প্রাণীর ছবি তোলা, আঁকা রাখা হারাম, যা লা’নতগ্রস্ত ও জাহান্নামী হওয়ার কারণ।
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
অত্যাচারী ব্রিটিশ সরকার কর্তৃক তৎকালীন মুসলিম বাঙালী গণিতবিদের ফিঙ্গারপ্রিন্ট শ্রেণীবিন্যাসের আবিষ্কার চুরি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা:
এমতাবস্থায় যদি মানবজাতির এই কুদরতময় আঙ্গুলের ছাপের কোন বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস না করা হয়, তাহলে কোটি কোটি মানুষের মধ্যে কোন নির্দিষ্ট ব্যক্তির পরিচয় নির্ণয় করাটা কিছুতেই সম্ভব হবে না।
এ অসাধ্য সাধন করেছিলেন একজন মুসলিম বাঙালী গণিতবিদ, উনার নাম কাজী সাইয়্যিদ আজিজুল হক।
কাজী সাইয়্যিদ আজিজুল হক জন্মেছিলেন হিজরী ১২৮৮ (১৮৭২ খ্রিস্টাব্দ সনে) বাংলাদেশের খুলনা জেলার ফুলতলার পয়োগ্রাম কসবায়। তিনি যখন কলকাতা প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন, তখন ব্রিটিশ সরকারের অধীনে বাংলার পুলিশ বিভাগের ইন্সপেক্টর ছিল এডওয়ার্ড হেনরি, যার নেতৃত্বে তখন আঙ্গুলের ছাপসংক্রান্ত একটি প্রকল্পের কাজ চলছিল। গণিত ও পরিসংখ্যানে মাথা ভালো, এমন কাউকেই এডওয়ার্ড হেনরি খুঁজছিল। ফলে কাজী সাইয়্যিদ আজিজুল হক উনাকে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষই এ প্রকল্পের জন্য মনোনীত করে। অধ্যক্ষের সুপারিশে ১৩০৯ হিজরী (১৮৯২ ঈসায়ী) কাজী সাইয়্যিদ আজিজুল হক উনাকে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর হিসেবে চাকরিতে নিয়োগ দেয়া হয় এবং প্রকল্প সংশ্লিষ্টদের অন্তর্ভুক্ত করে নেয়া হয়।
অপরাধ শনাক্তকরণে আঙ্গুলের ছাপ ব্যবহার:
আমেরিকান ডিপার্টমেন্ট অব জাস্টিস
কাজ শুরু হলো কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। অখ- বাংলায় তখন অ্যানথ্রোপমেট্রি (মানবদেহের আকৃতি) পদ্ধতিতে অপরাধীদের শনাক্ত করার কাজ চলত। ২০০১ সালে কলিন বিভানের প্রকাশিত ‘ফিঙ্গারপ্রিন্টস’ গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে, অ্যানথ্রোপমেট্রিক পদ্ধতি নিয়ে কাজ করতে গিয়ে কাজী সাইয়্যিদ আজিজুল হক ভয়ানক অসুবিধার সম্মুখীন হন। ফলে নিজেই আঙ্গুলের ছাপ তথা ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসকরণের একটা পদ্ধতি উদ্ভাবন করে সে অনুযায়ী কাজ করতে থাকেন। তিনি উদ্ভাবন করেন গাণিতিক ফর্মুলা এবং আঙ্গুলের ছাপের কোডিং।
(১) (২) (৩) (৪)
বিভিন্ন প্রকার আঙ্গুলের ছাপের পর্যালোচনা
কাজী সাইয়্যিদ আজিজুল হক ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপের ধরণের ওপর ভিত্তি করে ৩২টি কলাম তৈরী করেন। প্রতিটি কলামের সাথে তিনি ৩২টি সারি যোগ করেন, এভাবে ৩২ী৩২=১০২৪ তথা এক হাজার ২৪টি খোপের সৃষ্টি করেন। লেখক কলিন বিভান তার বইতে আরো উল্লেখ করেছে যে, হিজরী ১৩১৪ (১৮৯৭ ঈসায়ী) নাগাদ কাজী সাইয়্যিদ আজিজুল হক উনার কর্মস্থলে ৭০০০ ফিঙ্গারপ্রিন্টের বিশাল এক সংগ্রহ গড়ে তুলেন। উনার সহজ-সরল এই পদ্ধতি লাখ লাখ ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসও সহজ করে দেয়।
বিভিন্ন প্রকার আঙ্গুলের ছাপের সহজ শ্রেণী বিন্যাস
এর আগে অপরাধী শনাক্তকরণে কথিত বিজ্ঞানী চার্লস ডারউইনের চাচাতো ভাই ফ্রান্সিস গ্যালটনের মনগড়া অ্যানথ্রোপমেট্রিক পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছিল। গ্যালটনের পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্টের শ্রেণীবিন্যাসকরণে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগে যেতো, অথচ সাইয়্যিদ আজিজুল হক উনার সাব-ক্ল্যাসিফিকেশন পদ্ধতির বদৌলতে তা হয়ে দাঁড়ায় খুব বেশি হলে মাত্র এক ঘণ্টার কাজ। অর্থাৎ যেভাবে মূসা আল খাওয়ারিজমি দশমিক সংখ্যাতত্ত্ব আবিষ্কারের মাধ্যমে খ্রিস্টানদের মনগড়া রোমান সংখ্যাতত্ত্বকে নাকচ করে বড় বড় গণনাকেও সহজ ও অল্প সময়ে সম্ভবপর করেছেন, ঠিক সেভাবেই কাজী সাইয়্যিদ আজিজুল হক তিনি খ্রিস্টানদের মনগড়া পদ্ধতিকে বাতিল করে দিয়ে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তিকে পুলিশ ও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করেছেন। অর্থাৎ মুসলিম বিজ্ঞানীগণ উনাদের কারণেই বিজ্ঞানচর্চার ধারা সহজ, সঠিক ও সুন্দর হয়েছে। বিপরীতে কাফির-মুশরিকদের মনগড়া ও ভুল থিওরীর কারণে বিজ্ঞানচর্চা কঠিন হয়েছে। (ইনশাআল্লাহ চলবে)
-গোলাম মুর্শিদ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সংক্রান্ত ঐতিহাসিক একটি ঘটনা
০৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধূর্ত রোমান শাসককে আব্বাসীয় সালতানাতের দাতভাঙ্গা জবাব
০৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ দিন ও রাত্রই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে মহান, সবচেয়ে বড় ঈদের দিন
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ মহাসম্মানিত ১২ই রবীউল আউওয়াল শরীফ কুল-কায়িনাতের সকল রাত ও দিনের চেয়েও লক্ষ-কোটিগুণ বেশি মর্যাদাসম্পন্ন ও ফযীলতপূর্ণ রাত ও দিন মুবারক
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ: মহাপবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ তারিখ বিষয়ে অকাট্য দলীল-প্রমাণসমূহ (২)
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












