দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
, ০৪ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২০ জুন, ২০২৬ খ্রি:, ০৬ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এক দিনেই অন্তত ২২ সন্ত্রাসী সেনা হতাহত হয়েছে। এরমধ্যে ইসরায়েলের এক ব্যাটালিয়ন প্রধানসহ চার সেনা নিহত হওয়ার খবর তারা স্বীকার করেছে।
ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী আইডিএফ বলেছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফার তিবনিত গ্রামে রাতভর হিজবুল্লাহর হামলায় চার ইসরায়েলি সন্ত্রাসী সেনা মারা পড়েছে। এর কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরও পাঁচ সেনা আহত হয়েছে।
আইডিএফ বলছে, মধ্যরাতের দিকে একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডারের ট্যাংকে আঘাত করে। এতে ট্যাংকে থাকা চার সন্ত্রাসী সেনা মারা পড়ে।
টাইমস অব ইসরায়েল বলছে, ট্যাংকে হামলার কয়েক ঘণ্টা পর কাফার তিবনিতে কমান্ডো ব্রিগেডের ওপর আরেকটি ড্রোন হামলা চালিয়েছে। এতে পাঁচ সন্ত্রাসী সেনা আহত হয়েছে।
এদিকে হিজবুল্লাহ ঘোষণা করেছে, তাদের যোদ্ধারা ব্যাপক অভিযান চালিয়ে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলী আত-তাহের ও কাফরতাবনিত এলাকায় ইসরায়েলি বাহিনীর তিনটি মেরকাভা ট্যাংক ধ্বংস করেছে এবং শত্রুপক্ষের বহু সেনাকে হত্যা করে এক স্মরণীয় বীরত্বগাথার জন্ম দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভাঙারিতের পরিণত হওয়া দখলদারদের আরেকটি সামরিক যান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)