কানে গোপন ডিভাইস, ধরা পড়লেন অর্ধশতাধিক পরীক্ষার্থী
খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে অর্ধশতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের সবার কানে বিশেষ ধরনের ডিজিটাল ডিভাইস পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল জুমুয়াবার রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং বাকিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা বেশ কয়েকজন পরীক্ষার্থীর কানে ডিজিটাল ডিভাইস থাকার বিষয়টি পরীক্ষা চলাকালে কেন্দ্র কর্তৃপক্ষের নজরে আসে। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, খাদ্য অধিদপ্তরের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ২২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন। এছাড়া আরও ২৮ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।