১৫ বছর আগের ১০০ টাকা পরিশোধে পাওনাদারের বাড়িতে...
, ২১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ আগস্ট, ২০২৬ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
১৫ বছর আগে লেনদেনে ১০০ টাকা কম দিয়েছিলেন বি-বাড়িয়ার শমসের আলী। সেই পাওনা পরিশোধ করতে সদর উপজেলার মজলিশপুর থেকে আখাউড়ার খড়মপুরে যান এই বয়োজ্যেষ্ঠ।
জুমুয়াবার সকালে তিনি পাওনাদার এম এন এইচ খাদেম দুলালের বাড়িতে হাজির হন। তবে টাকাটি গ্রহণ করে তাকেই আবার আপ্যায়নের জন্য ফেরত দিয়েছেন দুলাল।
শমসের আলী জানান, ১৫ বছর আগে তিনি বিদেশে লোক পাঠানোর বিষয়ে লেনদেন করেছিলেন দুলালের সঙ্গে। এ সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। ওই টাকা পরিশোধ করা নিজের দায়িত্ব বলে মনে করছিলেন। যে কারণে এতো বছর পরে হলেও টাকাটা ফেরত দিতে এসেছেন।
তিনি বলেন, ১ টাকা হোক আর ১০০ টাকাই হোক- কারো পাওনা শোধ করাটা অবশ্যই কর্তব্য। ঢাকায় বসবাসকারী দুলাল মাঝে মাঝে এলাকায় আসেন জেনে সেই চিন্তা থেকেই এসেছি।
এ ব্যাপারে দুলাল বলেন, অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। তিনি এসে আমার হাতে ১০০ টাকা দিলে আমি গ্রহণ করে তাকে ফেরত দিয়ে দিই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সাদা সোনা’ কি সত্যিই সোনা, এর দাম এত বেশি কেন?
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কডিনি সুস্থ রাখতে করণীয়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গৃহসম্পদের উপযোগিতা বৃদ্ধির উপায়
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ওজন কতটুকু কমানো উচিত
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জবিতে নাইট্রোজেন সার ব্যবহারে ২২ শতাংশ সাশ্রয়ের সম্ভাবনাময় প্রযুক্তির উদ্ভাবন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাখিরা কি উড়ে আনন্দ পায়-কাকাতুয়াদের নিয়ে বিজ্ঞানীদের গবেষণা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোন ডিম বেশি পুষ্টিকর, বাদামি নাকি সাদা?
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একটি ভেড়ার দাম কোটি টাকা!
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পৃথিবীর যে ছয় পবিত্র মসজিদে সবচেয়ে বেশী জনসমাগম হয়
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাট শিল্পের স্বর্ণযুগ ফেরাতে দুই শিক্ষার্থীর অ্যাপ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কোন দেশ থেকে কত রেমিট্যান্স আসে?
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












