জ্বালানি সংকটে দেশীয় কয়লা উত্তোলনে জোর
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
দেশে তীব্র গ্যাস সংকট, বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি ঘাটতি এবং এলএনজি, কয়লা ও জ্বালানি তেল আমদানিতে বাড়তে থাকা ব্যয়ের মধ্যে দেশীয় কয়লা উত্তোলনে জোর দিচ্ছে সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে বিদ্যুৎকেন্দ্রে দেশীয় কয়লার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক সময়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিরা দেশীয় কয়লা উত্তোলনের প্রয়োজনীয়তার কথা বলেছেন। সরকারের যুক্তি, দেশে মজুদ থাকা কয়লা কাজে লাগানো গেলে আমদানি নির্ভরতা কমবে, কয়লা পরিবহনে বৈদেশিক মুদ্রার চাপ কমবে এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যয়ও কমানো সম্ভব হবে। ফলে বিশাল পরিমাণ আর্থিক চাপ থেকে বাঁচতে দেশীয় খনির কয়লা ব্যবহারের বিষয়টি গুরুত্বসহকারে ভাবছে সরকার।
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এখন পর্যন্ত পাঁচটি কয়লাক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। এগুলো হলো- দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দীঘিপাড়া এবং রংপুরের খালাসপীর ও জয়পুরহাটের জামালগঞ্জে।
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি), পেট্রোবাংলা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি গবেষণায় এসব কয়লাক্ষেত্রের মজুদের পরিমাণে কিছুটা তারতম্য দেখা যায়। এর কারণ কোথাও ‘জিওলজিক্যাল রিসোর্স হিসেবে ধরা করা হয়েছে। আবার কোথাও উত্তোলনযোগ্য বা খনি রিজার্ভ বিবেচনায় হিসাব করা হয়েছে। তাই পাঁচটি খনির সব কয়লা একসঙ্গে হিসাব করে পুরোটা উত্তোলনযোগ্য ধরে নেওয়া ঠিক হবে না।
প্রচলিত সরকারি ও খাতসংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, পাঁচটি কয়লাক্ষেত্রে ভূগর্ভে থাকা কয়লার মোট মজুদ প্রায় ২.৫ থেকে ৩ বিলিয়ন টনের বেশি বলে বিভিন্ন সময়ে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে জামালগঞ্জে এক বিলিয়ন টনের বেশি, দীঘিপাড়ায় প্রায় ৬০০ মিলিয়ন টন, ফুলবাড়ীতে প্রায় ৫৭০ মিলিয়ন টন এবং বড়পুকুরিয়ায় প্রায় ৩৯০ মিলিয়ন টনের মজুদের হিসাব বহুল ব্যবহৃত। খালাসপীরের মজুদের হিসাবও কয়েকশ মিলিয়ন টনের মধ্যে।
দেশের একমাত্র বাণিজ্যিকভাবে উৎপাদনরত কয়লাখনি দিনাজপুরের বড়পুকুরিয়া। পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) খনিটি পরিচালনা করছে।
বড়পুকুরিয়া থেকে উত্তোলিত কয়লা মূলত বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ করা হয়। খনিটি ভূগর্ভস্থ পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। খনির উৎপাদন সক্ষমতা ও বাস্তব উৎপাদন সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এবং কয়লার স্তর, খনির অবস্থা ও উন্নয়নকাজের ওপর উৎপাদন নির্ভর করে।
ফলে শুধু বড়পুকুরিয়ার উৎপাদন দিয়ে দেশের সামগ্রিক কয়লা চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব নয়। সরকারের নজর এখন ফুলবাড়ী ও দীঘিপাড়াসহ অন্যান্য সম্ভাব্য কয়লাক্ষেত্রের দিকে। তবে বাস্তবতা হচ্ছে পরিকল্পনাহীনতা এবং সিদ্ধান্তহীনতার কারণে প্রায়ই দেখা যায় বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলিত কয়লা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পুরোপুরি ব্যবহার করতে পারছে না। কারণ বড়পুকুরিয়া খনির কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেখানে একটি ৫২৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে। তবে বছরের অধিকাংশ সময় সেটার এক বা দুটি ইউনিট বন্ধ থাকছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












