ইতিহাস
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে
, ১১ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৪ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ২৩ অক্টোবর, ২০২৬ খ্রি:, ০৭ কার্তিক, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) ইতিহাস
মুহম্মদ ইবনু আবদিল্লাহ ইবনু আবি আমের। ইতিহাসে যিনি পরিচিত হাজিব আল মানসুর নামে। একাধারে তিনি ছিলেন একজন শাসক, একজন যোদ্ধা এবং একজন সেনাপতি। জীবনে তিনি ৫৪টি জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং কখনো পরাজিত হননি। উনার পতাকা কখনো মাটিতে পতিত হয়নি। জিহাদের ময়দানে উনার মুখে থাকতো পবিত্র দরুদ শরীফ এবং সাথে থাকতো পবিত্র কুরআন শরীফ। তিনি পেয়েছিলেন সম্মানিত শহীদ উনার মর্যাদা।
হাজিব আল মানসুর দক্ষিণ আন্দালুসের জাজিরাতুল খাদরায় জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই উনার শিক্ষার ব্যবস্থা করা হয়। তিনি পবিত্র হাদীছ শরীফ বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। সাহিত্যচর্চাতেও উনার ব্যাপক আগ্রহ ছিলো। যুবক বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য কুরতুবায় গমন করেন। সেখানে পড়াশুনা শেষ করে স্থানীয় কাজী মুহম্মদ বিন ইসহাক সালিমের সহকারীর পদে কাজ শুরু করেন। এখানে তিনি উনার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন।
ঠিক এ সময় আন্দালুসের তৎকালীন শাসক হাকাম আল মুস্তানসির তার সন্তানের পড়াশুনার জন্য একজন উপযুক্ত লোকের সন্ধান করছিলেন। উনার মেধার কথা শুনে এ দায়িত্বে হাজিব আল মানসুরকেই নিযুক্ত করা হয়। সে সময় উনার বয়স ছিলো ৩০ বছর। কিছুদিনের মধ্যে তিনি শাসকের দরবারে নিজের মজবুত অবস্থান তৈরী করে নিতে সক্ষম হন। এরপর উনাকে টাকশাল এবং পরবর্তীতে সেভিলের কাজির দায়িত্ব দেয়া হয়। এর কিছুদিন পর তিনি উপকূলীয় অঞ্চলের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করেন। এরপর উনাকে উত্তর আফ্রিকার প্রধান কাজির দায়িত্ব প্রদান করা হয়।
এরপর আন্দালুসের শাসকের দায়িত্ব নিয়ে শুরু হয় নানা ফিৎনা এবং মুনাফিকী। নানা ঘাত-প্রতিঘাতের পর অবশেষে আন্দালুসের শাসন ক্ষমতায় আসেন হাজিব আল মানসুর। ক্ষমতায় এসেই তিনি খবর পান যে, আন্দালুসের উত্তর সীমান্তে খ্রিষ্টানরা বার বার হামলা চালাচ্ছে। খবর পাওয়া মাত্রই সুসজ্জিত এক বাহিনী নিয়ে তিনি উত্তরাঞ্চল অভিযানে বের হন। ৫২ দিনের এই অভিযানে তিনি হামা ও রাবজা দুর্গ বিজয় করেন। প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও বন্দীসহ তিনি কুরতুবায় ফিরে আসেন। করে ঢেলে সাজান পুরো শাসন কাঠামো। দুর্বল, ভীরু ও অযোগ্যদের বাদ দিয়ে সাহসী এবং শক্তিশালীদের নিয়োগ দেয়া হয়। এভাবেই তিনি আমিরিয়া সালতানাত প্রতিষ্ঠা করেন।
শাসনের ভিত মজবুত করে এবার তিনি নজর দেন আন্দালুসের পাশে অবস্থিত খ্রিষ্টান রাজ্যগুলোর দিকে। শুরু করেন এক দীর্ঘমেয়াদী অভিযান। যা চালু ছিলো ২৭ বছর ধরে। এই অভিযানের কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি। তিনি ঘোড়া দাপিয়ে বেড়িয়েছেন উত্তরে বিস্কে উপসাগর ও আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত। উনার বাহিনী অতিক্রম করেছিলো এমন সব এলাকা যা কখনো কোনো সেনাপতি বা শাসক যেতে পারেনি। প্রতিটি যুদ্ধ শেষেই তিনি উনার কাপড়ের ধুলাবালি ঝেড়ে একটি বোতলে ভরতেন এবং বলতেন যেন উনার ইন্তেকালের পর এসব ধুলাবালি উনার কবরে দিয়ে দেয়া হয়।
একবার তিনি সংবাদ পান নাফার রাজ্যে তিনজন মুসলিম নারীকে একটি গির্জায় বন্দি করে রাখা হয়েছে। দ্রুত তিনি বিশাল এক বাহিনী প্রস্তুত করে উপস্থিত হন নাফার সীমান্তে। নাফার শাসক আতঙ্কিত হয়ে উনার সাথে দেখা করে জানায়- আপনারা কেন এসেছেন? তখন তিনি বলেন, তোমার রাজ্যের একটি গির্জায় তিন মুসলিম নারীকে বন্দি করে রাখা হয়েছে। তখন নাফার শাসক বলে, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি দ্রুতই এর সমাধান করছি। সেই শাসক নিজ উদ্যোগে সেই তিন মুসলিম নারীকে উদ্ধার করে এবং এর সাথে জড়িত সকলকেই শাস্তি দেয়। এমনকি হাজিব আল মানসুরের আক্রমন থেকে রেহাই পেতে সেই গির্জাটি পর্যন্ত ভেঙ্গে ফেলে। এ থেকে বোঝা যায় উনার ভয়ে কতটা ভীত ছিলো তৎকালীন খ্রিষ্টান শাসকরা।
উনি ইন্তেকাল করার পর বিভক্ত হয়ে পড়ে আন্দালুস। খ্রিষ্টান শাসক আলফান্সো দখল করে নেয় হাজিব আল মানসুরের শহর মাদিনাতুস সালেম। আর এর পরবর্তী ইতিহাস অতি বেদনাদায়ক এবং করুণ।
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র আযানের জন্য ২২ জন মুসলমানের শহীদ হওয়ার ঈমানদীপ্ত ঘটনা
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












