মুহম্মদ বিন আহমদ বিন সাহল রমালী রহমতুল্লাহি আলাইহি উনার ঈমানদীপ্ত শাহাদাত মুবারক
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
সে সময় মিশরে বাস করতেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম এবং বুজুর্গ হযরত মুহম্মদ বিন আহমদ বিন সাহল রমালী রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন সম্মানিত হাদীছ শরীফ ও সম্মানিত ফিকহের ইমাম। বেশিরভাগ দিন তিনি রোজা রাখতেন। একই সাথে হক কথা বলার ক্ষেত্রে তিনি কাউকে পরোয়া করতেন না। তিনি সব সময়ই এই উবাইদি শিয়াদের ভ্রান্ত আক্বীদা এবং শাসনের বিরোধীতা করতেন। প্রচার প্রসারও করতেন। এজন্য উবাইদিরা সব সময় উনার উপর ক্ষিপ্ত থাকতো।
একদিনের ঘটনা। তৎকালীন মিশরের উবাইদি শাসক আবু তামিম অত্যন্ত রেগে গিয়ে হযরত মুহম্মদ বিন আহমদ বিন সাহল রমালি রহমতুল্লাহি আলাইহি উনাকে গ্রেফতার করে। আবু তামিমের কাছে সংবাদ এসেছে তিনি উবাইদি শাসনের বিরুদ্ধে নানা কথা বলে বেড়াচ্ছেন।
আবু তামিম উনাকে সামনে রেখে বললো, "আমার কাছে সংবাদ এসেছে, আপনি নাকি সবাইকে বলে বেড়াচ্ছেন, যদি আপনার কাছে ১০টি তীর থাকে তাহলে আপনি একটি রোমানদের বিরুদ্ধে নিক্ষেপ করবেন, আর নয়টি আমাদের বিরুদ্ধে নিক্ষেপ করবেন । এটা সত্য?'
তখন সাহল রমালি রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, 'না, আমি এমন কথা বলিনি' তামিম প্রশ্ন করলো, 'তাহলে কী বলেছেন?' শায়খ তার অবস্থান পরিবর্তন করছেন ভেবে খুশি হয়ে উঠে আৰু তামিম সাদ। তখন তিনি বললেন, 'আমি বলেছি যদি আমার কাছে দশটি তীর থাকে, তাহলে আমি নয়টি তোমাদের দিকে নিক্ষেপ করবো এবং দশমটিও তোমাদের দিকেই নিক্ষেপ করবো। কারন তোমরা মহান আল্লাহ পাক উনার সম্মানিত দ্বীন উনাকে বিকৃত করেছো, নেককারদের শহীদ করেছো, সম্মানিত তাওহীদ উনার আলোকে নিভিয়ে দেয়ার চেষ্টা করছো। তিনি অত্যন্ত দৃঢ়তা ও জজবার সাথে এই কথাগুলো বললেন ।
এসব কথা শুনে শিয়া শাসক আৰু তামিম ক্রোধে উন্মত্ত হয়ে যায়। সে প্রহরীদের আদেশ দেয় উনাকে বন্দী করতে। উনাকে বন্দী করা হলো এবং বন্দীর দ্বিতীয় দিন চাবুক দিয়ে প্রচন্ড প্রহার করা হয়। এরপর একজন ইহুদিকে আদেশ দেয়া হয় জীবন্ত অবস্থাতেই উনার চামড়া শরীর হতে আলাদা করে ফেলতে। উনার হাত পা বেধে ফেলা হয়। ধারালো ছুরি দিয়ে দিয়ে চামড়া আলাদা করতে থাকে ইহুদি। এ সময় হযরত সাহল রমালি রহমতুল্লাহি আলাইহি তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করছিলেন। এ দৃশ্য দেখে পাপিষ্ট ও অভিশপ্ত ইহুদী সে উনার সিনায় ছুরি বসিয়ে উনাকে শহীদ করে দেয়। নাউযুবিল্লাহ! উনার সম্মানিত শাহাদাতী শান মুবারকের পর উনার আলাদা করা চামড়া থেকে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার তিলাওয়াতের শব্দ শোনা যেতে থাকে। সুবহানাল্লাহ! বিশেষ করে একটি আয়াত শরীফ বার বার শোনা যেতে থাকে তাহলো, ইহা তো সম্মানিত কিতাব মুবারকেই লিপিবদ্ধ আছে। (পবিত্র সূরা বনী ইসরাইল, পবিত্র আয়াত শরীফ ৫৮)
উনার সম্মানিত শাহাদাতী শান মুবারকের পর মিশরের আরেক বুজুর্গ হযরত ইবনুশ শাশা রহমতুল্লাহি আলাইহি তিনি স্বপ্নে সাহল রমালি রহমতুল্লাহি আলাইহি উনাকে দেখেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কেমন আছেন? তখন সাহল রমালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, খলিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাকে সম্মানিত মুহব্বত মুবারক উনার চাদরে আবৃত্ত করেছেন এবং উনার নৈকট্য হাদিয়া করেছেন এবং বলেছেন আমি যেন সব সময় উনার প্রতিবেশি হয়ে থাকি। সুবহানাল্লাহ!
যুগে যুগে এভাবে হক্কানী-রব্বানী আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা নিজের জান- মাল বিলিয়ে নিয়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার শানকে বুলন্দ করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












