যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১২)
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ তাসি, ১৩৯৩ শামসী সন , ২০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পবিত্র দ্বীন শিক্ষা
পাওনাদারের যাকাত আদায়ের বিধান :
(পূর্বে প্রকাশিতের পর)
আরেকটি বিধান হলো কোন ব্যক্তি কাউকে কোন কিছু কেনার জন্যে টাকা দিলো। টাকা গ্রহীতা যদি উক্ত বস্তু বা টাকা ফেরত দেয় উক্ত যাকাত আদায়ের নিয়ম নি¤œরূপ হবে-
উদাহরণস্বরূপ কোন ব্যক্তি টাকা গ্রহীতাকে একটি জমি ক্রয়ের জন্যে কিছু টাকা দিলো। এমতাবস্থায় বাসস্থানের উদ্দেশ্যে অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে যদি জমি কেনার জন্যে টাকা দিয়ে থাকে তাহলে সে টাকার যাকাত দিতে হবে না।
এখন, টাকা গ্রহীতা যদি জমি না দিয়ে টাকা ফেরত দেয়; আর সে টাকা যদি নিছাব পরিমাণ হয় এবং বছর পূর্ণ হয় তাহলে সে টাকারও যাকাত দিতে হবে। আর যদি ব্যবসার উদ্দেশ্যে জমি কেনার জন্যে টাকা দিয়ে থাকে তাহলে সে টাকার অবশ্যই যাকাত আদায় করতে হবে। জমিদাতা যদি জমি না দিয়ে টাকা আটকে রাখে তবে টাকা দাতা ইচ্ছা করলে তখনও যাকাত আদায় করতে পারে অথবা যখন জমি অথবা টাকা পাওয়া যাবে তখন যত বছর এ অবস্থায় অতিবাহিত হয়েছে ততো বছরেরই যাকাত অবশ্যই আদায় করতে পারবে।
ব্যবসায়িক মালের মূল্যের উপর যাকাত দিতে হবে : একটা লোক মালের ব্যবসা করবে। সে ১০ লাখ টাকার জিনিস কিনলো। এখন এই মালের দাম ২০ লাখ টাকা হয়ে গেছে। পটুজি ছিলো ১০ লাখ। ২০ লাখ হলেই সে আর ২০ লাখ টাকা পাচ্ছে না। কারণ যদি মালের দাম ৫ লাখ টাকা হয়ে যায় তাহলে কি করবে। বিক্রি করার আগ পর্যন্ত কেনা দামই থাকবে। যখন বিক্রি করে ফেললো, বেশি দাম পেলো তখন বেশি দামের উপরই যাকাত দিতে হবে।
মাল কিনলো ১০ লাখ টাকা দিয়ে কিন্তু এটা এখন বাজারে ৫ লাখ টাকা হয়ে গেছে তাহলে তাকে ৫ লাখ টাকার উপরই যাকাত দিতে হবে। যেহেতু এটা বাজার দরের উপর নির্ভর করে।
একটা লোক স্বর্ণের ব্যবসা করে তার যাকাতের এক হুকুম আর স্বর্ণ যে ব্যবহার করে তার আরেক হুকুম। দুই জনের দুই হুকুম।
একটা লোক স্বর্ণ কিনলো ১০ কোটি টাকার। বাজার দর এটার দাম আছে ১৪ কোটি টাকা বা ১৫ কোটি টাকা, তাহলে সে ১০ কোটি টাকার যাকাত দিবে। বিক্রিত দামে নয়, কেনা দামে। আর একটা লোক স্বর্ণ কিনলো, সে ব্যবহার করে। তার ১০০ ভরি স্বর্ণ আছে। ১০০ ভরি স্বর্ণ কিনেছিলো ১০ লাখ টাকা দিয়ে এখন এটা ৫০ লাখ টাকা হয়েছে। তাহলে তাকে ৫০ লাখ টাকার উপর যাকাত দিতে হবে। দুইটার দুই হুকুম। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যে কিনলো তার পটুজিতো সেটা। এখন ৫ লাখ টাকার জিনিস ২৫ লাখ টাকা বিক্রি করলে তখন তাকে ২৫ লাখ টাকার উপর যাকাত দিতে হবে। কারণ নিছাব আগেই হয়েছে।
লাভ-ক্ষতি দুটাই হিসাব করতে হবে। একটা হিসাব করলে হবে না। দুটাই হিসাব করতে হবে। দুইটা হিসাব করলে তাহলে বুঝতে সহজ।
রিয়েল এস্টেট ব্যবসার যাকাত আদায়ের বিধান : সাধারণভাবে যারা রিয়েল এস্টেটের ব্যবসা করে তার কিছুই নেই। অর্থাৎ জমির মালিকের সাথে চুক্তি করে বাড়ি নির্মাণ করে ফ্ল্যাট বিক্রি করে। এই ক্ষেত্রে তার ব্যক্তিগত পটুজির হিসাব করতে হবে। এখানে ফ্ল্যাটের দাম দেখা যাবে না।
একটা লোক ৫০ লক্ষ টাকা পটুজি নিয়ে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করলো। অতঃপর ১০ জন মালিকের সাথে চুক্তি করলো, জায়গা নিলো, ৫ কোটি টাকা লোন নিয়ে ফ্ল্যাটগুলো করতে থাকলো, এগুলো সে বিক্রি করবে, লাভ করবে। সে যে ৫০ লক্ষ টাকা নিয়োগ করছে, এটা তার ব্যবসার মাল, মূল পুজি। এটার উপর অর্থাৎ তার মূল পুজি ৫০ লক্ষ টাকারই যাকাত দিতে হবে। ঐ ৫ কোটি টাকার জন্যে ৫০ লক্ষ টাকা মাইনাস হবে না। ঐ ৫ কোটি টাকার বিল্ডিং আছে। ঐ বিল্ডিংগুলো সে যেহেতু বানিয়ে বিক্রি করবে সেটাতো তার মালিকানা বা অধীনে না। কারণ যে কোন কিছুর যাকাত দিতে হলে ঐটা তার মালিকানায় ১ বছর থাকতে হবে। এখন ঐটা তৈরি করা হলে বিক্রি করে যে লাভটা হবে সেই লাভটা যদি ১ বছর থাকে তাহলে তার নিছাব হবে।
ঔষধ কোম্পানীগুলোর যাকাত আদায়ের বিধান : ঔষধ কোম্পানীগুলোর ব্যাঙ্কে টাকা জমা থাকে। আবার মার্কেটে বহু টাকার প্রোডাক্ট মার্কেটে/বাজারে থাকে। যে টাকা ব্যাঙ্কে আছে তার যাকাত যেমন আদায় করতে হবে, ঠিক তেমনি মার্কেটে যত টাকার প্রোডাক্ট আছে তারও যাকাত আদায় করতে হবে। তবে যে টাকা বকেয়া হিসেবে মার্কেটে আছে সেই টাকা যদি দেনাদাররা স্বীকার করে যে, আদায় করে দিবে তবে তা হস্তগত হওয়ার পূর্বেও আদায় করতে পারবে। অন্যথায় হস্তগত হওয়ার পরও আদায় করতে পারবে। আর দেনাদার যদি দেনা অস্বীকার করে অথবা টাকা দিতে অস্বীকার করে তবে সে টাকার যাকাত দিতে হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রাণীর ছবি তোলা শক্ত হারাম, রয়েছে কঠিন শাস্তি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












