ঝুলন্ত লাশ: পাশে লেখা ‘সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না’ চিরকুট
, ২২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৮ জুলাই, ২০২৫ খ্রি:, ০৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর পবায় গত বুধবার সিএনজিচালিত অটোরিকশার চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা আছে, সুদ দিয়ো না, কিস্তি দিয়ো না। ’
মৃত চালকের নাম শামসুদ্দিন (৩২), বাড়ি রাজশাহীর তানোর উপজেলার তালন্দ বাজার এলাকার সামাসপুর গ্রামে। তার স্ত্রী জানিয়েছেন, তার (শামসুদ্দিন) অনেক ঋণ আছে; মামলাও হয়েছে। বুধবার মামলার হাজিরার দিন ছিল। হাজিরা না দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তিনি থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তানোরের তালন্দ বাজারে শামসুদ্দিনের মোটরসাইকেল যন্ত্রাংশের দোকান ছিল। তিনি ঋণ করে একটি মাইক্রোবাস কিনেছিলেন। দুর্ঘটনায় পড়ে মাইক্রোবাসটি ভেঙে যায়। সেই ঋণের টাকা আর পরিশোধ করতে পারেননি। ঋণের কিস্তি শোধ করার জন্য আরেক জায়গায় ঋণ করেন। একপর্যায়ে আরও ঋণ নেন। ক্রমেই তার ঋণের বোঝা বাড়তে থাকে। ছয় মাস আগে পাওনাদারদের দৃষ্টি এড়াতে তিনি দোকান বিক্রি করে সপরিবার ঢাকায় যান। সেখানে গিয়েও থাকতে পারেননি। ফিরে এসে তারা উপজেলার নওহাটার কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে ওঠেন। স্ত্রী শ্বশুরবাড়িতে থাকেন আর শামসুদ্দিনের নওহাটা কলেজ মোড়ে ছাত্রাবাসে একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকেন। পাওনাদারদের কাছ থেকে আত্মগোপন করার উদ্দেশ্যেই তিনি ওই ছাত্রাবাসে থাকতেন। ওই ছাত্রাবাসের কক্ষে গতকাল বিকেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পবা থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে লাশ উদ্ধার করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাবি স্টেশন সংস্কার, ট্রেনের স্টপেজসহ ৫ দফা দাবি শিক্ষার্থীদের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: নৌপরিবহনমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গুলশান-বনানী থানায় নতুন ওসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু বা শেষ, এখনও মন্ত্রণালয়কে জানায়নি ইসি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক এমপি জাফর আলম কারাগারে
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফায়ার সার্ভিসের নতুন ডিজি সুলতানুল আফরীন জুনায়েদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, দেশজুড়ে ৫ দিন বৃষ্টিপাতের আভাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)