তালগাছে শাখা হয় না কেন?
, ৩০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৭ সাদিস ১৩৯১ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পাঁচ মিশালী
পাতার ওপর দিকে বা পাতার গোড়া থেকেই বের হয় গাছের ডাল বা শাখা। কান্ডে যে জায়গা থেকে পাতা বের হয় তাকে বলা হয় কান্ডের পর্ব। অন্য জায়গাগুলোর তুলনায় কান্ডের পর্বের জায়গাটা কিছুটা ফোলা থাকে। ডাল বা শাখা কান্ড থেকে অকারণে বের হয় না।
পাতার গোড়ায় কান্ডের পর্বের মধ্য অংশে ছোট্ট একটা মুকুল তৈরি হয় আগে থেকেই। এই মুকুল থেকে শুধু ডাল বা শাখা তৈরি হয় বলে এদের অঙ্গজ মুকুল বলে। আবার পাতার গোড়ায় থাকে বলে এদের কাক্ষিক মুকুল ও বলা হয়। বেড়ে ওঠার জন্য কান্ডের মাথায় এক ধরনের কোষও থাকে। যার নাম ভাজক টিস্যু।
এই কোষগুলো সব সময়েই বিভাজিত হয়, সব বিভাজিত কোষ থেকে নিচের অংশে পাতা কুড়ি ইত্যাদি তৈরি হচ্ছে। কান্ডের ডগায় যে ভাজক টিস্যু থাকে তার কোষগুলো বিভাজিত হয়েই পাতা এবং কাক্ষিক মুকুল তৈরি হয়। যে সব গাছে শাখা থাকে তাতে এই দুটো অংশ আলাদা আলাদা ভাবে তৈরি হতে পারে, এরা কেউ কাউকে দেয় না।
তালগাছের অগ্রমুকুল থেকে পাতা বা শাখার অংশ দুটোই আলাদা হয়ে যায়। তাল গাছের পর্বের মধ্য অংশ্য খুবই ছোট, তাই পর্বগুলি খুব কাছাকাছি থাকে। ফলে পাতাও খুবই কাছাকাছি বের হয়। তাল গাছে পাতা সবই মাথার উপরে এক জায়গায় জড়ো হয় কান্ডের গায়ে ছাড়নো নয়।
এছাড়াও তালগাছের পাতার গোড়া বেশ চওড়া হয়। পত্রবৃন্ত কান্ডে অনেকটা অংশ ঢেকে রাখে, ফলে কাক্ষিক মুকুল চাপা পড়ে যায় আর বাড়তে পারে না এবং তা শুকিয়ে আসে বা নষ্ট হয়। তাই আর কোনো শাখা বা ডাল তৈরি হবার সম্ভাবনা থাকে না। এইকারণে ডালের কান্ড থেকে কোনো শাখা তৈরি না হয়ে শুধু লম্বায় বাড়তে থাকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












