দেশে জ্বালানি তেল আমদানিতে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে
, ৩০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
অতীতের সব রেকর্ড ছাড়িয়ে এক বছরে জ্বালানি তেল আমদানির খরচ ১০ বিলিয়ন ডলারের মাইলফলক পেরিয়েছে।
৩০ জুন শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে (জুলাই-জুন) ১ হাজার ৬৩ কোটি ৫০ লাখ (১০.৬৩ বিলিয়ন) ডলারের জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের আর্থিক বছরের চেয়ে দ্বিগুণেরও বেশি।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা কমতেই তেলের দাম ৯০ ডলারের পথে
২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ৫১৩ কোটি ৭৯ লাখ (৫.১৪ বিলিয়ন) ডলার খরচ হয়েছিল। শতাংশ হিসাবে ব্যয় বেড়েছে ১০৭ শতাংশ।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১২৩ টাকা ৮০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে গত অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে ১ লাখ ৩১ হাজার ৬৬১ কোটি টাকা।
বাংলাদেশে কখনোই জ্বালানি তেলে এত অর্থ খরচ হয়নি। এর আগে ২০২০-২১ অর্থবছরে ৮৯৮ কোটি ৫০ লাখ (৮.৯৮ বিলিয়ন) ব্যয় হয়েছিল; যা ছিল এতদিন সবচেয়ে বেশি।
ওই আর্থিক বছরে কোভিড মহামারীর প্রাথমিক ধাক্কা কেটে যাওয়ার পর বৈশি^ক অর্থনীতি ও শিল্পকারখানা সচল হতে শুরু করে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানির চাহিদা হঠাৎ বৃদ্ধি পায়; তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমদানির পরিমাণ ও মূল্যও বেড়ে যায়।
সে কারণেই ২০২০-২১ আর্থিক বছরে জ্বালানি তেল আমদানিতে খরচ প্রায় ৯ বিলিয়ন ডলারে উঠেছিল।
গত অর্থবছরে জ্বালানি তেল আমদানিতে রেকর্ড ব্যয় কেন হয়েছে-এ প্রশ্নে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম গণমাধ্যমকে বলেন, মূলত দাম বৃদ্ধি ও চাহিদা বাড়ার কারণে এই ব্যয় বেড়েছে। বিশ^বাজারে তেলের দাম এখন আবার বাড়তির দিকে; কমবে বলে মনে হচ্ছে না। সেক্ষেত্রে আগামী মাসগুলোতে এ খাতে ব্যয় আরও বাড়বে বলে মনে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)