ঘটনা থেকে শিক্ষা
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
, ২৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১২ রবি, ১৩৯৪ শামসী সন , ১০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) ইতিহাস
আশিকে রসূল সাইয়্যিদুনা হযরত আল্লামা আব্দুর রহমান মোল্লা জামি রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব শাওয়াহিদুন নুবুওওয়াহ এর মধ্যে উল্লেখ করেন- দালায়িলুন নুবুওয়াত কিতাবে উল্লেখ আছে, আমি শৈশবে এক ব্যক্তির ছাত্র ছিলাম। যে আমাকে শিয়া মতবাদের প্রতি আকৃষ্ট করতো। তার কথা ও প্ররোচনায় আমি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের শান মুবারকের খিলাফ কথা-বার্তা বলতাম। নাউযুবিল্লাহ!
এক রাতে আমি স্বপ্নে দেখলাম, ক্বিয়ামত শুরু হয়ে গেছে। সকল মানুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাফায়াত মুবারকের জন্য উনার দিকে ছুটে চলছেন। হঠাৎ আমার দৃষ্টি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরানী চেহারা মুবারকের প্রতি পড়লো। তিনি সুন্দর এক জায়গায় অবস্থান মুবারক গ্রহণ করছেন। উনার ডান দিকে সুন্দর চেহারা মুবারকের অধিকারী ব্যক্তি অবস্থান করছেন। আর অনুরূপ এক ব্যক্তি বাম দিকে অবস্থান মুবারক করছেন। লোকেরা উনার নিকটবর্তী হলে আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে সম্বোধন করছেন। আমিও উনার নিকটবর্তী হলাম। তখন উপবিষ্ট বুযূর্গদ্বয়ের একজন বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই ব্যক্তি আমাদের কাছে কি চায়? এতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাকে ধরতে চাইলেন, সাথে সাথে আমার ঘুম ভেঙ্গে গেল। আমি জাগ্রত হলাম। আর সাথে সাথে আমার মাথা, দাড়ি ও ভ্রুদ্বয়ের কেশ ঝরে পড়লো। চার মাস ধরে আমি এ অবস্থায় ছিলাম।
একদিন আমার একজন বন্ধু আমার সাথে দেখা করতে এলো। সে আমাকে জিজ্ঞাসা করলো: তোমার এ অবস্থা হলো কিভাবে? কোনো ডাক্তারই তোমার চিকিৎসা করতে পারলো না। সে বন্ধু আমাকে আরো বললো যে, “আমার মনে হয় এতে কোন ইশক ও মুহব্বতের ব্যাপার রয়েছে। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম।
সে বললো, তুমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সামনে তওবা করলে না কেন? তুমি জানো না যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের সাথে যে দুরূদ শরীফ তথা ছলাত-সালাম পড়া হয়, মীলাদ শরীফ পড়া হয় তা উনার মুবারক খিদমতে পৌঁছে যায়।
তার কথা শুনে আমার বোধোদয় হলো। আমি সাথে সাথে ওযু করলাম। অতঃপর দু’রাকায়াত নামায পড়লাম। পবিত্র মীলাদ শরীফ পড়লাম। কাকুতি মিনতী করে বললাম, আয় বারে ইলাহী! আমি তওবা করেছি, আমার ভুল হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা করে দিন। আমি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের শ্রেষ্ঠত্বে বিশ্বাস স্থাপন করছি। তওবা ইস্তিগফার করার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পূর্বেই আমার দাড়ি ও ভ্রুতে চুল গজিয়ে উঠলো। সুবহানাল্লাহ! (শাওয়াহিদুন নুবুওওয়াত- ২০৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-“সাইয়্যিদুনা হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম এবং সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনাদের মুহব্বত সম্মানিত ঈমান। আর উনাদের প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ কুল-কায়িনাতের সকল রাত ও দিনের চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদাসম্পন্ন ও ফযীলতপূর্ণ রাত ও দিন মুবারক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ: মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ তারিখ বিষয়ে অকাট্য দলীল-প্রমাণসমূহ (২)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার দলীল খোদ ছহীহ বুখারী শরীফেই রয়েছে। বাতিল ফিরক্বাগুলো তা অস্বীকার করবে কিভাবে??
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ: মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ তারিখ বিষয়ে অকাট্য দলীল-প্রমাণসমূহ (১)
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডাক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মুসলমানদের অবদান (৩)
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












