SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%আমদানিতে%' OR titleBn LIKE '%আমদানিতে%' OR descriptionEn LIKE '%আমদানিতে%' OR descriptionBn LIKE '%আমদানিতে%' OR slug LIKE '%আমদানিতে%' OR metaTag LIKE '%আমদানিতে%' OR metaDescription LIKE '%আমদানিতে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে।
একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টস বাকি অংশ পড়ুন...
আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের ওঠানামার ঝুঁকি কমাতে আমদানিকারকদের জন্য কমোডিটি প্রাইস রিস্ক হেজিং সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন ব্যবস্থার আওতায় অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো যোগ্য আমদানিকারকদের জন্য পণ্যের মূল্য ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন সুবিধা দিতে পারবে। এর মাধ্যমে আমদানিকারকরা আন্তর্জাতিক বাজারে পণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধি থেকে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিতে পারবেন এবং ব্যবসায়িক ব্যয় পরিকল্পনা আরও সহজ হবে।
এর আগে পণ্য মূল্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবে সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারি করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২'-এর আওতায় নি¤œস্তরের সিগারেটের মূল্য পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে ‘প্রমোশন অ্যান্ড প্রোটেকশন অব ইনভেস্টমেন্ট অ্যাগ্রিমেন্ট’ চুক্তির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত ম বাকি অংশ পড়ুন...
সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২০তম এসব প্রস্তাব অনুমোদন করা হয়। পরে এক প্রেস ব্রিফে এসব প্রস্তাব অনুমোদনের তথ্য জানানো হয়।
নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সরকারের আশা, এই বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতের টেকসই নিরাপত্তার জন্য নতুন মেগা প্রকল্পের চেয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর আর্থিক দুর্বলতা দূরীকরণ ও প্রশাসনিক সংস্কারকে মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। ২০৩১ সাল পর্যন্ত নির্ধারিত কৌশলগত রূপরেখায় সরকার খুলনা ও বরিশালে নতুন দুটি এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তবে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অদক্ষতা নিরসন এবং সংস্থাসমূহের কাঠামোগত দুর্বলতা দূর করতে সুনির্দিষ্ট কো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশীয় গ্যাস উত্তোলন ও ব্যবহারে পিছিয়ে পড়ায় সরকারকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির পথে হাঁটতে হচ্ছে। চলতি অর্থবছরেই সরকার ১১৫টি এলএনজি কার্গো আমদানির পরিকল্পনা করছে। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে সৃষ্ট প্রতিবন্ধকতায় কাতার থেকে বাংলাদেশে এলএনজি আমদানি কমে গেছে। এ অবস্থায় গ্যাসের চাহিদা মেটাতে সরকার স্পট মার্কেট থেকে বেশি দামে এলএনজি কার্গো আনছে। শুধু চলতি অর্থবছরেই এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হতে পারে প্রায় ৯০ হাজার কোটি টাকা। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা ও বিদ্যুৎ লেনদেনের হিসাব-নিকাশ নিষ্পত্তির জন্য বাংলাদেশের ওপর নতুন করে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসোএনএ) চার্জ আরোপ হতে যাচ্ছে। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে এ চার্জ দিতে হবে।
বিদ্যুতের মূল দামের (ট্যারিফ) থেকে আলাদা হিসেবে যুক্ত হবে এসএনএ চার্জ। গ্রিড পরিচালনা, শিডিউলিং, মিটারিং, বিদ্যুতের হিসাব-নিকাশ ও আন্তঃসীমান্ত বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই চার্জ নেওয়া হয়।
এ বিষয়ে ভারতের রাষ্ট্রীয় বিদ্যুৎ বাণিজ্য প্রতিষ্ঠান এনট বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দেশে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ঘাটতি এবং এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে বাড়তে থাকা ব্যয়ের মধ্যে দেশীয় কয়লা উত্তোলনে জোর দিচ্ছে সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা দেশীয় কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সরকারের যুক্তি, দেশে মজুদ থাকা কয়লা কাজে লাগানো গেলে আমদানি নির্ভরতা কমবে, কয়লা পরিবহনে বৈদেশি বাকি অংশ পড়ুন...
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি এস এস পাওয়ার-১-কে সব পণ্য পুরো বাকিতে আমদানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শতভাগ মার্জিন সুবিধা দেয়ায় এখন থেকে বিদ্যুৎ কেন্দ্রটির সকল পণ্য আমদানিতে রূপালী ব্যাংক পুরো অর্থায়ন করতে পারবে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রটি এখন থেকে কাঁচামাল আমদানিতে ঋণপত্র (এলসি) খুলতে কোনো প্রকার আগাম অর্থ দিতে হবে না।
রোববার (১৬ আগস্ট) এ বিষয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এসএস পা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক বছরে জ্বালানি তেল আমদানির খরচ ১০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে।
৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) ১ হাজার ৬৩ কোটি ৫০ লাখ (১০.৬৩ বিলিয়ন) ডলারের জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের আর্থিক বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা কমতেই তেলের দাম ৯০ ডলারের পথে
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ৫১৩ কোটি ৭৯ লাখ (৫.১৪ বিলিয়ন) ডলার খরচ হয়েছিল। শতাংশ হিসাবে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা ৮০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে গত অর্থবছরে জ্বালানি তেল আমদা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একদিকে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে কমেছে রপ্তানি আয়। ফলে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৭.২৮ বিলিয়ন ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতি ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ৬.৮৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাং বাকি অংশ পড়ুন...












