বিদ্যুৎ-গ্যাস খাত: মেগা প্রকল্পের ভিড়ে উপেক্ষিত প্রাতিষ্ঠানিক সংস্কার
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতের টেকসই নিরাপত্তার জন্য নতুন মেগা প্রকল্পের চেয়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর আর্থিক দুর্বলতা দূরীকরণ ও প্রশাসনিক সংস্কারকে মূল অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করছেন অর্থনীতিবিদরা। ২০৩১ সাল পর্যন্ত নির্ধারিত কৌশলগত রূপরেখায় সরকার খুলনা ও বরিশালে নতুন দুটি এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস অবকাঠামো নির্মাণের পরিকল্পনা নিয়েছে। তবে বিদ্যমান বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার প্রাতিষ্ঠানিক অদক্ষতা নিরসন এবং সংস্থাসমূহের কাঠামোগত দুর্বলতা দূর করতে সুনির্দিষ্ট কোনো সময়ভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়নি।
বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ১৭ হাজার মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। অতিরিক্ত অলস সক্ষমতার কারণে প্রতি বছর সরকারকে প্রায় ১.৫ থেকে ১.৮ বিলিয়ন ডলার ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরেও বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ব্যয় হয়েছে ৫২ হাজার কোটি টাকা। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) আর্থিক সক্ষমতা দুর্বল হয়ে পড়ায় সংস্থাটি সরকারি সহায়তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে অতিরিক্ত সক্ষমতা কমানোর কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে আগামী পাঁচ বছরের চাহিদার (২৫ হাজার ৭১৪ মেগাওয়াট) বিপরীতে নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা এ খাতের ওপর আর্থিক চাপ আরও বাড়াবে।
একইভাবে পেট্রোবাংলার ওপরও বাড়ছে আমদানি ও ভর্তুকির বোঝা। জ্বালানি আমদানিতে বার্ষিক ব্যয় ১৩ থেকে ১৪ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০ বিলিয়ন ডলারে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে খরচ ৯০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। দেশে এলএনজি আমদানি শুরুর পর থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত এ খাতে প্রায় ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ব্যয়ের পাশাপাশি সরকারের ভর্তুকি গুনতে হয়েছে প্রায় ৪৮ হাজার কোটি টাকা। বিদ্যমান টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও অর্থ সংস্থানেই যেখানে পেট্রোবাংলা হিমশিম খাচ্ছে, সেখানে নতুন অবকাঠামো আমদানিনির্ভরতা আরও বাড়িয়ে তুলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)