তিন বছরের মধ্যে সর্বোচ্চ বাণিজ্য ঘাটতি
, ২৭ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১১ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৭ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের বৈদেশিক বাণিজ্যে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাণিজ্য ঘাটতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। একদিকে আমদানি ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে, অন্যদিকে কমেছে রপ্তানি আয়। ফলে এক বছরের ব্যবধানে দেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ২৭.২৮ বিলিয়ন ডলার। আগের ২০২৪-২৫ অর্থবছরে এ ঘাটতি ছিল ২০.৩৯ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে ঘাটতি বেড়েছে প্রায় ৬.৮৯ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে দেশে পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ৭১.১৪ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় আমদানি ব্যয় বেড়েছে ১০.৫ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের পর এক বছরে আমদানি বৃদ্ধির এটিই সর্বোচ্চ হার।
অন্যদিকে একই সময়ে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৩.৮৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের তুলনায় রপ্তানি আয় কমেছে প্রায় ১ শতাংশ। অর্থাৎ আমদানি যখন দ্বিগুণ অঙ্কের হারে বেড়েছে, তখন রপ্তানি আয় উল্টো কমেছে। এ দুইয়ের ব্যবধানই শেষ পর্যন্ত বাণিজ্য ঘাটতিকে বড় করেছে।
অর্থনীতিবিদ ও খাতসংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্য ঘাটতির এমন বড় বৃদ্ধি দেশের বৈদেশিক খাতের ওপর বাড়তি চাপের ইঙ্গিত দেয়। তবে এর পেছনে শুধু দেশের অভ্যন্তরীণ দুর্বলতা নয়, বৈশি^ক অর্থনৈতিক পরিস্থিতিও বড় ভূমিকা রেখেছে।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি, পশ্চিমা দেশগুলোতে দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি এবং বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশি^ক সরবরাহব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি বাজারগুলোতেও।
খাতসংশ্লিষ্টদের মতে, বৈশি^ক অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে অনেক দেশে ভোক্তা চাহিদা কমেছে। একই সঙ্গে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের নতুন ক্রয়াদেশেও চাপ তৈরি হয়েছে। ফলে রপ্তানি আয় প্রত্যাশা অনুযায়ী বাড়েনি।
অন্যদিকে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনীয় পণ্য, শিল্পের কাঁচামাল, জ্বালানি ও অন্যান্য পণ্যের আমদানি বেড়েছে। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম এবং পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাবও আমদানি ব্যয়ে পড়েছে। ফলে রপ্তানি ও আমদানির মধ্যে ব্যবধান দ্রুত বেড়েছে।
অর্থনীতিবিদদের মতে, বাংলাদেশের বৈদেশিক খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন রপ্তানি আয় বাড়ানো এবং আমদানি-নির্ভরতা কমানো। দীর্ঘমেয়াদে বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে শুধু আমদানি কমিয়ে দেওয়ার নীতি কার্যকর হবে না। এতে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি বাধাগ্রস্ত হয়ে উৎপাদন ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাই উৎপাদন সক্ষমতা বাড়ানো, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার তৈরি করাকে অগ্রাধিকার দিতে হবে। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্য, হালকা প্রকৌশল, আইসিটি ও অন্যান্য সম্ভাবনাময় খাতে রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে।
একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে উৎপাদন খরচ কমানো, জ্বালানি ও লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন, বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং ব্যবসার পরিবেশ সহজ করার ওপর গুরুত্ব দিতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধসের মুখে এসএসসির ফল, ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাস
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে -প্রশাসক
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইংরেজি-গণিতে ধাক্কা, মানবিকে ১০০ জনে ফেল ৫১
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলে না চুলা
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলা কিউআরে ১ জুলাই থেকে ১৫শ’ কোটি টাকার লেনদেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় বাড়তি চাপ কমাতে বাড়বে ঢাকামুখী কমিউটার ট্রেন
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর
১১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিমানবন্দর এলাকায় গাড়িতে মিললো পৌনে ৪ কোটি টাকার স্বর্ণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫০০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধে ট্রাম্প হেরে গেছে: মার্কিন সিনেটর
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












