গ্রেট মস্ক অব জেনি: বিশ্বের বৃহত্তম মাটির মসজিদ
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ৫ জুলাই, ২০২৫ খ্রি:, ২১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
পশ্চিম আফ্রিকার একটি অনুন্নত কৃষিভিত্তিক দেশ মালি। উল্লেখ করার মতো তেমন বিশেষ কিছু নেই এ দেশটিতে। তবে বিশেষ এক স্থাপনার কারণে দেশটি পুরো বিশ্বে পরিচিত। স্থাপনাটি হাজার বছরের পুরনো, কাদামাটির তৈরি একটি বিশাল আকৃতির মসজিদ। মালির অন্তর্বর্তী ছোট একটি গ্রাম জেনিতে এটি অবস্থিত। সকলের কাছে ‘গ্রেট মস্ক অব জেনি‘ নামেই এটি অধিক পরিচিত।
মসজিদটি কবে, কখন এবং কীভাবে নির্মিত হয়েছিলো সে সম্পর্ক ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। প্রতœতাত্ত্বিকদের মতে ৮০০-১৩০০ শতাব্দীর মধ্যে এই মসজিদটি নির্মাণ করা হয়। জেনির ২৬তম শাসক কোনবোরোর হাতে এই মসজিদের মূল ভিত্তি স্থাপিত হয়। কোনবোরো যখন শাসন ক্ষমতা হাতে নেন তখন তিনি ইসলাম গ্রহণ করেন। জেনির সাধারণ মানুষ তখন ব্যাপক উৎসাহে গ্রহণ করে নেন তাদের প্রথম মুসলমান শাসককে।
তখন নতুন শাসক চিন্তা করেন তার দেশবাসীর ইবাদতের জন্য একটি উপযুক্ত স্থান দরকার। যেখানে মহান আল্লাহ পাক উনার ঘর নেই সেখানে তিনি কী করে প্রাসাদে বাস করবেন? তিনি ঠিক করলেন তার প্রাসাদ ভেঙ্গে সেই স্থানে মসজিদ নির্মাণ করবেন। যেমন ভাবা তেমন কাজ। গ্রামের অভিজ্ঞ প্রকৌশলীকে ডেকে আনা হলো। সিদ্ধান্ত হলো মসজিদ তৈরিতে গতানুগতিক কাদামাটি এবং গ্রামের সাধারণ জিনিসপত্র ব্যবহার করা হবে।
মসজিদের দেয়াল অনেক উঁচু হবে বলে সেখানে তালগাছের কাঠ দিয়ে নকশা করা হলো যা স্থানীয়ভাবে টরল নামে পরিচিত। মাটির দেয়াল যাতে সহজে ধ্বসে না পড়ে সেজন্যই এই কাঠ ব্যবহার করা হতো। মসজিদের পূর্ব দিকে শাসকের জন্যে নতুন প্রাসাদ নির্মাণ করা হয়। এটি ছিলো মসজিদের তুলনায় আকারে ছোট। পরবর্তীতে শাসকের উত্তরাধিকারীরা এই মসজিদের সাথে আরো দুটি মিনার নির্মাণ করেন এবং মসজিদের চারপাশে উঁচু করে দেয়াল তোলেন।
১৮২৭ সাল পর্যন্ত এই মসজিদ সম্পর্কে কোনো প্রকার লিখিত তথ্য খুঁজে পাওয়া যায় না। একজন ফরাসি পর্যটক ১৮২৭ সালে মালি ভ্রমণের সময় এই মসজিদটি আবিষ্কার করেন এবং এই মসজিদের বিস্তারিত বর্ণনা জার্নাল অব দ্য ভয়েজ টু টিম্বাকটু এন্ড জেনিতে উল্লেখ করেন। তিনিই প্রথম ইউরোপিয়ান যিনি মসজিদটি বিরান হওয়ার পূর্বে নিজের চোখে দেখেছিলেন। তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন মসজিদের অবস্থা খুব আশঙ্কাজনক। প্রাকৃতিক দুর্যোগ এবং বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির হাত থেকে রক্ষা করতে নিয়মিত কাদা মাটির প্রলেপ দেওয়ার প্রয়োজন হতো। তিনি ধারণা করেন, অনেক বছর অবহেলায় পড়ে থেকে মসজিদটির স্থায়ীত্ব কমে এসেছিলো।
গবেষকদের মতে, ১৮৩৪-১৮৩৬ সালের দিকে প্রথম মসজিদের ভগ্নাবশেষের উপর দ্বিতীয় মসজিদটি তৈরি করা হয়। এর প্রমাণ হিসেবে ১৮৯৬ সালে আরেকজন ফরাসি সাংবাদিক মসজিদটির ভগ্নাবশেষের উপর একটি হাতে আঁকা ছবি প্রকাশ করেন। সেখানে দেখানো হয় আকার ও আকৃতিতে দ্বিতীয় মসজিদের স্থাপনা প্রথম মসজিদের চাইতে অনেক বড়। পাশাপাশি দ্বিতীয়বার নির্মিত মসজিদটির মিনারের পাশাপাশি স্তম্ভের ব্যবহার করা হয়েছিলো।
