কেমন আছে তাঁতিপাখি
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৮ সাদিস ১৩৯১ শামসী সন , ০৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২১ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
শতবর্ষী তালগাছে বাবুই পাখির কোলাহল। গাছজুড়ে ৩০ থেকে ৩৫টি পাখির বাসা। উল্টানো কলসি আকৃতির এসব বাসায় নেচে বেড়াচ্ছে বাবুই। কেউ খাবার নিয়ে ঢুকছে, কেউ ঘর মেরামত করছে। কেউবা সঙ্গীর সাথে খুনসুটিতে ব্যস্ত। কখনও বাতাসে দোল খাচ্ছে বাবুই পাখির নিজ হাতে গড়া বাড়ি। একসময় গ্রামবাংলায় বাবুই পাখির কলরব শোনা যেত। নগরায়ণে গ্রামীণ সৌন্দর্যের তালগাছ এখন বিলুপ্তির পথে। এমন পরিস্থিতিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া এলাকায় সড়কের ধারে শতবর্ষী তালগাছে বসবাস করে অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছে বাংলার এই তাঁতিপাখি। এখন এই পরিশ্রমী পাখিকে দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ আসছে।
বাবুই পাখি অত্যন্ত পরিশ্রমী। তারা তালপাতা, খড় ও কাশবনের লতাপাতা দিয়ে উল্টানো কলসির মতো বাসা বানায়। বাবুই পাখির শক্ত বুননের বাসা শিল্পের অনন্য সৃষ্টি। যতœ করে পেট দিয়ে ঘরের গোল অবয়ব মসৃণ করে। শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকলেও পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা করে। অন্য পথটি ব্যবহার করা হয় বাসায় প্রবেশ ও বের হওয়ার জন্য। এদের বাসা অত্যন্ত আকর্ষণীয় ও মজবুত হয়। প্রবল ঝড়ে ও বাতাসে তালগাছ থেকে বাসা পড়ে যায় না।
বাবুই পাখিওয়ালা তালগাছ দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। হারাগাছ কলেজ এলাকার মিলন মিয়া বলেন, ‘আমরা প্রায়ই বাবুই পাখির আকর্ষণীয় বাসা দেখতে যাই। এছাড়া এখনকার যেসব তালগাছ রয়েছে, সেখানে বাবুই পাখি বাসা করে না। শুধু ওই একটি গাছেই বাবুই পাখি রয়েছে।’ পাঠ্যবইয়ে বাবুই পাখির পরিশ্রম ও নিজস্বতার কথা পড়েছেন জানিয়ে শিক্ষার্থী ওসমান মিয়া বলেন, ‘এই পাখি মানুষকে পরিশ্রমী হতে শেখায়; নিজের সম্পদ নিয়ে খুশি থাকতে শেখায়।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)