বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে যুক্ত হচ্ছে বিদেশি প্রতিষ্ঠান
, ০৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২১ জুন, ২০২৬ খ্রি:, ০৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে বিদেশি অপারেটর। তবে কার্গো হ্যান্ডলিং বিমানের নিয়ন্ত্রণেই থাকছে; কেবল যাত্রীসেবা-সংক্রান্ত কার্যক্রমে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করবে রাষ্ট্রীয় এই সংস্থা।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যে বিদেশি প্রতিষ্ঠানই আসুক না কেন, বিমানের অংশীদারিত্ব থাকবে।
প্রাপ্ত তথ্য মতে, বিমানবন্দর পরিচালনায় যাত্রী চলাচল, লাগেজ ব্যবস্থাপনা, উড়োজাহাজের পরিচ্ছন্নতা, ক্যাটারিং, র্যাম্প সেবা ও অন্য সহায়ক কার্যক্রমের সমন্বিত নাম গ্রাউন্ড হ্যান্ডলিং। স্বাধীনতার পর থেকে দেশের বিমানবন্দরগুলোতে এই সেবার দায়িত্ব এককভাবে পালন করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটির আয়ের অন্যতম প্রধান উৎসও এই খাত। ২০২৪-২৫ অর্থবছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে বিমান। আগের অর্থবছরে এই আয় ছিল প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। তবে দীর্ঘদিনের একক নিয়ন্ত্রণের কারণে সেবার মান নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
জানা গেছে, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনায় বিশে^র কয়েকটি শীর্ষস্থানীয় দেশ ও প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে সুইজারল্যান্ডের কোম্পানি সুইসপোর্ট, সংযুক্ত আরব আমিরাতের ডানাটা, যুক্তরাজ্যের মেনজিস এবং তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদ-ের তথ্য চাইলো ঢাকা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোবাইল টাওয়ারের তার কেটে নিল উপজাতি বিচ্ছিন্নতাবাদীরা
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক অবমাননাকারীদের মৃত্যুদ- দেশবিরোধী চুক্তি বাতিল,সীমান্ত রক্ষাসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ ১২ই শরীফ উনার সম্মানার্থে অনন্য আয়োজন
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফের মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের শিকার হলে সাবমেরিন ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পুলিশ কর্মকর্তা নিহত
২৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