বর্তমানে মসজিদটির যে রূপ দেখা যায় তা মূলত এর তৃতীয় সংস্করণ। ১৯০৭ সালের দিকে এর কাজ সম্পূর্ণভাবে শেষ হয়। অনেক বিশেষজ্ঞের ধারণা, মালি যখন ফরাসি উপনিবেশের অধীনে ছিলো তখন ফরাসিরা এই মসজিদ পুনরায় নির্মাণ করে। তবে এর পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ পাওয়া যায়নি। ধারণা করা হয়, স্থানীয় রাজমিস্ত্রীরা সংগঠিত হয়ে গ্রামের সাধারণ মানুষের সাহায্যে মসজিদটি পুনরায় নির্মাণ করতে সক্ষম হয়।
বর্তমানে যে মসজিদটি দেখতে পাওয়া যায় তার মাঝে বেশ পরিকল্পিত স্থাপত্যশৈলীর ছাপ পাওয়া যায়। মসজিদটির চারপাশ উঁচু মাটির প্রাচীর দিয়ে ঘেরা। মসজিদটির মাঝখানের চূড়াটি একটি উঁচু স্তম্ভের মতো দেখা যায়।
এর দেয়ালে এবং ছাদে অনেকগুলো ছিদ্র রাখা হয়েছে যেন গ্রীষ্মকালে যথেষ্ট আলো-বাতাস পাওয়া যায়। এর বাইরের অংশের ৩টি উঁচু মিনার মসজিদটিকে অসম্ভব সুন্দর ছন্দময় দৃশ্য উপহার দেয়। এতে সাধারণ মানুষের কথা চিন্তা করে বেশ কিছু পরিবর্তন আনা হয়। বর্তমানে মসজিদটির সাথে একটি শৌচাগার সংযুক্ত রয়েছে।
মসজিদটিকে ঘিরে জেনি গ্রামের সবচেয়ে বড় উৎসব ‘ক্রেপিসেজ দি লা গ্র্যান্ড মস্ক’ পালন করা হয়। বার্ষিক এই অনুষ্ঠানের জন্যে গ্রামের মানুষ অধির আগ্রহে অপেক্ষা করে। গ্রামের সকলেই এতে আনন্দের সাথে অংশগ্রহণ করে। তখন রাজমিস্ত্রীর সংগঠন গ্রামের লোকদের একত্রিত করে নাইজার এবং বানি নদী থেকে মাটি আহরণ করা শুরু করেন। সাধারণ মানুষ গভীর আগ্রহে ঝাঁপিয়ে পড়ে মাটি সংগ্রহের কাজে। আর গৃহস্থ মেয়েদের কাজ হলো মাটির মিশ্রণ তৈরিতে পানি সরবরাহ করা। এভাবে কাদামাটির মিশ্রণ তৈরি করার পর মসজিদের দেয়াল জুড়ে প্রলেপ লাগানোর কাজ শুরু হয়।
গ্রামের বাসিন্দারা তাদের এই ব্যতিক্রমধর্মী মাটির মসজিদকে নিয়ে বেশ গর্ববোধ করে। এ পর্যন্ত অনেক বিদেশী বিনিয়োগকারী মসজিদটিকে কংক্রিটের মসজিদ করে দেয়ার প্রস্তাব করেছে। কিন্তু জেনি সম্প্রদায়বাসী তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও এর ধারাবাহিকতায় বিশ্বাসী। তারা কোনোপ্রকার প্রলোভনের কাছে মাথা নত না করে এখনো সমুন্নত রেখেছে বিশ্বের বৃহত্তম মাটির মসজিদটিকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঘুমের আগে মোবাইল চালানোর অভ্যাসে বাড়ছে উচ্চ রক্তচাপের ঝুঁকি
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৬০০ বছরের সাক্ষী মানিকগঞ্জের মাচাইন শাহী মসজিদ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কার্বোহাইড্রেট মানেই কি ক্ষতিকর?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সৌন্দর্যে মোড়ানো আল-আমান বাহেলা মসজিদ
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডায়াবেটিস থাকলে ইফতার ও সাহরির মাঝে কি খাবেন?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আধুনিক স্থাপত্যের দৃষ্টিনন্দন মসজিদ আল মুস্তফা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোযায় জরায়ু ও স্তন ক্যানসার রোগীদের করণীয়
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভিটামিন সি কেন প্রয়োজন?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিড়াল কেন এক পাশে ঘুমায়?
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ
০৭ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইফতারে যেসব পানীয় পানে দূর হবে ক্লান্তি
০৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












