স্থাপত্য-নিদর্শন
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
, ২৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ০৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) স্থাপত্য নিদর্শন
ঐতিহাসিক বাঘা মসজিদ রাজশাহী শহরের দক্ষিণ-পূর্বে বাঘাতে অবস্থিত। ঐতিহাসিক এই মসজিদটি ইটের দেওয়াল ঘেরা ৪৮.৭৭ মিটার বর্গাকার চত্বরের মধ্যে বেশ বড় আকারের একটি পুকুরের পশ্চিম পাড়ে মসজিদটি নির্মিত।
ঐতিহাসিক বাঘা মসজিদের সবকিছুই অপরূপ নকশায় খচিত। ৫০ টাকার নোট ও ১০ টাকার স্মারক ডাকটিকিটে দেখা মেলে এই মসজিদটির। ৫০০ বছরের পুরনো প্রাচীন স্থাপত্যের অন্যতম নিদর্শন রাজশাহীর বাঘা উপজেলার এই শাহী মসজিদ।
ইতিহাস থেকে জানা যায়, হাজার বছর আগে বাগদাদ থেকে পবিত্র দ্বীন ইসলাম প্রচার করতে আসা হযরত শাহ মুয়াজ্জিম উদ্দৌলা রহমতুল্লাহি আলাইহি রাজশাহীর বাঘার গহীন অরণ্যে আস্তানা স্থাপন করেন। তিনি পরিচিত হযরত শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি নামে। বাঘায় এসে তিনি পবিত্র ইসলাম প্রচার শুরু করেন। ওই সময় এই ঐতিহাসিক বাঘা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
পরবর্তীতে মসজিদটি ১৫২৩ থেকে ১৫২৪ খৃ: হোসেন শাহীর বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহীর পূত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেছিলেন। সামনে ৫২ বিঘার দিঘি খনন করে পাশেই একটি জায়গা উঁচু করে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি সমতল ভূমি থেকে ৮ থেকে ১০ ফুট উঁচুতে।
মসজিদের আঙ্গিনা ঘিরে আছে সীমানা প্রাচীর। উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে দুটি প্রবেশ পথ। দুই পাশে রয়েছে বিশাল দুটি ফটক। সবখানেই কারুকাজ। মসজিদের ১০টি গম্বুজের কয়েকটি দৃশ্যমান। প্রধান ফটক থেকে এসবের নির্মাণশৈলী দর্শনার্থীদের টেনে নিয়ে যায় মসজিদের ভেতরে। ১০ গম্বুজের এই মসজিদের রয়েছে পাঁচটি দরজা। মাঝখানের দরজার ওপরে রয়েছে ফারসি হরফে লেখা একটি শিলালিপি। চারকোনায় রয়েছে চারটি চৌচালা গম্বুজ। ভেতরে ছয়টি স্তম্ভ। চারটি অপূর্ব কারুকাজ খচিত মেহরাব।
এছাড়া রাজশাহীর ঐতিহ্যবাহী আম, গোলাপ ফুলসহ নানারকম কারুকাজে খচিত এ মসজিদের দেয়াল। এই মসজিদের দৈর্ঘ্য ৭৫ ফুট, প্রস্থ ৪২ ফুট, আর উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট। গম্বুজের ব্যাস ২৪ ফুট। উচ্চতা ১২ ফুট। সবখানেই টেরাকোটার নকশা।
তবে কিছু কিছু জায়গা নষ্ট হয়ে গেছে। ২০০৭ খৃ: প্রত্মতত্ত্ব বিভাগ অনূরুপ নকশা প্রতিস্থাপন করা হয়। ১৮৯৭ খৃ: এক ভূমিকম্পে বাঘা শাহী মসজিদের ক্ষতি হয়। ভেঙে পড়ে ওপরের ১০টি গম্বুজ। তারপর থেকে দীর্ঘদিন মসজিদের ভেতরটা পরিত্যক্ত ছিল। পরে গম্বুজগুলো পুননির্মাণ করা হয় ১৯৭৬ খৃ:।
মসজিদ সংলগ্ন মাটির নিচ থেকে আবিস্কৃত হয় মহল পুকুর। ১৯৯৭ খৃ: মাজারের পশ্চিম পাশে খনন কাজের সময় ৩০ ফুট বাই ২০ ফুট একটি বাঁধানো মহল পুকুরের সন্ধান মেলে। সেটি একটি সুড়ঙ্গ পথ দিয়ে অন্দরমহলের সঙ্গে যুক্ত ছিল। তিন দিক থেকে বাঁধানো সিঁড়ি ভেতরে নেমে গেছে। প্রায় ২৫৬ বিঘা জমির ওপর এই দিঘি, মূল মসজিদ, আওলিয়ায়ে ক্বিরাম রহমতুল্লাহি আলাইহি উনাদের মাজার শরীফ, মূল দরবার শরীফ ও সংরক্ষণাঘার। সরকারি বা সাপ্তাহিক ছুটির দিনে এখানে প্রচুর মুসুল্লী মানত করতে আসেন।
শাহী মসজিদের উত্তর পাশে হযরত শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি এবং উনার সাথে আসা পাঁচজন সঙ্গীর মাজার শরীফ অবস্থিত। এই মাজার শরীফের দক্ষিণ-পশ্চিম কোণে হযরত শাহদৌলা রহমতুল্লাহি আলাইহি উনার পরিবারবর্গের মাজার। শাহী মসজিদ প্রাঙ্গণের বাইরে দক্ষিণ-পশ্চিম কোণে রয়েছে দুজন বাগদাদী দরবেশের মাজার। এছাড়া এখানে আসা আরও অনেক সূফী সাধকেরও মাজার শরীফও এদিক ওদিক ছড়িয়ে আছে।
সূত্র: মসজিদ দেশ দেশান্তরে, ইউকিপিডিয়া।
-মুহম্মদ নাঈম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সউদীতে ১৩শ’ বছর পুরোনো মসজিদ
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্পেনের কুরতুবা বা কর্ডোবা মসজিদ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাগেরহাটের ঐতিহাসিক চুনাখোলা মসজিদ
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সিলেটে ৯০০ বছরের প্রাচীন ‘গায়েবি মসজিদ’
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অলৌকিক ঘটনা ও ঐতিহ্যের স্মারক বিবিচিনি মসজিদ
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরামিডের রহস্যভেদ নিয়ে নতুন তথ্য!
০৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উসমানীয় স্থাপত্যের কালজয়ী প্রতীক নীল মসজিদ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইউরোপের সর্বশেষ ইসলামী দুর্গ স্পেনে কী দেখেছিলেন ইবনে বতুতা?
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কালকিনির মসজিদ বাইতুর রাইয়ান, যার সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












