ঋণে জর্জরিত হাওরের কৃষক
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১০ মে, ২০২৬ খ্রি:, ২৮ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশের সাতটি হাওর জেলায় দুই লাখ ৩৬ হাজারের বেশি কৃষক ক্ষতির মুখে পড়েছেন। এই জেলাগুলো হলো-সিলেট, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব সেলিম খান বলেন, ‘প্রতি বছর মৌসুমের মধ্যেই ফসল কাটার কাজ শেষ হয়ে যায়। কিন্তু এবার বাঁধ ভেঙে যাওয়া আর এপ্রিলে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে এই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে।’
তিনি আরও জানান, হাওরাঞ্চলের মোট ফসলি জমির প্রায় ১১ শতাংশ বা ৪৯ হাজার ৭৩ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আরও সাড়ে ১৭ শতাংশ জমির ফসল ঝুঁকির মুখে রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তথ্য অনুযায়ী, এই সাতটি হাওর জেলায় মোট চার লাখ ৫৫ হাজার হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছিল, যার মধ্যে এ পর্যন্ত ৮০ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ টাকার অংকে প্রায় এক হাজার ৪৭ কোটি টাকা।
হাওরাঞ্চলের সাতটি জেলার কৃষকদের সাথে কথা বললে তারা জানান, বর্তমান পরিস্থিতি তাদের ঋণের জালে বন্দি করে ফেলেছে।
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার মুলাদাইর হাওরের কৃষক রফিক জানান, তার পাঁচ একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ধান চাষের জন্য তিনি ৪০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। তিনি বলেন, ‘এখন ঘরে যে ধান আছে, তা দিয়ে পরিবারের খাবারই জুটবে না। ওদিকে পাওনাদার (মহাজন) টাকা শোধের জন্য জমি বিক্রি করার চাপ দিচ্ছে। জমি বিক্রি করা ছাড়া আমার আর কোনো পথ খোলা নেই।’
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল ক্ষতিগ্রস্ত হাওর কৃষকদের সহায়তায় জরুরি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
সচিবালয়ে এক বৈঠকে তিনি কর্মকর্তাদের প্রকৃত ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে একটি সঠিক ও স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ দেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এর আগে ঘোষণা দিয়েছিলেন, একটি বিশেষ কার্ড সিস্টেমের মাধ্যমে তিন মাসের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমরা সন্ত্রাসী নই, সন্ত্রাসবাদের শিকার: ইরানের প্রেসিডেন্ট
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় চালকের আসনে থাকা কিশোর গ্রেপ্তার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কারাগারে থেকেও শিক্ষা ছুটির নামে বেতন তুলতেন প্রভাষক, আছে প্রতারণার মামলাও
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে ভেসে এলো তিন অজ্ঞাত মরদেহ

প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরান নয়, পেজেশকিয়ানের নিরাপত্তায় মার্কিন গোয়েন্দারা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, তদন্তে দুদকের অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)