৪৮ দিন পর মৃত্যুর ভয় ছাড়াই ঘুমিয়েছে গাজাবাসী
, ১১ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ সাদিস ১৩৯১ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১০ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
যুদ্ধ-বিধ্বস্ত গাজাবাসী সাত সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ঘুমের মধ্যে নিহত হওয়ার ভয় ছাড়াই রাত পার করেছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আল-জাজিরার সাংবাদিক হানি মাহমুদ দক্ষিণ গাজার খান ইউনিস থেকে বলেছেন, আজ গাজার নারী ও শিশুরা স্বস্তিতে রাত পার করেছে।
মাহমুদ বলেন, ‘৪৮ দিনের মধ্যে এটি প্রথম রাত, যেসময়ে তারা অবিশ্বাস্য বিমান হামলা এবং বোমা হামলায় মৃত্যুর ক্রমাগত ভয় ছাড়াই ভালো ঘুমিয়েছে।’
মাহমুদ আরো বলেন, যুদ্ধবিরতি সত্ত্বেও, গত জুমুয়াবার উত্তর থেকে পালাতে বাধ্য হওয়া তিন ফিলিস্তিনি শহীদ হয়েছিল এবং উত্তর ও দক্ষিণ গাজাকে আলাদা করে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সামরিক লাইন অতিক্রম করে বাড়ি ফেরার চেষ্টার সময় সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি বাহিনীর হাতে বেশ কয়েকজন আহত হয়েছিল।
এদিকে হামাস-সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে চার দিনের বিরতি চলছে। এর প্রথম দিনেই সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের কারাগার থেকে ‘৩৯ নারী ও শিশু’ মুক্তি দিয়েছে বলে জানিয়েছে কাতার।
এর আগে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের সাথে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ১২ থাই ও ১৩ সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি নাগরিককে মুক্তি দিয়েছে গাজার নিয়ন্ত্রণে থাকা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
জানা গেছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, গাজা উপত্যকায় সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলায় কমপক্ষে ১৪ হাজার ৮৫০ ফিলিস্তিনি শহীদ হয়েছে, যার মধ্যে ৮ হাজারেরও বেশি শিশু এবং নারী। আহত হয়েছে ২৮ হাজার ২০০ জনেরও বেশি ।
গত মাস থেকে অবরুদ্ধ ছিটমহলে সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের অবিরত বিমান ও স্থল হামলায় হাসপাতাল এবং মসজিদসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)