মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ইতিহাস
দেড়শ বছর আগের ইতিহাসও সাক্ষ্য দেয় যে, গ্রিক কিংবা রোমানদের থেকে এই ভূখ-ের বিচার ব্যবস্থা রূপ লাভ করেনি
ইতিহাস অনুযায়ী, এ অঞ্চলে সভ্য জাতি ছিলো মুসলমানগণ। যে কারণে ব্রিটিশরা পলাশীর যুদ্ধে ক্ষমতা দখলের পরও এ অঞ্চলে ইসলামী শিক্ষাব্যবস্থা ও বিচার ব্যবস্থা বিদ্যমান ছিলো। ব্রিটিশদের আমলেও এ অঞ্চলের বিচারব্যবস্থার ভিত্তি ছিলো শরীয়াহ আইন। এ প্রসঙ্গে গবেষক ড. ওয়াকিল আহমদ তার ‘বাংলার মুসলিম বুদ্ধিজীবী’ বইয়ের ১০৩ পৃষ্ঠায় উল্লেখ করেছেন-
“হযরত আওরঙ্গজেব রহমতুল্লাহি আলাইহি যে শরীয়তী আইন প্রবর্তন করেন যার ফল “ফতোয়া ই আলমগীরী” নামক বিধানপুস্তক, সাধারণত তারই অনুসরণে বিচার ও শাসন ব্যবস্থা ১৭৯০ সাল পর্যন্ত কোম্পানী অব্যাহত রাখে। ফৌজদারী ও দেওয়ানি আদালতে কাজী, মৌলভী, দারোগা, মুফতি প্রভৃতি বিচার ও আইনের ব্যাখ্যাদাতার প্রাধান্য থেকে যায়। ১৭৯০ সালে কর্নওয়ালিস মুসলিম দ-বিধিতে (গঁংষরস চবহধষ খধ)ি কিছু পরিবর্তন এনে ইউরোপীয় আইন প্রবর্তন করে। সকল প্রকার খুনের অপরাধে মৃত্যুদ- ও চুরি-ডাকাতির অপরাধে হাত-পা না কেটে সশ্রম কারাদ- প্রদান এরূপ পরিবর্তনের অন্তর্ভুক্ত ছিলো। ১৭৯৩ সালে ‘কর্নওয়ালিস কোড’-এ মুসলিম আইনের ক্ষেত্রে কিছু পুনর্বিন্যাস করা হয়, তবে কোন মৌলিক পরিবর্তন আনা হয়নি।”
অর্থাৎ এ অঞ্চলে ইংরেজ আইনও প্রবর্তিত হয়েছে মুসলিম শাসনামল থেকে চলে আসা মুসলিম আইনের ধারাগুলোকে নকল করে, রোমান আইন থেকে এ অঞ্চলের বিচারব্যবস্থা প্রবর্তিত হয়নি। এটিই তো স্বাভাবিক, কারণ অসভ্য ইংরেজ নৌ-দস্যুরা আইনের শাসন প্রতিষ্ঠা করবে কোথা থেকে? যারা শরীয়াহ আইন উনার কথা শুনলে অবজ্ঞা করে, তারা ইউরোপীয় আইনগুলো নিয়ে একটু ঘাটলেও দেখতে পাবে যে সেগুলো সবই শরীয়াহ আইন উনার ধারা থেকে নকল করেই নেয়া হয়েছে। মূলত শরীয়াহ আইনই বিশ্বের সমস্ত আইনের মাতা।
সুতরাং কথিত রোমান আইনের দোহাই দিয়ে যারা গ্রিক মূর্তিকে পূজনীয় দাবি করছে, তারা ইতিহাসজ্ঞানহীন গ-মূর্খ ছাড়া কিছুই নয়। আমাদের দেশে আইনের যে দুটি প্রধান ধারা, ফৌজদারি ও দেওয়ানী, এই নামগুলোই তো আরবী-ফারসী থেকে আগত। শুধু আইন নয়, বিচারবিভাগ বলতেই তখন মুসলমান কাজী-মুফতির এজলাসকে বোঝানো হতো। কোম্পানী আমলে বিচার বিভাগে মুসলিম প্রাধান্য সম্পর্কে ধারণা দিতে ড. ওয়াকিল আহমদ বাংলার বিভিন্ন শহর ও মফস্বল আদালতের কর্মকর্তাদের তালিকা তার বইতে তুলে ধরেছেন। যেমন ১৭৭২ সালে কলকাতার নিজামত আদালতের বিচারবিভাগীর কর্মকর্তাদের তালিকাটি নিম্নরূপ-
সদরুল হক খান, দারোগা; মুহম্মদ শাকির খান, কাজী আল কুজ্জাত; আহমদ আলী, মুফতি; মুহম্মদ ফাজিল, মৌলভী; মুহম্মদ সাজিদ, মৌলভী; মীর বুজরুগ আলী, মৌলভী।
