শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হবিগঞ্জের সজিব মিয়া তালের ব্যবসায় লাল

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৪:৫৬
হবিগঞ্জের সজিব মিয়া তালের ব্যবসায় লাল

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের পল্লী গ্রাম সুলতানশী গ্রামে। ওই গ্রামের সজিব মিয়া নামে এক কৃষক ৩০ বছর যাবৎ তাল উৎপাদন ও তাল নিয়ে ব্যবসা করে করেছেন নিজের ভাগ্যের পরিবর্তন। বাড়ীতে করেছেন বিল্ডিং। হয়েছেন বাজারের দোকান ভিটের মালিক।
এ গরমে এক মাসে সজিব মিয়ার হাতে আসে ৩ থেকে ৪ লাখ টাকা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মিষ্টান্ন তালমন, মালপোয়া, পাঠিসাপটাসহ তালের পিটার জন্য তালের অনেক কদর। আর এ তালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশি^ত করেন সজিব মিয়া। শুধু হবিগঞ্জ জেলা শহরই নয়। জেলার বিভিন্ন উপজেলা, এমনকি জেলার বাহিরের পাইকাররা আসে তার কাছে তাল ক্রয়ের জন্য।
সজিব মিয়া জানান, তার দাদা বাড়ীতে ৬টি তাল গাছ লাগান। ৩০ বছর আগে তিনি যখন বিয়ে করেন তখন এ গাছগুলোতে ফল আসতে থাকে। গাছে উঠে তার পেড়ে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে ভালো টাকা পাওয়া যায়। তখন থেকেই মাথায় চিন্তা আসে তালের ব্যবসা করার। খোঁজ নিয়ে জানতে পারেন জেলার পাহাড়ী এলাকা চুনারুঘাট উপজেলার গাজীপুর,আমরোডসহ বিভিন্ন এলাকায় অনেক তাল গাছ আছে। তিনি ভাদ্র মাস আসার আগেই ওই সকল এলাকা থেকে চুক্তিতে গাছ ক্রয় করেন। পরে তাল পেড়ে বাজারে বাজারে বিক্রি করেন। পাইকাররা তার বাড়ীতে এসে তাল নিয়ে যায়। আবার পাইকারী বাজারে প্রতিদিন বিক্রি করেন পাকা তাল।
সজিব মিয়া জানান, প্রতি বছর ১ থেকে ২শ তালগাছের ফল ক্রয় করেন। ফলন অনুযায়ী ২ থেকে ৩ হাজার টাকায় ক্রয় করেন একেকটি গাছের ফল। পরে ৫/৬ হাজার টাকার তার বিক্রি হয় একেকটি গাছ থেকে। কোন গাছে দুই থেকে তিনশ তাল পাওয়া যায়। তালের সাইজ অনুযায়ী ২০ থেকে ৯০টাকা পিস বিক্রি হয়। আবার পাইকাররা ৩০ থেকে ১২০টাকা পিস বিক্রি করেন এ তাল। হবিগঞ্জ শহরের চাষী বাজারে ভাদ্র মাস শুরুর আগে থেকেই ১দিন পর পর তিনি দুই থেকে ৩শ তাল নিয়ে আসেন বিক্রি করার জন্য। পাইকাররা এখান থেকে তাল কিনে নিয়ে যান। শহরের অন্যান্য বাজারেও তিনি তাল বিক্রি করেন। জেলার বানিয়াচং,আজমিরীগঞ্জ,লাখাই,নবীগঞ্জসহ বিভিন্ন এলাকার পাইকাররা তার বাড়ী থেকে এসেও তাল কিনে নিয়ে যান। ৪০ দিনের মাঝেই শেষ হয় তালের ব্যবসা। এ সময়ে মুনাফা আসে ৩ থেকে ৪ লাখ টাকা। কোন বছরই লোকসান হয় না। তবে মাঝে মাঝে কিছু তাল পচে যায়। সেই পচে যাওয়া তালের বীজ বিক্রি করেও পাওয়া যায় অনেক টাকা। পচা তাল ও বিক্রিত তালের বীজ তিনি সরকারী বিভিন্ন অফিস ও সংস্থায় বিক্রি করেন ১০টাকা পিস হিসেবে। প্রতি বছর ৩ থেকে ৪ হাজার বীজ বিক্রি করে আরও ৪০/৫০ হাজার টাকা আয় হয়।
সজিব মিয়া জানান, শুরুতে তিনি নিজেই গাছে উঠলেও এখন শ্রমিক দিয়ে তাল পাড়ান।তাল পাড়তে একজন শ্রমিককে গাছ প্রতি ২শ টাকা দিতে হয়। এ মজুরী এবং গাড়ীর ভাড়া ছাড়া আর তেমন কোন খরচ নেই। তাল দিয়ে ব্যবসা শুরু হলেও এখন তিনি তেতুল, বেল, আম, কাঠাল, জাম্বুরা, টক বড়ইও বিক্রি করেন। তালের মত করেই কিনে নেন এসকল ফলের গাছ। পরে পাইকারী বাজারে বিক্রি করেন। সবাই তাকে এক নামে চিনে। মোবাইলে যোগাযোগ করেনই সবাই ফল কিনে তার কাছ থেকে। দেশী ফল বিক্রি করে তিনি লাভবান। পরিবারের সদস্যরাও ফরমালিনমুক্ত টাটকা ফল খেতে পারায় সবাই সু-স্বাস্থ্যের অধিকারী। নিজের বাড়ীর ৬টি তাল গাছ থেকে ৩০ হাজার টাকা এবং ২টি জাম্বুরা গাছ থেকে আসে ১০/১৫ হাজার টাকা। বাড়ীর অন্যান্য ফল থেকেও ভালই আয় হয় তার।
তাল গাছ নিয়ে অনেক উচ্ছাশা সজিব মিয়ার। একবার লাগানোর পর কোন যতœ ছাড়াই বছরের পর বছর ফলন পাওয়া যায়। বজ্রপাত প্রতিরোধে এ গাছের ভূমিকা আছে। গাছের পাতা থেকে হাত পাকা ও চাটাই তৈরি করা যায়। পাকা তাল ছাড়াও কাচা তালের শ^াস খুবই জনপ্রিয়। তাল গাছের রস থেকে গুড়ও সংগ্রহ করা যায়। তবে শ^াসের জন্য কাচা তাল বিক্রিতে আয় কম বলে জানান সজিব মিয়া। যেখানে একটি পাকা তাল বিক্রি হয় গড়ে ৫০টাকা, সেখাকে কাচা তালের দাম হয় গড়ে ২/২৫টাকা। তাই কাচা তাল বিক্রি না করে ভাদ্র মাসে পাকা তাল বিক্রি করলেই লাভ বলে মনে করেন তিনি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র ১ দিন আগে তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ… ১ দিন আগে ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়… ১ দিন আগে টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে… ১ দিন আগে এক কাতলার দাম ৫৭ হাজার টাকা রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা… ১ দিন আগে এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের! নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। … ১ দিন আগে ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড- নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি… ১ দিন আগে সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু… ১ দিন আগে মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক… ১ দিন আগে সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ… ১ দিন আগে হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্… ১ দিন আগে শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ… ১ দিন আগে