কৃত্রিম তন্তুর কাপড় আমদানিতে শর্ত শিথিল
, ১০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ রবি, ১৩৯৪ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৭ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ একগুচ্ছ সংশোধনী এনে তৈরি পোশাক, টেক্সটাইল ও শিল্প খাতের জন্য বেশ কয়েকটি শর্ত শিথিল করেছে সরকার। বিশেষ করে কৃত্রিম তন্তু দিয়ে তৈরি উচ্চমূল্যের ও বিশেষ ধরনের পোশাক উৎপাদনে ব্যবহৃত কাপড় আমদানির সুযোগ বাড়ানো হয়েছে।
একই সঙ্গে শিল্প স্থাপনের জন্য ক্যাপিটাল মেশিনারি আমদানির নিয়মও সহজ করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন সংশোধনী অনুযায়ী, সীমলেস (সেলাইবিহীন) স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কৃত্রিম তন্তুর কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ জন্য সংশ্লিষ্ট পোশাক খাতের সংগঠন বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ লাগবে।
এ ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসি বা চুক্তিপত্রের বিপরীতে ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি) বা ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) অনুযায়ী বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্য রপ্তানির জন্য কাঁচামাল ও মোড়কসামগ্রী আমদানির সুযোগও স্পষ্ট করা হয়েছে। নিষিদ্ধ বা শর্তযুক্ত তালিকাভুক্ত পণ্যও নির্ধারিত পরিমাণে আমদানি করা যাবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অপ্রত্যাহারযোগ্য ঋণপত্র বা চুক্তিপত্রের পাশাপাশি এখন থেকে টেলিগ্রাফিক ট্রান্সফার (টিটি) ব্যবস্থার মাধ্যমেও নির্দিষ্ট ক্ষেত্রে আমদানি করা যাবে।
বন্ড লাইসেন্সধারী শিল্প প্রতিষ্ঠানের জন্য লবণ আমদানির নিয়মও সহজ করা হয়েছে। এখন থেকে কাস্টমস কর্তৃপক্ষ অনুমোদিত বার্ষিক চাহিদা ও প্রকৃত ব্যবহারের ভিত্তিতে আমদানির পরিমাণ নির্ধারণ করবে। এ ক্ষেত্রে পোষক প্রতিষ্ঠানের সুপারিশ প্রয়োজন হবে না।
শিল্প খাতের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, অনুমোদিত শিল্প প্রতিষ্ঠানগুলো আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ছাড়াই শিল্প স্থাপনের উদ্দেশ্যে ক্যাপিটাল মেশিনারি আমদানি করতে পারবে। একই সঙ্গে উৎপাদন সচল রাখতে প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশও আমদানির সুযোগ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)