পদত্যাগে মেয়র পদে নির্বাচনের পথ সুগম হলো ইশরাকের?
, ১২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৮ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
মাদকবিরোধী অভিযানে গিয়ে অস্ত্র প্রদর্শনের ঘটনায় মন্ত্রিসভা থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়টি দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এতে ক্ষমতাসীন বিএনপির অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দলের একাংশ বিষয়টিকে ‘জবাবদিহি’ ও ‘শৃঙ্খলা’র ক্ষেত্রে একটি কঠোর বার্তা হিসেবে দেখলেও অন্য অংশ এর নেপথ্যে ভিন্ন কোনও কৌশল থাকতে পারে বলে মনে করছেন। এক্ষেত্রে তারা ঢাকা নগরীর আসন্ন মেয়র নির্বাচনে আগেভাগেই তার ভালোভাবে প্রস্তুতি নেওয়ার বড় সুযোগ হিসেবে বিবেচনা করছেন।
তারা বলেন, আসলে ইশরাক হোসেন সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন ঠিকই, কিন্তু তার ধ্যান-জ্ঞান ছিল ঢাকা দক্ষিণের মেয়র হওয়া। কারণ তার বাবা সাদেক হোসেন খোকাও অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তার পরিচিতির কারণে মাঠ পর্যায়ের বেশিরভাগ নেতাকর্মীই ইশরাককে মেয়র প্রার্থী হিসেবে দেখতে চান।
তাই রাজনীতিতে নামার পরপরই ইশরাক হোসেন নিজেকে সেভাবেই প্রস্তুত করছিলেন। নগরীর অলিগলি বিচরণ করেন তিনি। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) মেয়র হিসেবে নিজের পক্ষে হাইকোর্টের রায় পাওয়ার পর তার তখনকার তৎপরতা সেই ধারণাকে আরও স্পষ্ট করেছে। অপরদিকে প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম এবং এনসিপির নাসীরুদ্দীন পাটোয়ারীর মতো তরুণ প্রার্থীর সঙ্গে বিএনপিতে ইশরাক হোসেনকেই একমাত্র বিকল্প হিসেবে ভাবছে এই পক্ষটি।
যদিও এর বাইরেও বর্তমান প্রশাসক আব্দুস সালাম ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন।
অবশ্য ইশরাকের সমর্থকরা মনে করেন, বিএনপির সম্ভাব্য অন্য মনোনয়ন প্রত্যাশীরা স্বাধীনভাবে গণসংযোগ করতে পারছেন। আবার বিরোধী দল থেকে সম্ভাব্য প্রার্থীরাও উন্মুক্তভাবে কাজ করতে করছেন। সেক্ষেত্রে ইশরাক মন্ত্রিসভার সদস্য হওয়ার পর নিয়মের ব্যত্যয় করতে পারেননি। এখন যেহেতু তার বড় কোনও দায়িত্ব নেই, তাই তিনি এখন থেকে নিজের মতো করে কাজ করতে পারবেন। মূলত তার পদত্যাগের মধ্য দিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার পথ সুগম হলো।
সেই দৃষ্টিকোণ তাকে মন্ত্রিসভা থেকে সরানো বিএনপির হাইকমান্ডের এক ধরনের কৌশলও থাকতে পারে বলে মনে করেন তারা। অবশ্য প্রকাশ্যে ইশরাকের অবস্থানকে সমর্থন করলেও অনেকে সরাসরি আগ্নেয়াস্ত্র বহন করে অভিযান চালানোর বিষয়টি নিয়ে তর্কবিতর্ক করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদি কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, ২ মৃত্যুদন্ডের তথ্য চাইলো ঢাকা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
থার্ড টার্মিনাল পরিচালনা: ৪ শর্তে আটকে গেছে চুক্তি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ টাকায় বিক্রি হচ্ছে ৪ পিস কদু!
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ এখন মুদিপণ্য
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভোক্তার ব্যয় বাড়ার পেছনে দায় কার?
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আসা ১৩৫ টন চালে বিষাক্ত ও ক্ষতিকর উপাদান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পদ্মার ভাঙন তীব্র, দুই মাসে বিলীন ৫০০ বিঘা জমি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাজেকে সেনাবাহিনীর উপর হামলা করেছে উপজাতি সন্ত্রাসী গ্রুপ ইউপিডিএফ
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার সংকট নিরসনে মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধান
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাজধানীতে শিশুসহ একাধিক পথচারী কুকুরের কামড়ে আহত
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১১ বছর বয়সী শিশু গৃহকর্মীর উপর চলতো অমানবিক নির্যাতন
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রহস্যঘেরা মাদক আড্ডায় গ্রেপ্তার ওরা কারা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












