফরয।
আর যাকাত আদায়ের জন্যে শর্ত হচ্ছে যাকাতের মাল গরীব-মিসকীন বা দরিদ্রকে মালিক করে দেয়া। কিন্তু মালিক না করে যদি যাকাতের নিয়তে খেতে দেয়া হয়, তাতে যাকাত আদায় হবে না। কেননা তা মালিক করে দেয়া হয়নি শুধুমাত্র তা খেতে দেয়া হয়েছে।
উদাহরণস্বরূপ কোন পাওনাদার যদি তার ফরয যাকাত আদায়ের সময় এই নিয়ত করে যে, আমি ওমুক ব্যক্তির নিকট ৫০ হাজার টাকা পাওনা আছি সেখান থেকে তাকে যাকাত বাবদ মাফ করে দিলাম। এতে যাকাত কস্মিনকালেও আদায় হবে না।
দেনাদারের কাছে যে টাক বাকী বা পাওনা আছে সেই টাকা যাকাত বাবদ কেটে দিলে যাকাত আদায় হবে না। তবে যে সকল দেনাদার দরিদ্র অর্থাৎ যাকাতের হক্বদার, তার কাছে যাকাতদাতা পাওনাদার। যাকাতের মাল থেকে যেই পরিমাণ টাকা পাওনা আছে সেই পরিমাণ টাকা তাকে মালিক করে দিয়ে বলবে যে, এ টাকা তুমি পাওনা বাবদ আমাকে ফিরিয়ে দাও। যেমন- কোন মালিকে নিছাব ব্যবসায়ীর কাছে কোন খরিদদার ১০ হাজার টাকা পরিশোধ করতে পারছে না। এখন উক্ত ব্যবসায়ী তার মালের যাকাত থেকে ১০ হাজার টাকা খরিদদারকে মালিক করে দিয়ে বলবে, আমি তোমার কাছে যেই ১০ হাজার টাকা পাওনা ছিলাম তা তুমি এ টাকা দ্বারা পরিশোধ করে দাও। এতে খরিদদারও দেনা থেকে মুক্তি পেল আর ব্যবসায়ীর যাকাতও আদায় হল এবং তার পাওনা টাকাও সে বুঝে পেল।
আর দেনাদার যদি দরিদ্র না হয়, তাকে যাকাতের মালিক করে দিলে যাকাত আদায় হবেনা। এতে যাকাত দাতা ও গ্রহিতা উভয়ে গোনাহ্গার হয়ে যাবে। এ অবস্থায় যাকাতদাতাকে তার সঞ্চিত টাকা থেকেই যাকাতের টাকা অন্য দরিদ্রকে মালিক করার মাধ্যমে আদায় করতে হবে। আর যে টাকা দেনাদারের কাছে পাওনা আছে সেই পাওনা টাকা বা যে মাল কর্জ হিসাবে দেয়া হয়েছে, তার যাকাত কখন ফরয হয় এবং কখন, কিভাবে আদায় করতে হবে, সে সম্পর্কে তিনটি ছুরত বর্ণিত আছে-
১. دين قوى (দাইনে ক্বউয়ী) অর্থাৎ শক্ত বা প্রথম নম্বরের ঋণ। যা ব্যবসার মালের মূল্য খরিদদারের কাছে পাওনা রয়েছে অথবা কর্জে হাসানা যা দেনাদারের কাছে পাওনা রয়েছে ইত্যদি প্রকার ঋণকে “দাইনে ক্বউয়ী” বলে। এই “দাইনে ক্বউয়ী” যদি নিছাব পরিমাণ হয় আর তা যদি দেনাদার ও করজদারের কাছে বছরব্যাপী পড়ে থাকে, এ অবস্থায় পাওনাদারের উপর যাকাত আদায় করা তখনই ফরয হবে যখন কমপক্ষে নিছাবের পঞ্চমাংশ টাকা তার হস্তগত হবে। তখন পূর্ববর্তী বছরের অর্থাৎ যখন থেকে যাকাত ফরয হয়েছে তখন থেকে হিসাব করে বর্তমান সময় পর্যন্ত এই এক পঞ্চমাংশেরই যাকাত আদায় করা পাওনাদারের উপর ফরয। এভাবে পর্যায়ক্রমে বাকী টাকারও যাকাত আদায় করবে।
২. دين متوسط অর্থাৎ মধ্যম বা দ্বিতীয় নম্বরের ঋণ হলো ব্যবসাবিহীন মালের বদল। যথা খোরাকীর শস্য অথবা সওয়ারীর ঘোড়া বা খিদমতের গোলাম এবং অন্য কোন বস্তু যা তার আছলী হাজতের (প্রয়োজনের) অন্তর্ভুক্ত ইত্যাদি বিক্রি করলে তার মূল্য ক্রয়কারীর নিকট বাকি আছে, যা নিছাব পরিমাণ। এই অবস্থায় যাকাত দেয়া তখনই ফরয হবে, যখন নিছাব পরিমাণ টাকা হস্তগত হবে। তখন পুর্ববর্তী বছরের অর্থাৎ যখন থেকে যাকাত ফরয হয়েছে তখন থেকেই হিসাব করে বর্তমান সময় পর্যন্ত যাকাত দিতে হবে।
৩. دين ضعيف অর্থাৎ দুর্বল বা তৃতীয় নম্বরের ঋণ। যা মাল ছাড়া অন্য কোন বস্তুর পরিবর্তে হবে, যথা- আহলিয়ার মোহর, খোলার বদল অথবা ঘর বা দোকান যা ব্যবসার নিয়তে ক্রয় করেনি, উহার কেরায়া (ভাড়া) কেরায়াদারের নিকট বাকী রয়েছে। তা যদি নিছাব পরিমাণ হয় তহলে উক্ত টাকা হস্তগত হওয়ার পর থেকে বছর গণনা করতে হবে। অর্থাৎ হস্তগত হওয়ার পর এক বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত যাকাত ফরয হবেনা। (দুররুল মুখতার, রদ্দুল মুহতার, আলমগীরী, শামী, শরহে বেকায়া, কুদুরী, বাহরুর রায়েক, হেদায়া, আইনুল হেদায়া, এনায়া, ও কাজীখান ইত্যাদি)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