অর্থাৎ হিন্দু অধ্যুষিত কলকাতা শহরেও বিচারবিভাগ ছিলো সম্পূর্ণরূপে মুসলমানদের নিয়ন্ত্রণে। সিপাহী বিদ্রোহের পরে মুসলমানদের বিরুদ্ধে ব্রিটিশরা হিংস্র নীতি অবলম্বন করে এবং মুসলমানদেরকে সমস্ত সরকারি ও প্রশাসনিক পদ থেকে অপসারণ করা শুরু করে। যে বিচার ব্যবস্থার পুরোধা ছিলো মুসলমানগণ, সেখান থেকে মুসলমান কাজী ও মুফতিদের অপসারণ করা হয়। যে প্রসঙ্গে কট্টর ইসলামবিদ্বেষী হান্টার তার ১৮৭১ সালে রচিত ‘দি ইন্ডিয়ান মুসলমানস’ বইতে লিখেছে- “বর্তমানে যারা জীবিত তাদের সকলেরই মনে আছে যে, আইনের এই পেশাটা সম্পূর্ণভাবে মুসলমানদেরই করায়ত্ত্ব ছিলো।”
ইংরেজদের নিকট থেকে ‘নওয়াব’ উপাধি প্রাপ্ত আবদুল লতিফ এ প্রসঙ্গে তার আত্মজীবনীতে লিখেছে- “১৮৬৪ সালের ১১ নং আইন দ্বারা কাজীউল কুজ্জাত, মুসলিম আইন অফিসার এবং শহর ও মফস্বলের কাজীর পদ উঠিয়ে দেয়া হয়। এই বিধানের ফলে বহু শিক্ষিত মুসলমান কর্মচ্যুত হন। অনেকের রুজী রোজগারের একমাত্র অবলম্বন ছিলো এই পেশা। ব্যক্তিগত ক্ষেত্রের এই ক্ষতি ছাড়াও সমগ্র মুসলমান সমাজ এজন্য বিশেষভাবে অবলম্বনহীন হয়ে পড়ে।” (সূত্র: মুসলিম বাঙ্গলা আমার যুগে, দিব্যপ্রকাশ, পৃষ্ঠা ২৭)
আবদুল লতিফ ব্রিটিশ অনুগত ব্যক্তি হিসেবে ব্রিটিশদের সরাসরি প্রতিবাদ করেনি, বরং ব্রিটিশদের পরামর্শ দিলো যেন চাকরিচ্যুত কাজীদেরকে ‘ম্যারিজ রেজিস্ট্রার’ হিসেবে নিয়োগ দেয়া হয়। তার ভাষায়, “যে সমস্ত লোক কাজীর পদ থেকে বরখাস্ত হয়েছিলেন, তারা এর ফলে জীবিকা অর্জনের সুযোগ পেলেন।”
যে কাজীর রায়ে একদা মানুষের মৃত্যুদ- হতো, তাকে নামিয়ে আনা হলো কেবল বিয়ে পড়ানো ও রেজিস্ট্রারের ভূমিকায়। এ কারণে যেখানে ‘কাজী’ শব্দ দ্বারা ইসলামী পরিভাষায় বিচারককে বোঝানো হয়, সেখানে উপমহাদেশের প্রেক্ষাপটে ‘কাজী’ বলতে বোঝায় বিয়ে পড়ানো মৌলভীকে।
১৮৬৪ সাল পর্যন্ত তথা বর্তমান সময় থেকে মাত্র দেড়শ বছর আগেও মুসলিম কাজী, মুফতি ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের দ্বারা এই উপমহাদেশের বিচার ব্যবস্থা পরিচালিত হয়েছে। মাত্র দেড়শ বছর আগেও শরীয়াহ আইনই ছিলো এই উপমহাদেশের বিচারব্যবস্থার ভিত্তি। সুতরাং যেসব জাহিলের দল গ্রিক মূর্তিকে এদেশের বিচারব্যবস্থার প্রতীক হিসেবে দাবি করছে, তারা মাত্র দেড়শ বছর আগের ইতিহাসও ঠিকমতো জানে না। তারা পশ্চিমাদের দালাল, দেশদ্রোহী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী।
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
১০ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
০৮ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
৩০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব)
২৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












