SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%তালগাছে%' OR titleBn LIKE '%তালগাছে%' OR descriptionEn LIKE '%তালগাছে%' OR descriptionBn LIKE '%তালগাছে%' OR slug LIKE '%তালগাছে%' OR metaTag LIKE '%তালগাছে%' OR metaDescription LIKE '%তালগাছে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
ব্রহ্মপুত্র ও শীতলক্ষ্যা নদীর সংযোগস্থলে দূর থেকে চোখে পড়ে সবুজে ঘেরা এক ভূখ-। চারদিকে পানিরাশির মাঝে দাঁড়িয়ে থাকা এই ভূমিটি স্থানীয়দের কাছে ‘ধাঁধার চর’ নামে পরিচিত।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাণীগঞ্জ এলাকার কাছে অবস্থিত এই চরকে ঘিরে সাম্প্রতিক নতুন আলোচনা শুরু হয়েছে। একদল মানুষ এটিকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে দেখতে চান। অন্যদিকে, স্থানীয়দের অনেকেই মনে করেন, অপরিকল্পিত উন্নয়ন হলে এই অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট হতে পারে।
স্থানীয় প্রবীণদের ভাষ্য, নদীর বুকে পলি জমে ধীরে ধীরে চরটির জন্ম। সময়ের সঙ্গে এটি পর বাকি অংশ পড়ুন...
দেশের আবহমান বাংলার গ্রামে-গঞ্জে এক সময় উঁচু তালগাছে বাবুই পাখিদের দৃষ্টিনন্দন বাসা প্রচুর পরিমাণে দেখা যেত। কালের বিবর্তনে, পরিবেশের বিপর্যয়ে এবং তালগাছ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বর্তমান সময়ে তাদের শৈল্পিক বাসা হারিয়ে যেতে বসেছে। এখন আর গ্রামেগঞ্জে খুব একটা শোনা যায় না বাবুই পাখিদের কলরব আর কিচির-মিচির শব্দ।
সারা দেশের মতো মৌলভীবাজারেও ক্রমশ কমছে তালগাছের সংখ্যা, সেই সাথে পাল্লা দিয়ে কমছে বাবুই পাখি ও তাদের শৈল্পিক বাসা। তবে এখনও যে পরিমাণ বাবুই পাখি এ জেলায় টিকে রয়েছে সে তুলনায় তালগাছ আর অবশিষ্ট নেই। ফলে তালগাছের সঙ্ক বাকি অংশ পড়ুন...
উদ্যোক্তার নাম প্রফেসর এনামুল হক খান। বয়স প্রায় ৭০ বছর। তিনি ঢাকা তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ।
১৯৬৬-৬৭ সাল। কুমিল্লার ধনুয়াখলা গ্রামে বজ্রপাতে এক দিনে ৮জন মারা যান। তখন তিনি হাইস্কুলে পড়েন। বিষয়টি তাকে খুব নাড়া দেয়। ১৯৬৯ সাল থেকে তিনি গ্রামের সড়কের পাশে তালের বীজ লাগানো শুরু করেন। নিজের বাড়ি, জমি ও সরকারি সড়কের পাশে সহস্রাধিক তাল বীজ রোপণ করেছেন। সড়ক সম্প্রসারণে কাটা পড়ার পরও এখনো ২ শতাধিক ছোট, বড় গাছ রয়েছে। এই গাছ লাগানো নিয়ে তাকে প্রথমদিকে নানা কটূক্তি শুনতে হয়েছে। তবে তিনি থেমে যাননি।
কর্মজীবন থেকে অবসরে এসে নতুন উদ্যম বাকি অংশ পড়ুন...
পশ্চিম আফ্রিকার একটি অনুন্নত কৃষিভিত্তিক দেশ মালি। উল্লেখ করার মতো তেমন বিশেষ কিছু নেই এ দেশটিতে। তবে বিশেষ এক স্থাপনার কারণে দেশটি পুরো বিশ্বে পরিচিত। স্থাপনাটি হাজার বছরের পুরনো, কাদামাটির তৈরি একটি বিশাল আকৃতির মসজিদ। মালির অন্তর্বর্তী ছোট একটি গ্রাম জেনিতে এটি অবস্থিত। সকলের কাছে ‘গ্রেট মস্ক অব জেনি‘ নামেই এটি অধিক পরিচিত।
মসজিদটি কবে, কখন এবং কীভাবে নির্মিত হয়েছিলো সে সম্পর্ক ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। প্রতœতাত্ত্বিকদের মতে ৮০০-১৩০০ শতাব্দীর মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। জেনির ২৬তম শাসক কোনবোরোর হাতে এই মসজিদের ম বাকি অংশ পড়ুন...
