ড্রাইভিং লাইসেন্সে মহা অনিয়ম
, ১২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দেশের সড়কে প্রতিদিনই বাড়ছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। নিরাপদ সড়ক নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরির কথা থাকলেও খোদ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াতেই পাওয়া গেছে গুরুতর অনিয়মের চিত্র। ভুয়া ডকুমেন্ট দিয়ে আবেদন দাখিল, পরীক্ষাকেন্দ্রে দালালদের প্রভাব, পদ্ধতিতে অস্বচ্ছতা এবং অস্বাভাবিক পাসের হার উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে।
অনুসন্ধানে পাওয়া ১৬টি ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফরমের প্রতিটিতেই শুধু জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া একাধিক ভুয়া নথি ব্যবহারের প্রমাণ মিলেছে। পাশাপাশি রাজধানী ঢাকার চারটি মেট্রো সার্কেল ও ঢাকা জেলা সার্কেলের ১০টি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারী ৪ হাজার ৯৩০ জনের মধ্যে ৪ হাজার ৪৭৩ জনই উত্তীর্ণ হয়েছেন। প্রতি কেন্দ্রের পাসের হার ৮৪ থেকে ৯৫ শতাংশ। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরের পরীক্ষার ফলাফল নিয়েও একই ধরনের উচ্চ পাসের হারের তথ্য পাওয়া গেছে। শুধু ভুয়া নথি কিংবা অস্বাভাবিক পাসের হারই নয়, লাইসেন্স দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। একাধিক দালালের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিটি লাইসেন্স করিয়ে দিতে আবেদনকারীদের কাছ থেকে নেওয়া হয় ১২ থেকে ১৫ হাজার টাকা। এর মধ্যে বিআরটিএর জন্য ‘টেবিল খরচ’ হিসেবে ২ থেকে ৩ হাজার টাকা দেওয়ার দাবি করেছেন দালালরা। পরীক্ষার ফলাফল পরিবর্তন করে ফেল করা পরীক্ষার্থীকে পাস করানোর তথ্যপ্রমাণও পাওয়া গেছে অনুসন্ধানে।
সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিয়ন্ত্রণ, পরীক্ষার্থীর পরিচয় যাচাই, পরীক্ষা গ্রহণের ভিডিও সংরক্ষণ এবং ফলাফল তৈরির প্রতিটি ধাপ পর্যবেক্ষণের ব্যবস্থা কার্যকর না থাকলে অনিয়মের ঝুঁকি থেকে যায়। একই সঙ্গে কোনো পরীক্ষক বা বোর্ডের অধীনে ধারাবাহিকভাবে অস্বাভাবিক ফলাফল পাওয়া গেলে তার কারণ পর্যালোচনা করা প্রয়োজন। তারা বলেন, এখানে শুধু দালালদের বিরুদ্ধে অভিযান চালালেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। দালালদের সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশ রয়েছে কি না, সেই অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ২৫ জুন প্রকাশিত প্রতিবেদনেও বিআরটিএর সেবায় ব্যাপক দুর্নীতির চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে দেশের সেবা খাতগুলোর মধ্যে দুর্নীতিতে বিআরটিএ দ্বিতীয় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, বিআরটিএর সেবা গ্রহণে দুর্নীতির শিকার হওয়ার হার ৭৯.৩ এবং ঘুষের হার ৬৩.৫ শতাংশ। গ্রামাঞ্চলে ঘুষের হার ৬১.৫ এবং শহরাঞ্চলে ৬৬.৩ শতাংশ। অন্যদিকে দুর্নীতির শিকার হওয়ার হার গ্রামাঞ্চলে ৮০.৪ এবং শহরাঞ্চলে ৭৭.৭ শতাংশ।
বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, ‘দেশের সড়কে আড়াই লাখ ভারী যানবাহন চলে। আন্তর্জাতিক মানদ- অনুযায়ী প্রতিটি ভারী যানবাহনের জন্য দেড়জন চালক প্রয়োজন। সে হিসেবে ৩ লাখের বেশি দক্ষ চালক প্রয়োজন।’
তিনি বলেন, ‘আমাদের একজন করেও দক্ষ চালক তৈরি হয়নি। এর জন্য দায়ী বিআরটিএ ও বিআরটিসি। সরকারি এ দুই প্রতিষ্ঠানই চালকদের প্রশিক্ষণ দিয়ে থাকে। দক্ষ চালক তৈরিতে প্রতিষ্ঠানগুলোর তেমন কোনো ভূমিকা দেখছি না।’ বিআরটিএর পরীক্ষা পদ্ধতির ত্রুটিও দক্ষ চালক তৈরিতে বাধা বলে মন্তব্য করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












