তালগাছ লাগাচ্ছেন ৫৬ বছর
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পাঁচ মিশালী
উদ্যোক্তার নাম প্রফেসর এনামুল হক খান। বয়স প্রায় ৭০ বছর। তিনি ঢাকা তিতুমীর কলেজের সাবেক অধ্যক্ষ।
১৯৬৬-৬৭ সাল। কুমিল্লার ধনুয়াখলা গ্রামে বজ্রপাতে এক দিনে ৮জন মারা যান। তখন তিনি হাইস্কুলে পড়েন। বিষয়টি তাকে খুব নাড়া দেয়। ১৯৬৯ সাল থেকে তিনি গ্রামের সড়কের পাশে তালের বীজ লাগানো শুরু করেন। নিজের বাড়ি, জমি ও সরকারি সড়কের পাশে সহস্রাধিক তাল বীজ রোপণ করেছেন। সড়ক সম্প্রসারণে কাটা পড়ার পরও এখনো ২ শতাধিক ছোট, বড় গাছ রয়েছে। এই গাছ লাগানো নিয়ে তাকে প্রথমদিকে নানা কটূক্তি শুনতে হয়েছে। তবে তিনি থেমে যাননি।
কর্মজীবন থেকে অবসরে এসে নতুন উদ্যমে এ কাজ করে যাচ্ছেন তিনি। ২০২২ সাল থেকে তার ইউনিয়নের ৩৪টি গ্রামের ৩২ কিলোমিটার সড়কে তালের বীজ লাগানো শুরু করেন। গত চার বছরে এলাকার ২৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থীকে নিয়ে লাগান ৩০ হাজার তাল বীজ। আগামী কয়েক বছরে সেটিকে ১ লাখে উন্নীত করবেন বলে আশা করছেন। পেনশনের টাকা দিয়ে তিনি এ সব উদ্যোগ গ্রহণ করছেন।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের বল্লভপুর গ্রাম। গ্রামের বাসিন্দা আশরাফ উদ্দিন খান ও আবেদা খানমের সাত ছেলে দুই মেয়ের মধ্যে এনামুল হক সপ্তম। স্বজন-প্রতিবেশীরা তার তালগাছ লাগানোর উদ্যোগকে প্রথমদিকে ‘পাগলামি’ বললেও এখন সবাই সহযোগিতা করেন। এলাকার মানুষ তাকে তালগাছের বন্ধু বলেও অভিহিত করেন।
সরেজমিন দেখা যায়, সড়কের দুই পাশে মাথা তুলে এক পায়ে দাঁড়িয়ে আছে তালগাছ। এই গাছ গুলোর তালের পিঠা খেয়ে এনামুল ও স্থানীয়রা তৃপ্তির ঢেকুর তোলেন। স্থানীয় বিভিন্ন গ্রামের শিক্ষার্থী ও গ্রামবাসী সকলে মিলে তাল বীজ লাগান। স্থানীয় ছাত্র ফরহাদ, ইলিয়াছ খান তানিম বলেন, ‘গত তিন বছর ধরে আমরা প্রিন্সিপাল স্যারের নেতৃত্বে তালের বীজ লাগাই। গত দুই বছরে ১০ হাজার, এই বছর ২০ হাজার বীজ লাগানো হয়েছে। আগামী তিন বছরে আরও ৭০ হাজার তালের বীজ লাগানোর পরিকল্পনা রয়েছে।’
‘তালগাছ লাগানো প্রধান তিনটি উপকারিতা - * বজ্রপাত থেকে রক্ষা করে। * ফল ও কাঠের যোগান হয়।* তালগাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাত্র দু’জনের মুখে টিকে আছে যে ভাষা
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিস্তায় মাছ ধরার জালে আটকা ৭ ফুটের অজগর
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আম খেলে কি ওজন বাড়বে?
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘক্ষণ বসে থেকে কোমরব্যথা, কী করবেন?
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানুষের জীবনের হাল বদলাতে পারে মাটির স্পর্শে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগের চেয়ে অনেক ধীরগতিতে ঘুরছে প্লুটোর চাঁদ, বলছে নতুন গবেষণা
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মার এক ঢাই মাছ ৫৯ হাজার টাকায় বিক্রি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্যপ্রাণীর নিরাপদ পথচলায় মধুপুরে পাঁচ ক্যানোপি ব্রিজ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অযত্ন-অবহেলায় পরিত্যক্ত শতবর্ষী লাইব্রেরি
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাকলে মোলায়েম টক-মিষ্টি স্বাদের ডেওয়া ফল
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কালিয়াকৈরের ঐতিহ্য ‘ধনীর চিড়া’
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