ফেনী সংবাদদাতা:
কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তালের পাতা, নারিকেলের পাতা ও সুপারির পাতায় মোড়ানো নিপুণ কারুকার্য খচিত বাবুই পাখির বাসা। পরিবেশ বিপর্যয়ের কারণে বাবুই পাখির বাসা অনেকটা বিলীন হতে চলেছে। ঘনবসতি ও পরিবেশ বিপর্যয়ে হ্রাস পাচ্ছে বাবুই পাখির বসবাস। এতে বিপন্ন হচ্ছে এই শিল্পী পাখি বাবুই।
ফেনী জেলার বিভিন্ন এলাকা ঘুরে এখন আর আগের মতো চোখে পড়ে না বাবুই পাখি ও তার তৈরি দৃষ্টিনন্দন ছোট্ট বাসা তৈরির দৃশ্য। বাবুই পাখির নিখুঁত বুননে এ বাসা টেনেও ছেড়া কষ্টকর। প্রতিটি তালগাছে ৫০ থেকে ৬০টি বাসা তৈরি করতে সময় লাগে ১০-১২ দিন। খড় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত সপ্তাহে (৭ এপ্রিল) নয় জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বজ্রপাতে মোট মারা যান ৩৪০ জন। স্বাভাবিকভাবে চলতি বছরেও বজ্রপাতে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পরই পুরোদমে শুরু হচ্ছে বোরো ধান কাটা। এ সময় বিপুল সংখ্যক মানুষ খোলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকবেন। ফলে বজ্রপাতে মৃত্যুর আশঙ্কা থাকছেই।
অভিযোগ উঠেছে, বজ্রপাতে কৃষকদের মৃত্যু ঠেকাতে প্রায় হাজার কোটি টাকার প্রকল্প নেওয়া হয়। কিন্তু ঠেকানো সম্ভব হচ্ছে না মৃত্যুর মিছিল।
দেশে প বাকি অংশ পড়ুন...
এটাই স্বাভাবিক প্রকৃতিক নিয়ম গাছের কান্ডে ডালপালা থাকবে, পাতা থাকবে, ফুল হবে ও ফল ধরবে। অধিকাংশ গাছেই কান্ড থেকে ছোট ছোট শাখা থাকে বা হয়। অনেক গাছের কান্ড থেকে কোনো শাখাই বের হয় না যেমন তালগাছ, নারকেলগাছ, সুপারিগাছ ও খেজুরগাছ।
পাতার ওপর দিকে বা পাতার গোড়া থেকেই বের হয় গাছের ডাল বা শাখা। কান্ডে যে জায়গা থেকে পাতা বের হয় তাকে বলা হয় কান্ডের পর্ব। অন্য জায়গাগুলোর তুলনায় কান্ডের পর্বের জায়গাটা কিছুটা ফোলা থাকে। ডাল বা শাখা কান্ড থেকে অকারণে বের হয় না।
পাতার গোড়ায় কান্ডের পর্বের মধ্য অংশে ছোট্ট একটা মুকুল তৈরি হয় আগে থেকেই। এই মুকুল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
শতবর্ষী তালগাছে বাবুই পাখির কোলাহল। গাছজুড়ে ৩০ থেকে ৩৫টি পাখির বাসা। উল্টানো কলসি আকৃতির এসব বাসায় নেচে বেড়াচ্ছে বাবুই। কেউ খাবার নিয়ে ঢুকছে, কেউ ঘর মেরামত করছে। কেউবা সঙ্গীর সাথে খুনসুটিতে ব্যস্ত। কখনও বাতাসে দোল খাচ্ছে বাবুই পাখির নিজ হাতে গড়া বাড়ি। একসময় গ্রামবাংলায় বাবুই পাখির কলরব শোনা যেত। নগরায়ণে গ্রামীণ সৌন্দর্যের তালগাছ এখন বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া এলাকায় সড়কের ধারে শতবর্ষী তালগাছে বসবাস করে অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে বাংলার এই তাঁতিপাখি। এখন এই প বাকি অংশ পড়ুন...












